02/09/2020
বিডা’র ৪র্থ বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে বিডা কর্তৃক বাস্তবায়নধীন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প হতে দেশব্যাপী ৬৪ জেলায় সৃষ্ট উদ্যোক্তাদের সাথে আগামী ০৩ সেপ্টেম্বর, ২০২০ বেলা ১১.০০ ঘটিকায় বিনিয়োগ ও উদ্যোক্তাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম। মতবিনিময় সভায় বিডা’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বেসরকারি খাতের বিভিন্ন ব্যবসায়ি চেম্বারের প্রতিনিধিবৃন্দ, উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত হবেন। এছাড়া মাঠ পর্যায়ে সম্মানিত বিভাগীয় কমিশনারবৃন্দ এবং জেলা প্রশাসকবৃন্দ উক্ত সভায় সংযুক্ত হয়ে মতবিনিময় করবেন।
উক্ত মতবিনিময় সভা আমাদের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ফেসবুক লাইভের মাধ্যমে আপনিও যুক্ত হতে পারেন আমাদের সাথে।
আপনাদের সকলের আমন্ত্রণ রইলো ।