রেজিনা নাসের Regina Nasser

রেজিনা নাসের Regina Nasser Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রেজিনা নাসের Regina Nasser, Maulvi Bazar.

My office celebrating my birthday 25.03.2026
26/03/2026

My office celebrating my birthday
25.03.2026

24/03/2026
চাঁদ রাতে মৌলভীবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ করেন মৌলভীবাজার সদর ও রাজনগর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম না...
22/03/2026

চাঁদ রাতে মৌলভীবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ করেন মৌলভীবাজার সদর ও রাজনগর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম নাসের রহমানের সহধর্মিণী জনাবা রেজিনা নাসের ও বড় মেয়ে ইঞ্জিনিয়ার আমিরা রহমান৷ এই সময় আরো উপস্থিত ছিলেন অলিউর রহমান, মনোয়ার রহমান,সরোয়ার মজুমদার ইমন, সহ অনেক নেতৃবৃন্ধ।

আপনার সমস্যা, আপনার কথা — এখন সরাসরি এমপি মহোদয়ের কাছে!জনাব নাসের রহমানের উদ্যোগে চালু হয়েছে বিশেষ হটলাইন সেবা।যেকোনো অভ...
19/03/2026

আপনার সমস্যা,
আপনার কথা —
এখন সরাসরি এমপি মহোদয়ের কাছে!
জনাব নাসের রহমানের উদ্যোগে
চালু হয়েছে বিশেষ হটলাইন সেবা।
যেকোনো অভিযোগ বা প্রয়োজনীয় তথ্য জানাতে এখনই কল করুন:
01711751515

অভিনন্দন মৌলভীবাজার জেলা পরিষদের সদ‌্য  নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান মিজান।
15/03/2026

অভিনন্দন
মৌলভীবাজার জেলা পরিষদের সদ‌্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান মিজান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মাননীয় সংসদ সদস্য জনাব এম নাসের রহমান ।১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার
12/03/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মাননীয় সংসদ সদস্য জনাব এম নাসের রহমান ।

১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার  রাতে রাজনগর উপজেলার তারাপাশায়  শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম মন্দিরে সপ্তাহ ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্ত ও পূজ...
05/03/2026

আজ বৃহস্পতিবার রাতে রাজনগর উপজেলার তারাপাশায় শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম মন্দিরে সপ্তাহ ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্ত ও পূজারীবৃন্দের সাথে কুশলবিনিময় করেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব এম নাসের রহমান। এ সময় সঙ্গে ছিলেন উনার সহধর্মিনী রেজিনা নাসের সাবেক সহ-সভাপতি মৌলভীবাজার জেলা বিএনপি।

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তরুণ নিহত, শোকসন্তপ্ত পরিবারে রেজিনা নাসেরমৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খ...
05/03/2026

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তরুণ নিহত, শোকসন্তপ্ত পরিবারে রেজিনা নাসের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের।
বুধবার (৪ মার্চ) দুপুরে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, “এ ধরনের মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজন তরুণের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক।”
পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে রেজিনা নাসের নিহত তারেকের বোনের লেখাপড়ার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন। তিনি বলেন, পরিবারের শিক্ষা-সংক্রান্ত দায়িত্ব নেওয়ার মাধ্যমে অন্তত ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে সহায়তা করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন - জেলা মহিলা দলের সভানেত্রী ডা. দিলশাদ পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার,বিএনপি নেতা কবির মিয়া,জুবের আহমেদ চৌধূরীসহ স্থানীয় নেতারা।
এ ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ আটক করেছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের জেরে ঘরগাঁও গ্রামে ছুরিকাঘাতে তারেক আহমদ নিহত হন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেন মৌলভীবাজার রাজনগর -৩ আসনের এম.পি এম নাসের ...
26/02/2026

আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেন মৌলভীবাজার রাজনগর -৩ আসনের এম.পি এম নাসের রহমান। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেয়ার চেষ্টা করেন।ডাক্তার, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ ও হাসপাতালের স্টোরে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধের মজুদ আছে কি না, তা পরিদর্শন করেন।
পরিকাঠামো উন্নয়নে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি বা নতুন চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস এবং জনগণ যাতে দোরগোড়ায় সঠিক স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
ইনশাআল্লাহ্

25/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী —

আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিলো। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলো। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি "শহীদ সেনা দিবস" হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।

পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকান্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিলো- নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরী বলে আমি মনে করি। এই হত্যাকান্ডের পর নানারকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিলো। তবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকান্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।

সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।

দেশ এবং জনগণে স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো- এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when রেজিনা নাসের Regina Nasser posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share