Public University Students' Association of Sreemangal - PUSAS

Public University Students' Association of Sreemangal - PUSAS Welcome to Public University Students' Association of Sreemangal-PUSAS. The Organisation mainly promotes "Friendship, Unity & Humanity".

Public University Students' Association of Sreemangal - PUSAS is a Non-profit Voluntary Organisation in Sreemangal. That is run by the students of all Public Universities, Government Medical Colleges, Government Nursing Colleges, Government Engineering Colleges & Two recognised International Universities in Bangladesh.

‘স্বাধীনতা’ শব্দটি ৭টি বর্ণের হলেও এর গুরুত্ব বহন করে প্রজন্মের পর প্রজন্ম। সেই প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে যায় আগুনের...
26/03/2026

‘স্বাধীনতা’ শব্দটি ৭টি বর্ণের হলেও এর গুরুত্ব বহন করে প্রজন্মের পর প্রজন্ম। সেই প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে যায় আগুনের শিখা, আত্মত্যাগ, অদম্য সাহস, স্বাধীনতার চেতনা, প্রেরণা ও শক্তি।

নাড়ির টান ও স্বাধীনতার বীজমন্ত্র থাকুক তেপান্তর থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত। ঐক্যতানের বার্তা ও স্বাধীনতার গান হৃদয়স্পন্দনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকুক এই বাংলার প্রতিটি বালুকণা, মাটি ও মানুষের মনে।

‘পুসাস’-এর পক্ষ থেকে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

Ramadan teaches us patience, gratitude, morality, peace and to be a better human being as it's the holy guidance for us....
21/03/2026

Ramadan teaches us patience, gratitude, morality, peace and to be a better human being as it's the holy guidance for us. After Ramadan, we celebrate Eid, a divine gift! Eid is a celebration of joy, peace, reconciliation and spread of love. Let's embrace each other with a smile. May this Eid bring peace, happiness and good health for every human being!

ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সম্প্রীতির মাহফিলে শ্রীমঙ্গলের বর্তমান ও প্রাক্তন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, প্রাণবন্ত ...
18/03/2026

ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সম্প্রীতির মাহফিলে শ্রীমঙ্গলের বর্তমান ও প্রাক্তন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, প্রাণবন্ত উপস্থিতিতে সম্পন্ন হলো পুসাস ইফতার মাহফিল ২০২৬!

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,  আমি কি ভুলিতে পারি  ||আজ ২১শে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাত...
20/02/2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি ||

আজ ২১শে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।এটি সেইদিন, যেদিন বাঙালী জাতি মাতৃভাষার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলো।

ভীনদেশী এবং সংখ্যালঘু কিছুসংখ্যক মানুষের ভাষা 'উর্দুকে' বাংলাদেশীদের উপর চাপিয়ে দেয়ার প্রতিবাদস্বরূপ নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী আপামরজনসাধারণ, বিশেষ করে ছাত্রজনতা ১৪৪ ধারা ভঙ্গ করে নেমে আসে রাজপথে। সেখানে পুলিশ জনসাধারণের শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণ করে, এতে শহীদ হন: সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে! অতঃপর, তৎকালীন স্বৈরশাসকরা বাধ্য হয় বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিতে।

আজ তাদের এই বলিদানের জন্য আমরা নিজের মায়ের মুখের ভাষায় কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। আদান-প্রদান করতে পারি সুখ-দুঃখ, বিষাদ-ভালোবাসা!

বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষ তাদের এই বলিদানকে শ্রদ্ধাভরে স্বরণ করবে। ভাষার প্রতি এই ভালোবাসা বিশ্বের বুকে এক অনন্য নজির তো বটেই, এটি পৃথিবীর অন্যান্য জাতীকেও উদ্ভুদ্ধ করবে নিজেদের অধিকার সমুন্নত রাখতে। সবাইকে জানাই মহান শহীদ দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা

May this Ramadan bring you peace, mercy, and countless blessings. May this holy month purify our hearts, strengthen our ...
18/02/2026

May this Ramadan bring you peace, mercy, and countless blessings. May this holy month purify our hearts, strengthen our faith, and remove all evils from our lives.

Wishing everyone a blessed and peaceful Ramadan!

আগামী ১৩  জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) শাবিপ্রবির ২০২৫-২০২৬ সেশনের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের বিজ্ঞান ইউনিটের ভর্তি  পরীক...
12/01/2026

আগামী ১৩ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) শাবিপ্রবির ২০২৫-২০২৬ সেশনের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। শেষ মুহুর্তের প্রস্তুতি হিসেবে নিজের ফাইলে প্রয়োজনীয় ও পর্যাপ্ত কলম, ২ কপি প্রবেশপত্র, ভর্তি পরীক্ষায় অনুমোদিত ক্যালকুলেটর পুনরায় চেক করে নিন। শেষ মুহুর্তের রিভিশন এর জন্য অন্তরীকরণ যোগজীকরণ সূত্রাবলি, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রয়োজনীয় সূত্র, ক্যালকুলেটর এর মাধ্যমে করা শর্টকার্ট টেকনিক দেখে নিতে পারো এবং নতুন কোনোকিছু পড়ার প্রয়োজন নেই। সবচেয়ে জরুরি তা হলো পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, পরীক্ষার হলে নিজে ভয় না পাওয়া, কনফিডেন্ট থাকা ও নিজের নার্ভ কন্ট্রোল করা। শিক্ষার্থীদের জন্য শুভকামনা ও দোয়া রইলো।

যারা শ্রীমঙ্গলসহ অন্যান্য উপজেলা থেকে আসবেন হাতে পর্যাপ্ত সময় নিয়ে কদমতলী/টার্মিনাল থেকে লোকাল সিএনজি/রির্জাভ সিএনজি করে পরীক্ষার কেন্দ্রে চলে আসতে পারেন। ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের সময়সূচি দেয়া হলো।

Happy new Year to all🎉🎉May this year bring peace and happiness in everyone’s life.
01/01/2026

Happy new Year to all🎉🎉
May this year bring peace and happiness in everyone’s life.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা: ২০২৫-২০২৬সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ...
25/12/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা: ২০২৫-২০২৬

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার বিকাল ৩:৩০ মিনিট হতে ৫:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আগামী ৩ মাসের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, মৌলভীবাজার এর প্রতিষ্ঠাকালীন আহব্বায়ক কমিটি ঘোষণা করা হলো।
22/09/2025

আগামী ৩ মাসের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, মৌলভীবাজার এর প্রতিষ্ঠাকালীন আহব্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

Public University Students' Association of Sreemangal - PUSAS proudly congratulates Nishamoni Sinha , a talented and ded...
16/09/2025

Public University Students' Association of Sreemangal - PUSAS proudly congratulates Nishamoni Sinha , a talented and dedicated student from Sreemangal, for her outstanding academic milestone.

Recently, Nishamoni presented her research paper titled “Women, Climate Crisis and Mental Health: Resilience and Adaptation Strategies in Sunamganj District, Bangladesh” at the International Conference on Anthropology of Nepal and the Himalayas 2025, organized by the Central Department of Anthropology, Tribhuvan University, Nepal. Presenting a paper at such a prestigious international platform as an undergraduate student is truly a remarkable and inspiring achievement.

Nishamoni is currently pursuing her Bachelor of Social Science degree in the Department of Anthropology at Shahjalal University of Science and Technology (SUST), Sylhet. She successfully completed her SSC from Border Guard Public High School and her HSC from Sreemangal Govt. College. In addition to her academic excellence, Nishamoni is actively engaged in voluntary and cultural activities. She serves as the Vice President of Nritt, a cultural organization at SUST, and is the Cultural Secretary of the central executive committee of PUSAS.

On behalf of the entire PUSAS family, we extend our heartfelt best wishes to Nishamoni and her team for making Sreemangal proud.
“Nishamoni’s achievement will inspire many students from Sreemangal to dream big and aim higher. We are proud of her and wish her continued success in both her academic and personal journey.” — President, Public University Students’ Association of Sreemangal (PUSAS)

৪৮তম বিশেষ বিসিএসে সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন শ্রীমঙ্গলের কৃতী সন্তান ডা. আকাশ নুনিয়া, ডা. নিশাত নাওয়া...
12/09/2025

৪৮তম বিশেষ বিসিএসে সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন শ্রীমঙ্গলের কৃতী সন্তান ডা. আকাশ নুনিয়া, ডা. নিশাত নাওয়াল মুমু ও ডা. দীপ্ত দেব! Public University Students' Association of Sreemangal - PUSAS এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ।

ডা. আকাশ নুনিয়া শ্রীমঙ্গল, মাজদিহি চা বাগানে বেড়ে উঠা আর শিক্ষাজীবন ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল কুলাউড়াতে এবং এইচ.এস.সি দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস সম্পন্ন করেন।
ডা. নিশাত নাওয়াল মুমু দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সি, শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ, সিলেট থেকে এম.বি.বি.এস সম্পন্ন করেন।
আর ডা. দীপ্ত দীব শিক্ষাজীবন দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এবং কলেজ শ্রীমঙ্গল সরকারি কলেজ পরবর্তীতে মাগুরা মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. সম্পন্ন করেন।

এই অসাধারণ সাফল্যের জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের উত্তরোত্তর সাফল্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এবং ভবিষ্যৎ চিকিৎসাসেবায় আপনাদের নিষ্ঠা ও মানবসেবা আরো উজ্জ্বল হোক।

Address

Sreemangal
Maulvi Bazar
3210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Public University Students' Association of Sreemangal - PUSAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Public University Students' Association of Sreemangal - PUSAS:

Share