09/11/2025
প্রিয় সহকর্মী ও আমার প্রাণপ্রিয় পুলিশ কনস্টেবল বৃন্দ,
আসসালামু আলাইকুম। একটা বিষয়ে আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য আমার এই বক্তব্য দিতে আসা। আমি জানি, দুর্বৃ্ত্তের আঘাতে ক্ষত-বিক্ষত, অগনিত নিহত হয়ে আমার পুলিশ বাহিনী ভালো নাই। এর কোন বিচার নাই, নাই আহত ও নিহত পুলিশ সদস্যদের কোন ক্ষতিপূরণ। নিহত পুলিশ সদস্যদের পরিবারগুলো খেয়ে না খেয়ে কীভাবে বেঁচে আছে, সেই খোঁজ আমরা কেউ রাখছি না।
অথচ, এই অবস্থার মাঝে ও আমাদের আইজিপি আজ বিকেলে ভিডিও কনফারেন্স করে সারাদেশে আবারও রাজনৈতিক দমন পীড়ন এর নির্দেশ দিয়েছেন! আইজিপি যদিও আমার ব্যাচমেট, তবুও বলতে দ্বিধা নাই, তার মতো ধুরন্ধর পুরো ডিপার্টমেন্টে আর একটাও নাই। সে বিগত সরকারের আমলে ঠিকই সুপারনিউমারি অতিরিক্ত আইজিপি হয়েছে। এখন আবার পুরো পুলিশ বাহিনীকে ব্যবহার করে, আক্রান্ত করে নিজের এক্সটেনশন পেতে উন্মাদ হয়ে আছেন। আমাদের অনেক ব্যাচমেট আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়ে এসপি/ এডিশনাল ডিআইজির পরে আর প্রমোশন পাই নাই। অথচ, বর্তমান আইজিপি ঠিকই ডিআইজি, অতিরিক্ত আইজিপি হয়ে গিয়েছিল।
প্রিয় সহকর্মী বৃন্দ,
পুলিশ আর কতো রাজনৈতিক দমন পীড়ন এর হাতিয়ার হবে, ক্ষমতাসীনদের গদি বাঁচাতে আর কতো জীবন দিবে আমার কনস্টেবল ভাইয়েরা?
আইজিপি, ডিআইজির জীবন যায় না, জীবন যায় আমাদের কনস্টেবলদের। এমপি, মন্ত্রী, উপদেষ্টারা সবাই নির্দেশ দেয় সুরক্ষিত এসি রুমে বসে। আগামীকালের প্রোগ্রামে কোন উপদেষ্টা জিরো পয়েন্টে থাকবে?
তারা আমাদের পুলিশ মেরে, পুলিশ এর জীবনের উপর দিয়ে ক্ষমতার মসনদে বসে থাকতে চায়।
আজ আপনাকে দিয়ে যদি কোন রাজনৈতিক প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়, তাহলে জুলাই-আগস্ট মাসে আপনার কী অপরাধ ছিলো যখন আপনি আইনগত ভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। মানুষের জান-মালের সুরক্ষা দিয়ে কী অপরাধ ছিল আপনাদের?
প্রিয় পুলিশ সদস্য ভাইয়েরা,
আবার রাজনৈতিক দমন পীড়ন করলে আগামী ২/৫/১০/২০ বছর পর যে, আপনাদের ও আপনাদের পরিবারের নামে মামলা হবে না, সেই নিশ্চিয়তা কে দিবে? আবার যে আপনাকে ৫ আগস্টের মতো মেরে ওভার ব্রীজের সাথে ঝুলিয়ে রাখবে না, তার নিশ্চয়তা কী?
আইজিপি, কমিশনার তার পরিবার নিয়ে বিদেশে চলে যাবে। আমার আপনার পরিবারকে এদেশেই থাকতে হবে। দমন পীড়ন এর অবৈধ আদেশ না মানলে যদি চাকরি চলে যায়, যাবে। জীবনে বেঁচে থাকলে প্রমোশনসহ চাকরি আবার ফিরে পাবেন।
যারা আপনাদের ভাইদের মেরে মেরে ঝুঁলিয়ে রেখেছিল, আর যারা তাদের একটাবার খোঁজ ও নিতে যায় নাই, তাদের ক্ষমতায় রাখতে নিজের জীবন বাজি ধরবেন কিনা, বিবেক দিয়ে ভাবুন, নিজের বাবা-মা, স্ত্রী-সন্তানকে জিজ্ঞাসা করুন।
সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।