13/01/2026
আসসলমুআলাইকুম,
EDC প্রকল্পের end user কানেক্টিভিটি এর গ্রাহক পর্যায়ের ইন্টারনেট ব্যবহার ও সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলাতে সফল ভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জুমে কানেক্টেড ছিলেন প্রধান অতিথি আইসিটি অধিদপ্তরের সম্মানিত ডিজি স্যার জনাব মোঃ আবু সাঈদ , মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
বিশেষ অতিথি: সম্মানিত পিডি স্যার জনাব তানজিনা ইসলাম, প্রকল্প পরিচালক ( যুগ্ম সচিব), ইডিসি প্রকল্প,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সম্মানিত ইউএনও স্যার মঠবাড়ীয়া,পিরোজপুর জনাব আকলিমা আক্তার,
এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং
অনুষ্ঠান সন্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মঠবাড়ীয়া,পিরোজপুর
এছাড়াও উপস্থিত ছিলেন ভেন্ডর প্রতিষ্ঠান Access Tel এর প্রতিনিধি এবং ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান।
প্রাথমিক অধিদপ্তরের সাথে আইসিটি অধিদপ্তরের একটি চুক্তি স্বাক্ষরিত হয় ভেন্ডর প্রতিষ্ঠান access tel এর মাধ্যমে।
যেই চুক্তির আওতায় মঠবাড়ীয়া উপজেলার ২৮ টি প্রাথমিক স্কুলকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করা হবে।
এছাড়াও ইতোমধ্যে ১৭ টি মাধ্যমিক স্কুল, ৩ টি ভূমি অফিস ও ১০ টি কমিউনিটি ক্লিনিকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে
ধারাবাহিক ভাবে তারাও চুক্তির আওতায় আসবে।
পরবর্তীতে এক্সটেশনশন হলে অন্যান্য প্রাথমিক স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারনেট সরবরাহ করা হবে