শেরে বাংলা সাধারণ পাঠাগার

শেরে বাংলা সাধারণ পাঠাগার পাঠাগারটি পাঠক সৃষ্টির উদ্দেশ্যে গড়ে উঠেছে

02/03/2026

পড়িলে বই আলোকিত হই

মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার পরিবারের পক্ষ থেকেশ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম স্যারকেঅন্তরের গভীর কৃ...
08/12/2025

মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার পরিবারের পক্ষ থেকে
শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম স্যারকে
অন্তরের গভীর কৃতজ্ঞতা ও বিদায়ী শুভেচ্ছা।

আপনার কার্যকালীন সময়ের প্রশাসনিক দক্ষতা, মানবিক দৃষ্টি,
দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড
মঠবাড়িয়ার জনগণের হৃদয়ে এক স্থায়ী ছাপ রেখে গেছে।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার আন্দোলনে
আপনার আন্তরিক সহায়তা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে।

আপনার নতুন কর্মস্থলে আরও দায়িত্ব, আরও সাফল্য
এবং আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আপনার সুনাম ও কর্মচিহ্ন আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।

শুভ কামনায়—
মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার পরিবার
মঠবাড়িয়া, পিরোজপুর।

আজ আমরা বদলি জনিত বিদায় জানিয়েছি আমাদের প্রাণের মানুষ, শেরেবাংলা সাধারণ পাঠাগার এর সভাপতি, শ্রদ্ধাপ্রতিম উপজেলা নির্বা...
07/12/2025

আজ আমরা বদলি জনিত বিদায় জানিয়েছি আমাদের প্রাণের মানুষ, শেরেবাংলা সাধারণ পাঠাগার এর সভাপতি, শ্রদ্ধাপ্রতিম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম মহোদয়কে। ব্যথিত হৃদয় নিয়ে আমাদের প্রিয় মানুষকে আমরা বিদায় জানিয়েছে।

সম্মানিত সভাপতি মহোদয়, আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন। পাঠ ও পাঠাগারের এর সঙ্গে থাকবেন। আপনার আগামী জীবন আরো আরো নন্দনময় হোক।

01/09/2025
05/06/2025

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “চারুকলা বরিশাল” আয়োজন করেছে এক ব্যতিক্রমী ডিজিটাল আর্ট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মঠবাড়িয়ার গর্ব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও জনাব Ferdous Prince এর জ্যেষ্ঠপুত্র আহাদ আব্দুল্লাহ উৎস অংশগ্রহণ করেছে। উল্লেখ্য ইতিমধ্যে উৎস দেশ সেরা চিত্রশিল্পী হিসেবে প্রথমিক বিদ্যালয়ের জাতীয় প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মঠবাড়িয়ার মুখ উজ্জ্বল করেছে।

উৎসের আঁকা পরিবেশবান্ধব শিল্পকর্মকে বিজয়ীর আসনে নিতে হলে প্রয়োজন আপনাদের ভালবাসা, সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ। এই প্রতিযোগিতায় বিজয় নির্ধারিত হবে ভিউ, লাইক, শেয়ার ও কমেন্ট-এর ভিত্তিতে।

মঠবাড়িয়া শুধু ইতিহাসে নয়, নতুন প্রজন্মের প্রতিভাতেও উজ্জ্বল হয়ে উঠুক—এই হোক আমাদের চাওয়া।
চলুন, সবাই একসাথে উৎসের শিল্পকর্মে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে তাকে পৌঁছে দিই শ্রেষ্ঠত্বের শিখরে।

আপনার একটি শেয়ার, একটি লাইক—উৎসের স্বপ্নকে ছুঁতে পারে আকাশ!
মঠবাড়িয়া হয়ে উঠুক জাতীয় পর্যায়ের আলোচনার কেন্দ্রবিন্দু!

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর হোসাইন মোল্লা তার অবসর সময় কাটান মঠবাড়িয়া শেরেবাংলা সাধারণ পাঠাগারে বসে বই এবং পত্রিকা ...
20/03/2025

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর হোসাইন মোল্লা তার অবসর সময় কাটান মঠবাড়িয়া শেরেবাংলা সাধারণ পাঠাগারে বসে বই এবং পত্রিকা পড়ে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫-এ মঠবাড়িয়ার সাপলেজায় উদ্বোধন হলো ‘অবসর পাঠাগার’। এই মহতী আয়োজনে আমাকে অতিথি হিসেবে আমন্ত্...
21/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫-এ মঠবাড়িয়ার সাপলেজায় উদ্বোধন হলো ‘অবসর পাঠাগার’। এই মহতী আয়োজনে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আমি আশা করি, এই পাঠাগার সাপলেজার শিক্ষা, সংস্কৃতি ও সচেতনতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাঠাগার কেবল বইয়ের সংগ্রহশালা নয়, এটি একটি আলো ছড়ানোর কেন্দ্র, যেখানে পাঠকেরা জ্ঞানের আলোয় আলোকিত হবেন। আমরা সবাই মিলে জ্ঞানের আলো ছড়িয়ে দেবো—এই হোক আমাদের অঙ্গীকার।

"একটা প্রদীপ জ্বললে পরে লক্ষ প্রদীপ জ্বলে,
একটা আলোর ফুলকিতে শত আলোক দোলে।"

এই পাঠাগারও তেমনই এক প্রদীপ, যা জ্ঞানের আলো ছড়িয়ে দেবে এবং নতুন প্রজন্মকে আলোকিত করবে। আসুন, আমরা সবাই মিলে এই আলোর যাত্রায় শরিক হই।

পাঠাগার উদ্বোধন উপলক্ষে 'বৃক্ষ উৎসর্গ' এর পক্ষ থেকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ স্বরূপ রোপণযোগ্য গাছের চারা উপহার দেওয়া হয়েছে। জ্ঞান যেমন আমাদের মানসিক পরিপূর্ণতা দেয়, তেমনি বৃক্ষ আমাদের প্রকৃতিকে সবুজ ও প্রাণবন্ত রাখে। এভাবে বই আর গাছ, দুটোই টিকে থাকার ও বিকাশের প্রতীক হয়ে উঠুক।

--

কর্তৃপক্ষ আলোর ব্যবস্থা করে নিয়ে স্টলে তাই বলে কি পাঠকের ভিড় থেমে থাকবে! না কখনোই না।  আমাদের মঠবাড়িয়া শেরে বাংলা সাধ...
15/01/2025

কর্তৃপক্ষ আলোর ব্যবস্থা করে নিয়ে স্টলে তাই বলে কি পাঠকের ভিড় থেমে থাকবে! না কখনোই না। আমাদের মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারের বইয়ের স্টলে পাঠকের এই ভিড় প্রমাণ করে মঠবাড়িয়ার মানুষ কতটা সাহিত্যপ্রেমি।

আজকে আলো ছিলনা এবং সন্ধ্যার আগে মেলা শেষ হয়ে গিয়েছে তাতে কি! আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পরবর্তী অব্দি মেলা চলবে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

আগামীকাল দ্বিতীয় এবং শেষ দিনের মতো চলে আসুন মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত লাগসই প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলায়। আমি থাকবো সঙ্গে থাকবে আমার বইসহ মঠবাড়িয়ার সম্মানীত লেখকদের প্রকাশিত বইসমূহ। এছাড়াও রয়েছে নানা বিধ স্টল সমূহ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই।

আগামীকাল ও পরশু মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাগসই প্রযুক্তির প্রয়োগ ...
14/01/2025

আগামীকাল ও পরশু মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী। উক্ত প্রদর্শনীতে আমরা আমাদের প্রকাশিত বই ও অন্যান্য প্রকাশনা সমূহ সহ অংশগ্রহণ করছি।

মেলা চলবে সকাল ৯ টা থেকে রাত ৮টা অব্দি। আপনারা সকলে আমন্ত্রিত।

Address

Shere Bangla Pathagar Bhaban
Mathbaria

Telephone

+8801753234070

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেরে বাংলা সাধারণ পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category