10/04/2026
আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর আওতাধীন “জলবায়ু ও দুর্যোগ সহনশীল পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ সরেজমিন পরিদর্শন সম্পন্ন হয়েছে।
এই পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রকল্পের Deputy Team Leader (CDRSSWRMP), LGRD HQ-এর Socio Economistসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। তারা প্রকল্প এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষক, মৎস্যজীবী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন। এতে করে এলাকার বাস্তব সমস্যা, সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, প্রতিটি ওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ (মেম্বার), এবং এলাকার সাধারণ কৃষক, জেলে, মৎস্যজীবী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা। তাদের সক্রিয় অংশগ্রহণ ও মতামত প্রকল্প পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ১৭টি খাল পুনঃখনন/সংস্কার এবং বেশ কয়েকটি স্লুইস গেট নির্মাণ করার জন্য প্রাথমিকভাবে এস্টিমেট প্রস্তুতের কাজ চলমান রয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর জীবনমান উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি, এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।