আমরা মঠবাড়িয়ার সন্তান

আমরা মঠবাড়িয়ার সন্তান স্বাগতম "আমরা মঠবাড়িয়ার সন্তান" এর অফিসিয়াল পেজে।

07/01/2025
Hamza Choudhury has today changed his national allegiance to Bangladesh 🇧🇩
19/12/2024

Hamza Choudhury has today changed his national allegiance to Bangladesh 🇧🇩

❤️👇 ছয় ধরণের কোফতার রেসিপি একসঙ্গে ❤️👇1….কাঁচকলার কোফতা রেসিপি👇কাঁচকলার কোফতা রেসিপি👇উপকরণ:৪-৫ টি কাঁচকলা২টো আলু,১ টেবি...
30/10/2024

❤️👇 ছয় ধরণের কোফতার রেসিপি একসঙ্গে ❤️👇
1….কাঁচকলার কোফতা রেসিপি👇

কাঁচকলার কোফতা রেসিপি👇

উপকরণ:
৪-৫ টি কাঁচকলা
২টো আলু,
১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
২ চা-চামচ পেঁয়াজ বাটা
১ চা-চামচ আদা বাটা
১ টেবিল চামচ রসুন বাটা
২ টেবিল চামচ পেঁয়াজ কুচি
৩ টেবিল চামচ বেসন
১/২ চামচ গরম মশলার গুঁড়ো
১ চামচ চারমগজ দানা বাটা
২ টো গোটা টমেটো
১/২ চামচ জিরে গুঁড়ো
স্বাদ মতো নুন
সামান্য চিনি
১টা এলাচ , ২টো লবঙ্গ ও ১টা দারুচিনি
১/২ ছোট চামচ হলুদ গুঁড়ো
১/২ চামচ লঙ্কার গুঁড়ো
২ চামচ ঘি আর ২ চামচ সর্ষের তেল

পদ্ধতি:
প্রথমে কাঁচাকলা গুলি ভাল করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। আলু ছোট-ছোট করে কেটে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা কাঁচকলর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কা কুচি ও স্বাদমতো নুন দিয়ে ভাল করে মেখে নিন। এবার মিশ্রণটি হাতের তালুতে নিয়ে আলতো করে চেপে কোফতার আকারে গড়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করুন। এবার ওই তেলে হাতে গড়ে নেওয়া কোফতা ভাজতে দিন। ডুবো তেলে ভেজে তুলে নিন। কড়াইয়ে ফের তেল গরম করতে দিন। গরম তেলে লবঙ্গ, এলাচ, দারুচিনি ও তেজপাতা ফোড়ন দিন। এরপর তাতে পেঁয়াজ, আদা ও রসুন বাটা যোগ করুন। টমেটো বাটা ও চারমগজ দিন। পরিমাণমতো নুন ও চিনি যোগ করুন। এবার আস্তে আস্তে নাড়তে থাকুন। গ্রেভি একটু ঘন হয়ে আসলে তাতে ভেজে রাখা কোফতা গুলি দিয়ে দিন। ২ মিনিট পর সামান্য জল দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে একটু ঘি ও গরম মশলা ছড়িয়ে দিন। ব্যাস তৈরি আপনার কাঁচকলার কোফতা।

2…ছানার কোপ্তা👇

উপকরণ:

500 গ্রাম ছানা
2 চা চামচ ময়দা
1/2 চা চামচ হলুদ গুঁড়ো
1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
2 চা চামচ টক দই
7-8 টা গোটা কাজু বাদাম
পরিমাণ মত কিসমিস অল্প
1 চা চামচ চালমগজ বাটা
1/2 চা চামচ আদা বাটা
250 গ্রাম তেল
স্বাদ মত নুন ও চিনি
1/2 চা চামচ জিরে গুঁড়ো
1/4 চা চামচ গোটা জিরে
2 টি শুকনো লঙ্কা
2 টি কাঁচা লঙ্কা
2 টুকরো দারচিনি
1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো

পদ্ধতি:
ছানা র জল ঝরিয়ে ময়দা ও নুন দিয়ে মোলায়েম করে মেখে নিতে হবে। তা থেকে গোল গোল বল আকারে গড়ে তেলে ভেজে নিতে হবে।তেলে কাঁচা লঙ্কা ও গোটা জিরে দারচিনি শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে গন্ধ বের হলে তাতে টক দই ও চাল মগজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে জিরে গুড়ো আদাবাটা লঙ্কা গুড়ো হলুদ গুড়ো নুন ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে।তেল ছেড়ে দিলে 1 কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে। সেই সময় কিসমিস ও গোটা কাজু বাদাম দিয়ে দিতে হবে। এটা একটু ঝাল কম হয়। ভালো করে ফুটে গেলে রং পরিবর্তন হলে ছানার বল গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মশলা গুড়ো ছড়িয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

3…চিকেন কোফতা 👇

উপকরণ:
মুরগীর মাংস কিমা
পেঁয়াজ কুচি
ডিম
টমেটো কুচি
আদা ও রসুন বাটা
গরম মশলা
লঙ্কা গুঁড়ো
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
হলুদ গুঁড়ো
গোলমরিচের গুঁড়ো
ধনেপাতা
ব্রেড ক্রাম্বস
লবণ
জায়ফল
জল
পরিমাণমতো তেল

পদ্ধতি:
প্রথমেই চিকেন কিমা ভাল করে ধুয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ডিম ও নুন মিশিয়ে মেখে নিন। ব্রেড ক্রাম্বস মেশাতেও ভুলবেন না। এবার এই মিশ্রণ হাতে নিয়ে তাকে কোফতার আকার দিন। কড়াইয়ে তেল গরম করে নিন। এবার তাতে একে-একে কোফতাগুলি দিয়ে বাদামী করে ভেজে নিন। কোফতা ভাজা হয়ে গেলে তুলে নিন। এবার ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিন। টমেটো নরম হয়ে এলে এবার একে-একে তাতে লঙ্কা, ধনে ও হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার তাতে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিন। এবং আরও যোগ করুন গরম মশলা ও স্বাদমতো নুন। এবার পরিমাণ মতো জল দিন। মশবা থকথকে হয়ে এলে তাতে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিন। সামান্য চিনি ও জায়ফল গুঁড়ো যোগ করে ফুটিয়ে নিন। ঝোল ফুটে গেলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিকেনের কোফতা কারি।

4…. মাটন মালাই কোফতা👇

উপকরণ:

কোফতার জন্য
১৫০গ্রাম বোনলেস মাটন
পরিমাণ মতো মাঝারি পেঁয়াজের বেরেস্তা
১/২চা চামচ আদা কুচি
১/২চা চামচ রসুন কুচি
১ টি ছোট আলু কুচানো
১ টি ছোট এলাচ
১/৪ ইঞ্চি দারুচিনি
২টি লবঙ্গ
৮/১০টি গোলমরিচ
১টি শুকনো লঙ্কা
১চা চামচ সরষে তেল
পরিমাণমতো ভাজার জন্য তেল
স্বাদমতো নুন
মালাই মশলার জন্য
১ টেবিল চামচ + ১ টেবিল চামচ মালাই
১টি পেঁয়াজ মোটা করে কুচানো
১/২ইঞ্চি আদা কুচি
২টি রসুন কোয়া
১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
১/৪ চা চামচ চিনি
১ টেবিল চামচ টক দই
৫/৬টি কাজু
৫/৬টি কিসমিস
১/২ চা চামচ চারমগজ
১/৪চা চামচ কসৌড়ি মেথি
নুন
১ কাপ জল বা প্রয়োজন মত

পদ্ধতি:
কোফতার উপকরন গ্রাইন্ডার এ বেটে নিতে হবে। মাংস বাটা গোল আকারে গড়ে নিতে হবে। ফ্রাইং প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে মাংসের বল গুলি ছেড়ে লাল করে ভেজে নিতে হবে মাঝারি আঁচে। মসলা তৈরির জন্য ফ্রাইং প্যানে যে তেল বেঁচে গেছে সেই প্যানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কোয়া, কাজু, কিসমিস, চার মগজ, শুকনো লঙ্কা হাল্কা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন লাল না হয় এই মসলা। মসলা ঠান্ডা হলে বেটে নিতে হবে অল্প জল দিয়ে। ঐ একই ফ্রাইং প্যানে বাটা মসলা, টক দই, গরম মসলা গুঁড়ো ও চিনি যোগ করে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ভাজা কোফতা যোগ করে ফুটতে দিতে হবে ৪/৫ মিনিট। মালাই ও ১/২ চা চামচ অথবা স্বাদমতো নুন যোগ করে মেশাতে হবে ফ্রাইং প্যানে। ১ মিনিট ফুটতে দিতে হবে। কাসৌড়ি মেথী হাত দিয়ে গুঁড়ো করে কোফতার ওপর ছড়িয়ে দিতে হবে। তৈরি মাটন মালাই কোফতা পরিবেশন এর জন্য। এক টেবিল চামচ মালাই ওপর থেকে ছড়িয়ে দিয়ে কাজু সাজিয়ে পরিবেশন করতে হবে।

5…. লাউয়ের কোপ্তা 👇
উপকরণ
১ কাপ লাউ কোরা
১ টা পেঁয়াজ কুচি
১ টা টমেটো কুচি
১ চা চামচ আদা বাটা
১ টেবিল চামচ ধনে জিরের গুঁড়ো
১ চা চামচ জিরা
১ টা তেজপাতা
১/৪ চা চামচ গরম মসলা গুঁড়ো
স্বাদ অনুযায়ী নুন ও চিনি
প্রয়োজন অনুযায়ী তেল
পদ্ধতি:
লাউ কোরানো টা এক টা পাত্রে ঢেলে তার মধ্যে আদা পেঁয়াজ কুচি, নুন ও বেসন দিয়ে মিশিয়ে নিন,
তেল গরম করে তাতে কোপ্তা ভেজে তুলে নিন।ঐ তেলে জিরা তেজপাতা ফোড়ন দিন
আদা ও পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে ভাজুন।নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন| ধনে জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে জল দিয়ে ফুটতে দিন,কোপ্তা দিয়ে ভালো করে ফোটান এবং চিনি ও গরম মসলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন

6…. আলুর কোপ্তা 👇

উপকরণ :
সিদ্ধ আলু ৫০০ গ্রাম ,
বেসন ৫ চা চামচ ,
আদাবাটা ১ চা চামচ ,
লঙ্কা বাটা ১ চা চামচ ,
জিরে ১/২ চা চামচ ,
তেজপাতা ৩ টি ,
গরমমসলা গুঁড়ো ১/২ চা চামচ ,
কিশমিশ অল্প
টম্যাটো কুচানো ১টি ,
টক দই ১ কাপ ,
চিনি ,তেল ও নুন প্রয়োজন অনুযায়ী

প্রণালী :
আলুর খোসা ছাড়িয়ে চটকে এরমধ্যে আদাবাটা ও ল্যাঙ্কাবাটা অর্ধেক পরিমানে
এবং গরমমসলা গুঁড়ো ,নুন ,চিনি ,কিশমিশ ও বেসন মিশিয়ে মেখে নিতে হবে ।
এরপর ছোট ছোট বল গড়ে লালচে করে গরম তেলে ভেজে নিন ।
ডেচকি তে তেল গরম হলে এতে তেজপাতা ,বাকি আদাবাটা ,,লঙ্কাবাটা ,নূন,টকদই ,চিনি
ও জিরে মিশিয়ে ভাল করে কষে জল মিশিয়ে দিন । ঝোল ফুটলে আলুর বলগুলি
ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে উপর দিয়ে গরমমসলা গুঁড়ো ছড়িয়ে নাবিয়ে পরিবশেন করুন






কিছু মসলা তৈরির পদ্ধতি ❤️ নিত্য প্রয়োজনীয় মসলা রেসিপি টিপস্ সহ দেখুন কাজে লাগবে 🌶️☘️⚫ ১.চাট মসলা👇উপকরণঃসরিষা দানা হাফ চা...
25/10/2024

কিছু মসলা তৈরির পদ্ধতি ❤️
নিত্য প্রয়োজনীয় মসলা রেসিপি টিপস্ সহ দেখুন কাজে লাগবে

🌶️☘️⚫ ১.চাট মসলা👇
উপকরণঃ
সরিষা দানা হাফ চামচ
মেথি ১/৪ চা চামচ
শুকনো মরিচ ১০-১২ টি
জিরা ৩ টেবিল চামচ
ধনিয়া ২ টেবিল চামচ
গোটা গোলমরিচ ১ টেবিল চামচ
আমচূর পাউডার ২চামুচ
আদা পাউডার ১চা চামুচ
মৌরি ১ টেবিল চামচ
লবঙ্গ ১০টি
পাঁচফোড়ন দেড় টেবিল চামচ
লবণ ১ টেবিল চামচ
বিট লবণ ৩ টেবিল চামচ

প্রণালিঃ

১। প্রতিটি উপকরণ শুকনা তাওয়া বা ফ্রাই প্যানে ভালোভাবে টেলে নিতে হবে।

২। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।

৩। এরপর সব একসঙ্গে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চাট মসলা।

☘️⚫ ২.ম্যাগী ম্যাজিক মসলা / নুডুলসের মসলা তৈরি👇

উপকরনঃ

মরিচগুড়া ১ চা চামচ
হলুদগুড়া ১/২ চা চামচ
ধনিয়াগুড়া ১ চা চামচ
জিরাগুড়া ১ চা চামচ
পেয়াজ গুড়া ১ টে. চামচ
আদা গুড়া ১ চা চামচ
রসুন গুড়া ১ টে. চামচ
গরম মসলা গুড়া ১ চা চামচ
গোল মরিচ গুড়া ১ চা চামচ
মেথি গুড়া ১/২ চা চামচ
আমচুর পাউডার ১/২ চা চামচ
টেস্টিং সল্ট ২ চা চামচ
বিট লবন ১/২ চা চামচ
চিলি ফ্লেক্স ২ চা চামচ
কর্ণফ্লোয়ার ১ টে. চামচ
চিনি ২ টে. চামচ
লবন ১ চা চামচ

প্রণালীঃ

১। সব উপকরন একসাথে ব্লেন্ডারে মিহি গুড়া করে নিন।

২। এরপর শুকনো কাঁচের বয়ামে বা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন।

⚫ ☘️৩.চটপটির মশলা তৈরি👇

উপকরনঃ

মৌরী ১ চা চামচ
শুকনা মরিচ ১০/১২টা
জিরা ১ চা চামচ
মেথি ১ চা চামচ
ধনিয়া ১ চা চামচ
গোলমরিচ ১/২ চা চামচ
কালোজিরা ১/২ চা চামচ
লবঙ্গ ১/২ চা চামচ
রাঁধুনি ১ চা চামচ
পাচঁফোড়ন ১ চা চামচ
বিট লবন ২ টে. চামচ

প্রণালীঃ

১। সব মসলা হালকা টেলে ঠান্ডা করে নিন।

২। চটপটির মসলা বেশী টালা ঠিক না, বেশী টালা হলে মসলা কালো হয়ে চটপটির রং নষ্ট হয়ে যায়।

৩। এবার ব্লেন্ডারে দিয়ে গুড়া করুন।

৪। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে তৈরি মশলা কাঁচের বয়াম অথবা এয়ারটাইট বক্সে করে রেফ্রিজারেটরের নরমাল অংশে রাখতে পারেন।

⚫ ৪☘️.শাহী গরম মসলা তৈরি👇

উপকরণঃ

এলাচ ১২-১৪ টি
দারুচিনি ৪ টুকরো (মাঝারি)
তেজপাতা ৪ টি
কালো গোল মরিচ ২ টে. চামচ
লবঙ্গ ১ টে. চামচ
জিরা ২ টে. চামচ
ধনিয়া ২ টে. চামচ
মৌরি/মিষ্টি জিরা ১ টে. চামচ
জয়ফল অর্ধেক টা
জয়ত্রী ছোট ১ টুকরো

প্রণালীঃ

১। সব উপকরণ শুকনো তাওয়ায় অল্প আঁচে টেলে নিন ঘ্রান ছড়ানো পর্যন্ত।

২। টালা মসলা ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে পছন্দসই মিহি গুঁড়ো করে নিন।

৩। শুকনো এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন এক-দুই মাস পর্যন্ত।

৪। এরপর আবার তৈরি করে নিবেন।

৫। নিরামিষ রান্না, সবজির আইটেম কিংবা যেকোন মাংস রান্নাতে এই গরম মশলা ব্যবহারে খাবারের স্বাদ এবং সুগন্ধ দুটোই বহুগুণ বেড়ে যাবে☺️

মঠবাড়িয়ার কৃতি সন্তান, সৎ পুলিশ অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় মঠবাড়িয়...
19/08/2024

মঠবাড়িয়ার কৃতি সন্তান, সৎ পুলিশ অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় মঠবাড়িয়াবাসী গর্বিত ও আনন্দিত। তার পদোন্নতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা:১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমা...
08/08/2024

অন্তর্বর্তীকালীন সরকার

প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম

07/08/2024

গতকাল রাতে বেতমোর কালিরহাট বাজার সংলগ্ন মন্দিরে ভাঙচুর করার সময় স্থানীয়দের হাতে আটক এক।ধরা না পড়লেতো নাম পড়তো বিএনপি-জামাতের।এই রকম ঘটান ঘটিয়েই পরাজিতরা বিজয়ীদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে...

মঠবাড়িয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুজ্জামান। তিনি এর আগে পিরোজপুর সদর থানায় কর্মরত ছিল...
11/06/2024

মঠবাড়িয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুজ্জামান। তিনি এর আগে পিরোজপুর সদর থানায় কর্মরত ছিলেন।

মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল:-মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বায়‌জিদ আহমেদ খান (দোয়...
10/06/2024

মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল:-

মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বায়‌জিদ আহমেদ খান (দোয়াত কলম) ৫৩,৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‌রিয়াজ উ‌দ্দিন আহমেদ (আনারস) পেয়েছেন ৫০,৩২৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আরিফুর রহমান সিফাত (টিউবওয়েল) ৪৮,৭০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দিকুর রহমান বাদশা (টিয়াপাখি) পেয়েছেন ৩৬,১৫১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরুননেছা নাছিমা (কলস) ৪৮,৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা আক্তার সুমনা (প্রজাপতি) পেয়েছেন ৪৫,০৪৫ ভোট।

পিরোজপুর বাসীর একটু সহযোগীতায়  আমার আশি উর্ধ্ব অসুস্থ দাদুর জীবনের শেষ ইচ্ছে পূরণ করতে পারি.....আমি ভারত থেকে শ্বেতা রায়...
10/06/2024

পিরোজপুর বাসীর একটু সহযোগীতায় আমার আশি উর্ধ্ব অসুস্থ দাদুর জীবনের শেষ ইচ্ছে পূরণ করতে পারি.....

আমি ভারত থেকে শ্বেতা রায়,আমার দাদুর বয়স প্রায় আশি, শরীর বিশেষ ভালো না। দেশভাগের পরে সবাই ভারতে চলে আসেন। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে একটু নিজের গ্রামের ছবি / ভিডিও দেখতে চায়।

দাদুর জন্মভিটা বৃহত্তর বরিশালের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হারজি গ্রামে।গ্রামের পাশে একটা খাল আর খালের পাশেই বাড়ি ছিল। আমার মামাবাড়িতে দূর্গাপুজো ও কালীপুজো হত, নিজস্ব ঠাকুরদালান ছিল।

দাদু সত্তরের দশকে একবার গিয়েছিল। তখন ক্ষিতিশ চন্দ্র নামে একজন দাদুদের বাড়ি ফাঁকা থাকায় সেখানে থাকতে শুরু করেছিলেন। এনাদের বাড়ি দাদুদের বাড়ির দুটো বাড়ি পরেই ছিল।

আমার দাদু : মহাদেব দাস
দাদুর দাদা : প্রয়াত বাসুদেব দাস
দাদুর বাবা : প্রয়াত তারক চন্দ্র দাস
দাদুর দাদু : প্রয়াত নবীন কুমার দাস

দাদু এখন যতটুকু মনে করতে পারে যে, দধিভাঙ্গা নামক এক জায়গায় বাজার ছিলো।গ্রামের পাশেই পটুয়াখালী, সেইসময় স্টিমারে করে যাতায়াত করতো। আমুয়া স্টিমার ঘাঁটি। খুলনা নদী পেরিয়ে বাগেরহাট যেত ট্রেন ধরতে। কারণ বরিশালে তখন রেলব্যবস্থা ছিলো না। অপর পাশের গ্রাম ট্যাংড়াখালি। তখন ওখানে বেশিরভাগ মানুষ দাস পদবীর ছিলেন।

আমার দাদুর মামাবাড়ির গ্রাম মাইশানী। দাদুর, মায়ের বাবার নাম পরেশ নাথ দত্ত আর মামার নাম শিবেশ্বর দত্ত।

কেউ যদি দয়া করে এই দুই জায়গার আর যদি বাড়িটা থেকে থাকে তাহলে তার ছবি / ভিডিও দিতে পারেন, আমরা চিরকৃতঞ্জ থাকবো। আমার আর মায়েরও একবার নিজের চোখে গ্রাম দুটি ঘুরে দেখার খুব ইচ্ছে। আশায় রইলাম।

ছবিতে আমার মায়ের সাথে দাদু

-শ্বেতা রায়, পশ্চিমবঙ্গ।
https://www.facebook.com/swetarimi14?mibextid=ZbWKwL

08/06/2024

Address

Main Road
Mathbaria
8560

Telephone

+8801718417071

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা মঠবাড়িয়ার সন্তান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share