03/09/2026
অভিনন্দন ও মোবারকবাদ
মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আল-আজহার বিশ্ববিদ্যালয়, মিশর আয়োজিত ১৪৪তম
দাঈ, খতীব ও ইসলামিক স্কলার্স প্রশিক্ষণ কোর্সে আমন্ত্রিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক সাহেবকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।
তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সম্মানিত সহসভাপতি এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।
বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহারের এমন মর্যাদাপূর্ণ আয়োজনে তাঁর আমন্ত্রণ আমাদের জন্যও অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। তাঁর এই অর্জন দ্বীনি জ্ঞানচর্চা ও খেদমতের পথে আরও অনুপ্রেরণা জোগাবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা তাঁর এই সফরকে কবুল করুন, ইলম ও আমলে বরকত দান করুন এবং দ্বীন ও মানবতার খেদমতে তাঁকে আরও বেশি কবুলিয়ত দান করুন।
শুভেচছান্তে:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখা