ছাবিনগর পাবলিক লাইব্রেরী

ছাবিনগর পাবলিক লাইব্রেরী আমরা ছাবিনগর বাসী ।।।।।
সবাই সবার জন্?

31/12/2024

Happy New Year-2025

19/02/2022
27/10/2021

মটরসাইকেলে মামলা খেতে না চাইলে
সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী করণীয়....................................................
১। তিনটা পেপারের যে কোন একটি না থাকলে অবশ্যই মামলা হবে--

ক.রেজিষ্ট্রেশন পেপার

খ. ট্যাক্স টোকেন

গ. ড্রাইভিং লাইসেন্স

২। ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ থাকতে হবে । না হয় মামলা হবে।
রেজিষ্টেশন পেপার এর মেয়াদ লাগে না(তবে একনলেজমেন্ট স্লিপএর মেয়াদলাগে)।

৩।সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন কিন্তু নাম ট্রান্সফার বা পরিবর্তন করেননি। মামলা হবে।

৪। লার্নার পেপার আছে কিন্তু পরীক্ষা, ছবি তোলা এবং ফিংগার দেননি এখনো। মামলা হবে।

৫। বাইক ড্রাইভ করার সময় হেলমেট পরেননি অথবা আপনি পরেছেন কিন্তু আপনার পিছে যে আছে সে পরেনি মামলা হবে।

৬। ট্রাফিক/রোড সিগনাল না মানলে মামলা হবে।
৭ । উল্টা পথে আসলে মামলা হবে।

৮। ব্রেক লাইট না জ্বললে, ইন্ডিকেটর লাইট ভাংগা বা না থাকলে, রাতে হেড লাইট না জ্বালালে মামলা হবে।

৯। ড্রাইভ করার সময় মোবাইলে কথা বললে অথবা নেশা করে ড্রাইভ করলে মামলা হবে।

১০। অনুমতি ব্যতিত বাইক মোডিফাই করলে, রঙ পরিবর্তন করলে, VIP হর্ন ব্যবহার, ফগ লাইট ব্যবহার, হ্যালোজেন লাইটের জায়গায় LED হেডলাইট ব্যবহার করলে মামলা হবে।

১১। বাইকে ২জন এর অধিক যাত্রি থাকলে মামলা হবে।

১২। অবৈধ ভাবে পার্কিং করলে মামলা হবে।

১৩। সরকারি কাজে বাধা সৃষ্টি/পুলিশ এর কাজে বাধা সৃষ্টি করলে মামলা হবে।

১৪। ফুটপথে মোটরসাইকেল চালালে মামলা হবে।
১৫। লুকিং গ্লাস/ সেফটি গ্লাস না থাকলে মামলা হয়।
১৬।লেফট লেন এর সঠিক ব্যাবহার না করলে মামলা হবে।
১৭।স্টপ লাইন সঠিক ভাবে না মানলে মামলা হবে।
১৮।তারিখ অনুযায়ী পূর্বের মামলা নিষ্পত্তি না করলে মামলা হবে।

উপরের বিষয়গুলি মেনে চললে ,,,সহজে মামলা এড়ানো সম্ভব।
collected

 #অভিনন্দন প্রিয় দল আর্জেন্টিনা ♥♥️
11/07/2021

#অভিনন্দন প্রিয় দল আর্জেন্টিনা ♥♥️

নিজের হাতে তোলা প্রাকৃতিক সৌন্দর্যের ছবি।
09/07/2021

নিজের হাতে তোলা প্রাকৃতিক সৌন্দর্যের ছবি।

ক্রাইম কনফারেন্স করাকালে কোন এক সময় ক্যামেরাবন্দি করেছেন বন্ধু জাকির হোসাইন।
09/06/2021

ক্রাইম কনফারেন্স করাকালে কোন এক সময় ক্যামেরাবন্দি করেছেন বন্ধু জাকির হোসাইন।

14/05/2021

ছাবিনগর পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে ছাবিনগর বাসী,শ্রীপুর উপজেলা বাসী এবং দেশ-বিদেশে আমার পরিচিত-অপরিচিত যারা আছে সবাইকে জানাই ঈদ মোবারক।এই ঈদের ওসিলাই আল্লাহ তাআলা আমাদেরকে করোনার এই কঠিন মহামারী থেকে হেফাজত করুক।(আমিন) সবাইকে আবারো ঈদ মোবারক।

22/04/2021

সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

একজন  স্ত্রী  ১৭  বৎসর ঘর-সংসার  করার  পর  স্বামীর  সম্পর্কে মন্তব্য  করতে  গিয়ে  বলেন,  "পুরুষগণ আল্লাহ  প্রদত্ত  এক  অ...
22/04/2021

একজন স্ত্রী ১৭ বৎসর ঘর-সংসার করার পর স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, "পুরুষগণ আল্লাহ প্রদত্ত এক অশেষ নেয়ামত"।
কেননা,

তারা স্বীয় যৌবনকে নিজ স্ত্রী-সন্তানদের জন্য কুরবান করে দেয়। তাদের উপর ভর করেই আমরা জীবনের সুখ-শান্তি ও অপার সৌন্দর্য উপভোগ করে থাকি।
পুরুষ জাতি তো এমন এক স্বত্বা, যারা স্বীয় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎের জন্য সর্বাত্মক পরিশ্রম করে থাকেন।
কিন্তু এমন কঠোর পরিশ্রম আর কুরবানী সত্যেও আমরা তাদের জীবনকে বিষিয়ে তুলি একরাশ হতাশা আর দুঃখ-কষ্ট দিয়ে।

যদি তারা একটু ফ্রেশ ও স্বাচ্ছন্দ্যের জন্য বাহিরে যায় তাহলে বলি, 'বে-পরওয়াহ'
যদি ঘরে বসে থাকে তাহলে বলি, অলস ও অকর্মণ্য!
যদি সন্তানদের ভুলের জন্য শাসন করে তাহলে বলি, নির্দয় ও হিংস্র!
যদি স্ত্রীকে চাকরী করা থেকে বারণ করে তাহলে বলি, সেকেলে বা অনাধুনিক!
যদি মায়ের সাথে সুসম্পর্ক রাখে তাহলে বলি, 'মা পাগল'
যদি স্ত্রীর সাথে প্রেমময় আচরণ করে তাহলে বলি, বৌ পাগল!
এতদসত্যেও একজন পুরুষ পৃথিবীর এমন বীর, যে তার সন্তানদেরকে সর্বক্ষেত্রে নিজের চেয়েও সুখি দেখতে চায়।
একজন পিতা এমন এক রোবট, যিনি তার সন্তানদের থেকে সর্বদিক থেকে নৈরাশ হওয়ার পরেও তাদের মনপ্রাণ উজাড় করে ভালোবাসে এবং সর্বদা তাদের মঙ্গলের জন্য দুআ করে।

একজন বাবা তো এমন এক মহাপুরুষ , যিনি স্বীয় সন্তানদের সকল কষ্ট সহ্য করেনেন। তখনও, যখন সন্তান বাবার পায়ের উপর পা রেখে চলতে শিখে এবং তখনও, যখন বড় হয়ে বাবার বুকের উপর পা রেখে চলে যায়।

একজন বাবা পৃথিবীর এমন এক নেয়ামত, যিনি সারাজীবনের কষ্টার্জিত মহামূল্যবান সম্পদগুলো অকাতরে সন্তানদেরকে দিয়ে দেন।
যদি মা সন্তানদেরকে ৯ মাস পেটে ধারণ করে থাকেন; তবে বাবা সারাজীবন স্বীয় ব্রেইনের মধ্যে ধারণ করে চলতে থাকেন।
পৃথিবীটা ততক্ষণই সু্ন্দর ও উপভোগ্য মনে হয় যতক্ষণ 'বাবা' নামক সত্বার ছায়া মাথার উপর বিরাজমান থাকে।

তাই বেঁচে থাকলে বাবাদের কদর করুন। চলে গেলে তাঁদের জন্য দু'হাত তুলে দু'আ করুন।
আল্লাহ তা'আলা সকলের মা-বাবাকে সুখে-শান্তিতে রাখুক। (সংগৃহীত)

24/09/2019

আমার বাবার দেওয়া তিনটে উপদেশ আমাকে আজ এই পর্যায়ে আসতে সাহায্য করেছে"!!!"
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

একদিন রাতে বাড়ি ফিরে দেখি, বাবা আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছেন"!!!"

টেবিলে রাখা আছে রান্না করা ন্যুডলসের দুটি প্লেট"!!!"

একটা প্লেটের ওপর রাখা ছিল একটি খোসা ছাড়ানো সিদ্ধ ডিম"!!!"

অন্য প্লেটটি ছিল শুধু ন্যুডলসের, আমাকে যেকোনো একটি প্লেট বেছে নিতে বললেন বাবা"!!!"

স্বাভাবিকভাবেই আমি ডিম সমেত প্লেটটাই উঠিয়ে নিলাম"!!!"

সেইসব দিনে চীনে ডিম ছিল এক দুস্প্রাপ্য জিনিস! উৎসবের দিন ছাড়া কারো বাড়িতে ডিম খাবার কথা তখন ভাবা যেতো না"!!!"

খাওয়া শুরু করার পর, দেখা গেলো বাবার প্লেটে ন্যুডলসের তলায় লুকিয়ে রাখা আছে দুটো ডিম, ফলে আমার খুব দুঃখ লাগছিলো তখন"!!!"

মনে মনে ভাবছিলাম, কেন যে তাড়াহুড়ো করে বাছতে গেলাম.?"

বাবা আমাকে দেখছিলেন, খাবার শেষ করার পর মৃদু হেসে বললেন, মনে রেখো তোমার চোখ যা দেখে, সেটা সবসময় সত্যি নাও হতে পারে"!!!"

শুধু চোখে দেখে যদি মানুষ বা কোনো পরিস্থিতিকে বিচার করে সিদ্ধান্ত নাও, ঠকে যাওয়ার সম্ভবনাই বেশি"!!!"

পর দিন আমার বাবা আবারও খাবার টেবিলে ন্যুডলস ভর্তি দুটো প্লেট রেখে আমাকে খেতে ডাকলেন"!!!"

আগের দিনের মতো এবারও একটাতে ডিম আছে, আর একটাতে নেই"!!!"

আমাকে যে কোনো একটি প্লেট বেছে নিতে বলা হলো"!!!"

আমি আগের অভিজ্ঞতা থেকে জেনেছি, চোখ যা দেখে তা সত্যি নাও হতে পারে"!!!"

আমি ডিম ছাড়া প্লেটটিই বেছে নিলাম"!!!"

কিন্তু খেতে গিয়ে দেখলাম, ভেতরে কোনো ডিমই নেই! বাবা আমার দিকে তাকিয়ে আবার হাসলেন"!!!"

অভিজ্ঞতা সব সময় সঠিক পথ দেখায় না, জীবন বড় বিচিত্র"!!!"

জীবনে চলার পথে বহুবার আমাদের মরীচিকার মুখোমুখি হতে হয়, এর থেকে উত্তরণ অসম্ভব"!!!"

জীবন যেটা তোমাকে দিয়েছে, সেটা মেনে নিলে কষ্ট কম হবে"!!!"

তোমার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা তুমি অবশ্যই কাজে লাগাবে, কিন্তু শেষ কথা জীবনই বলবে"!!!"

তৃতীয় দিন আবার একই ঘটনার পুনরাবৃত্তি"!!!"

আগের দিনের মতই এবারেও একটাতে ডিম আছে, আর একটাতে নেই"!!!"

তবে একটা ব্যাপার এবার একটু অন্য রকম মনে হলো"!!!"

এবার আমি বাবাকে বললাম, আগে তুমি নাও, তারপর আমি"!!!"

কারণ তুমি বাড়ির সবার বড়, এই সংসার তোমার আয়ে চলে, তোমার অধিকার সবার আগে"!!!"

শুনে বাবার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠলো, মুখে কিছু বললেন না যদিও"!!!"

খাওয়া শুরু করার পর, আমি দেখলাম ন্যুডলসের নীচে আমার প্লেটে দুটো ডিম"!!!"

খাবার শেষ করার পর, বাবা আমাকে কাছে ডাকলেন"!!!"

সস্নেহে আমার হাত ধরে বললেন, মনে রেখো, কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা মানুষের শ্রেষ্ঠ ধর্ম"!!!"

তুমি জীবনে যদি অন্যের জন্য ভাবো, অন্যকে দাও, জীবনও তোমার কথা ভাববে, তোমাকে আরো বহুগুণে ফিরিয়ে দেবে"!!!"

আমাদের সকলের জীবনে বাবা-মা প্রধান এবং প্রথম শিক্ষক, বাবা-মার উপদেশ পালন করে কেউ কখনো ঠকেনি, ঠকবে না"!!!"

কারণ, কোন বাবা-মা সন্তানের অমঙ্গল কামনা করেন না ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা...!!!"

Collected

12/01/2019

#আপকামিং যে সব সার্কুলার পেতে যাচ্ছি:
#এই বছরেই বেশিরভাগ

১. ৪১ তম বিশেষ বিসিএস সার্কুলার
২. ৬৫ হাজার হিসাবরক্ষক প্রাথমিক বিদ্যালয়ে
৩. বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক
৪. NSI এর সহকারী পরিচালক
৫. দুদকের সহকারী পরিচালক
৬. AG অফিসের অডিটর
৭. CAGBD অফিসের অডিটর
৮. CGDF অফিসের অডিটর
৯. বছরের শেষে ৪২তম সাধারণ বিসিএস সার্কুলার।
১০. কেমিক্যাল ইন্ডাস্ট্রি ব্যাংলাদেশ সহকারী পরিচালক
১১. বাংলাদেশ ব্যাংক অফিসার/ক্যাশ
১২. পেট্রোবাংলা/ গ্যাস ফিল্ড সহকারী পরিচালক
(কালেক্টেড তবে তথ্য রিলায়েবল)

Address

Sabinagar , Sreepur
Magura
ZIPCODE

Telephone

01719663517

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাবিনগর পাবলিক লাইব্রেরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ছাবিনগর পাবলিক লাইব্রেরী:

Share

Category