বিসমিল্লাহ্ ফাউন্ডেশন '

বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ', Social service, kabirajpur, Madaripur.

​"আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই পারে সমাজে বড় পরিবর্তন আনতে। জীর্ণ কুটিরে একটুখানি হাসি আর অসহায় মুখে একমুঠো আহার তুলে দেওয়াই বিসমিল্লাহ্ ফাউন্ডেশন-এর পরম লক্ষ্য। আসুন, মানবতার এই মিছিলে শামিল হই।" 🫂💝✊🏼

"একজনের একার হাসি নয়, সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের সার্থকতা।" 🌙✨*​আলহামদুলিল্লাহ! মাদারীপুর জেলার, রাজৈর উপজেল...
23/03/2026

"একজনের একার হাসি নয়, সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের সার্থকতা।" 🌙✨

*​আলহামদুলিল্লাহ! মাদারীপুর জেলার, রাজৈর উপজেলার,কবিরাজপুর ইউনিয়নের, কাঁচাবালি, শোলপুর ও জগাড়দিয়া গ্রামে প্রায় ৯৬টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের খাদ্য সহায়তা ও হাদিয়া পৌঁছে দিতে সক্ষম হয়েছে "বিসমিল্লাহ্ ফাউন্ডেশন"।। 🎁🤝

**বেসাখ রিজিক দেনে-ওয়ালা একমাত্র আল্লাহ"। 🤲🏼☝🏽

*​আমাদের প্রবাসী ভাইদের হাড়ভাঙা খাটুনি আর দেশের ছোট-বড় সকল সদস্যের নিঃস্বার্থ ত্যাগের ফলেই আজ এতগুলো মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারার আনন্দ বলে বোঝানোর মতো নয়।
​আমরা বিশ্বাস করি, সমাজ তখনই সুন্দর হবে যখন কেউ না খেয়ে থাকবে না, কেউ একাকী কষ্টে দিন কাটাবে না। "বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' এই ক্ষুদ্র প্রচেষ্টা কেবল শুরু; আমরা স্বপ্ন দেখি একটি বৈষম্যহীন ও মানবিক সমাজের।
​হে আল্লাহ! আমাদের এই পরিশ্রম ও সেবাকে কবুল করুন। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের আমাদের এই পথচলায় পাশে থাকার আহ্বান জানাচ্ছি। 🤲❤️
​📅 তারিখ: ১৪/০৩/২০২৬
📍 স্থান: কাঁচাবালি, কবিরাজপুর, রাজৈর, মাদারীপুর।

23/03/2026

"অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত।" 🤲✨
৩১ জানুয়ারি ​আমাদের এক ছোট ভাই গুরুতর দুর্ঘটনার শিকার হওয়ায় " বিসমিল্লাহ্ ফাউন্ডেশন '" -এর পক্ষ থেকে তাকে সামান্য আর্থিক 'হাদিয়া' প্রদান করা হয়েছে। আমরা সকলে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আমিন। 🤲🩹

বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ​

আলহামদুলিল্লাহ! মানবতার সেবায় বিসমিল্লাহ্ ফাউন্ডেশন। 🤝❤️*​উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানটি হারিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়া এ...
23/03/2026

আলহামদুলিল্লাহ! মানবতার সেবায় বিসমিল্লাহ্ ফাউন্ডেশন। 🤝❤️

*​উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানটি হারিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়া এক ভাইয়ের পাশে দাঁড়িয়েছে বিসমিল্লাহ্ ফাউন্ডেশন । আমাদের পক্ষ থেকে তাঁকে হাদিয়া স্বরূপ কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
​যাদের সহযোগিতায় এই ক্ষুদ্র প্রচেষ্টা সম্ভব হয়েছে, তাদের প্রতি রইলো অনেক অনেক দোয়া। আর্তমানবতার সেবায় সবসময় পাশে থাকুন। 🤲🌹

বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' ​ #বিসমিল্লাহ্_ফাউন্ডেশন #মানবতার_সেবায় #মাদারীপুর #সহযোগিতা

"পরোপকারই প্রকৃত সুখ।" 🤲✨*​আমাদের এলাকার এক বয়োবৃদ্ধ চাচা একটি জীর্ণ ও ভাঙা দোকানে অত্যন্ত কষ্টের সাথে বেচাকেনা করে জীবি...
23/03/2026

"পরোপকারই প্রকৃত সুখ।" 🤲✨

*​আমাদের এলাকার এক বয়োবৃদ্ধ চাচা একটি জীর্ণ ও ভাঙা দোকানে অত্যন্ত কষ্টের সাথে বেচাকেনা করে জীবিকা নির্বাহ করছিলেন। গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে চাচার এই অসহায়ত্বের দৃশ্যটি " বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' "-এর দৃষ্টিগোচর হয়।
​ফাউন্ডেশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চাচার সাথে যোগাযোগ করা হয় এবং তাঁর কর্মসংস্থানকে আরও সহজ ও সম্মানজনক করার উদ্যোগ নেওয়া হয়। আল্লাহর অশেষ রহমতে, গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আমরা চাচার দোকানটিকে নতুনরূপে সাজিয়ে দিয়েছি এবং দোকানে নতুন মালামাল তুলে দিতে সক্ষম হয়েছি। 🏪📦
​একটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাঁর হালাল উপার্জনের পথকে মসৃণ করতে পেরে "বিসমিল্লাহ্ ফাউন্ডেশন" পরিবার আনন্দিত। এই মহৎ কাজে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দিন। 🤝❤️
​📍 স্থান: কাঁচাবালি, কবিরাজপুর, রাজৈর, মাদারীপুর।

23/03/2026

"গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে আমাদের এলাকার এক চাচার ভাঙা দোকানের জীর্ণ দশা দেখে বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামি আপডেট পেতে বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ফেসবুক পেইজের সাথে থাকুন।

23/03/2026

"বিপদে মানুষের পাশে দাঁড়ানোই ইবাদত।" 🤲

*​আমাদেরই গ্রামে একটি অসহায় দরিদ্র পরিবার একটি জীর্ণ ও ভাঙা ঘরে দিনাতিপাত করছিল। গত ৪ অক্টোবর ২০২৫ তারিখে বিষয়টি আমাদের নজরে আসার পর, "বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' "-এর পক্ষ থেকে অত্যন্ত দ্রুততার সাথে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।
​সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আল্লাহর অশেষ রহমতে, গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে পরিবারটির জন্য নতুন ঘরের কাজ সম্পন্ন হয়েছে এবং ঘরটি উদ্বোধন করা হয়েছে। 🏠✨
​একটি পরিবারের মাথা গোঁজার নিরাপদ ঠাঁই নিশ্চিত করতে পেরে "বিসমিল্লাহ্ ফাউন্ডেশন" এর পরিবার আনন্দিত। এই মহৎ কাজে যারা আর্থিক ও মানসিকভাবে সাহায্য করেছেন, আল্লাহ তায়ালা তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের আগামীর পাথেয়। 🤝❤️
​📍 স্থান: কাঁচাবালি, কবিরাজপুর, রাজৈর, মাদারীপুর।

"নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।" (আল-কুরআন) 🤲*​আলহামদুলিল্লাহ! " বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' -এর পক্ষ থেকে আমরা একটি অস...
23/03/2026

"নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।" (আল-কুরআন) 🤲

*​আলহামদুলিল্লাহ! " বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' -এর পক্ষ থেকে আমরা একটি অসহায় পরিবারের জন্য একটি নতুন ঘর তৈরি করে দিতে সক্ষম হয়েছি। আমাদের ছোট এই প্রচেষ্টায় যারা আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। 🏠✨
​আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ একটি পরিবার মাথা গোঁজার ঠাঁই পেল।" বিসমিল্লাহ্ ফাউন্ডেশন এর পরিবার সকলে আনন্দিত, যে আমরা আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকতে পেরেছি।
​আল্লাহ তায়ালা আমাদের এই দানকে কবুল করে নিন এবং যারা সহযোগিতা করেছেন তাদের উত্তম প্রতিদান দান করুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের আগামীর পথ চলার শক্তি। আমিন। ❤️🤝
​📍 স্থান: কাঁচাবালি, কবিরাজপুর, রাজৈর, মাদারীপুর।

*আলহামদুলিল্লাহ। "বিসমিল্লাহ্ ফাউন্ডেশন '  থেকে "আল মাদরাসাতুল ইসলামিয়া হামিয়াতুস সুন্নাহ" মাদ্রাসায় খেলার বল ও বেড বিতর...
23/03/2026

*আলহামদুলিল্লাহ।
"বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' থেকে "আল মাদরাসাতুল ইসলামিয়া হামিয়াতুস সুন্নাহ" মাদ্রাসায় খেলার বল ও বেড বিতরণ করা হয়েছে।

বিসমিল্লাহ্ ফাউন্ডেশন #কাঁচাবালি

"আমরা সবসময় হকের পক্ষে। ফিলিস্তিন ও ইরানের বীর জনগণের জন্য "বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' -এর পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা।" 🤲❤️ব...
23/03/2026

"আমরা সবসময় হকের পক্ষে। ফিলিস্তিন ও ইরানের বীর জনগণের জন্য "বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' -এর পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা।" 🤲❤️

বিসমিল্লাহ্ ফাউন্ডেশন

আলহামদুলিল্লাহ! প্রবাসী ও এলাকার সকল ছোট-বড় ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় "বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' -আজ কাঁচাবালি ও শোলপুর গ...
23/03/2026

আলহামদুলিল্লাহ! প্রবাসী ও এলাকার সকল ছোট-বড় ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় "বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' -আজ কাঁচাবালি ও শোলপুর গ্রামে ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।
​গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা "বিসমিল্লাহ্ ফাউন্ডেশন" অত্যন্ত আনন্দিত। আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুন এবং সবার বাবা-মাকে নেক হায়াত দান করুন। আমিন। 🤲
​📅 ২৮/০৩/২০২৫
#বিসমিল্লাহ_ফাউন্ডেশন #মানবতার_সেবায়_আমরা #কাঁচাবালি

Address

Kabirajpur
Madaripur
7910

Alerts

Be the first to know and let us send you an email when বিসমিল্লাহ্ ফাউন্ডেশন ' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category