জামায়াতে ইসলামী চরভূতা ইউনিয়ন

জামায়াতে ইসলামী চরভূতা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরভূতা ইউনিয়ন, লালমোহন।

06/06/2026

"আমরা পরস্পরের উন্নয়ন ও অগ্রযাত্রার অংশীদার হব, ইনশাআল্লাহ। এই অব্যাহত সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্ক বিশ্ববাসীর জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”

-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

04/06/2026

২০২৪-এর গণঅভ্যুত্থান যখন হয়েছিল, ২৮ জুলাই আইভী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী খু*নি ক*সাই কামালকে বলেছিল, “এই আন্দোলন সন্ত্রাসীদের আন্দোলন।” সে আন্দোলন দমন করতে শামিম ওসমানকে পাশে রেখে কামালকে উস্কানি দেয়। আন্দোলন দমাতে শামিম ওসমান নিজে হাতে অ*স্ত্র নিয়ে মাঠে নেমে ছাত্রদের গু*লি করে। আইভীর কুকুররাও আন্দোলনকারীদের উপর আক্রমণ করে।

২০২৪-এর আন্দোলনে ১২টি হ*ত্যা মামলাসহ একের পর এক মামলায় জামিন পেতে পেতে গতকাল আইভী জেল থেকে বেড়িয়ে এলেন। কয়েক দিন পর হয়তো শুনতে পাওয়া যাবে, ২০২৪-এ কিছুই হয়নি। প্রায় ২০০০ মানুষ শুধু শুধু জীবন দিল, বিনিময়ে দেশের কোনো পরিবর্তন হয়নি, হবেও না মনে হয়। খু*নি আইভীর জামিন দেখে আমরা খুব হতাশ।

03/06/2026

এমপি হিসেবে যে মাসিক সম্মানি পাই, সেটা কওমি মাদ্রাসায় ওয়াকফ করে দিয়েছি
--- জামায়াত আমীর

#জামায়াতে_ইসলামি_লালমোহন #জামায়াতে_ইসলামি_চরভূতা

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আমন্ত্রণ 📢​আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।​বাংলাদেশ জামায়াতে ইসলামী চরভুতা ইউনিয়ন শাখার পক্ষ...
30/05/2026

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আমন্ত্রণ 📢
​আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
​বাংলাদেশ জামায়াতে ইসলামী চরভুতা ইউনিয়ন শাখার পক্ষ থেকে সকল কর্মী ও শুভাকাঙ্ক্ষী ভাইদের জানানো যাচ্ছে যে, আগামীকাল এক পবিত্র ও আনন্দঘন পরিবেশে আমাদের 'ঈদের আনন্দ ভাগাভাগি' করে নিতে "ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান"-এর আয়োজন করা হয়েছে।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন লালমোহন-তজুমদ্দিনের গণমানুষের নেতা, জননন্দিত ব্যক্তিত্ব জনাব নিজামুল হক নাঈম ভাই।
​🗓️ অনুষ্ঠানের বিবরণ:
​প্রধান অতিথি: জনাব নিজামুল হক নাঈম ভাই
​স্থান: লালমোহন অডিটোরিয়াম হল রুম
​তারিখ: ৩১/০৫/২০২৬ (আগামীকাল)
​সময়: সকাল ৯:০০ টা
​চরভুতা ইউনিয়ন শাখার পক্ষ থেকে সকল দ্বীনি ভাই ও কর্মীদের উক্ত প্রোগ্রামে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অনুরোধ জানানো যাচ্ছে।
​আসুন, আমরা সবাই মিলে এই মিলনমেলাকে সফল ও সার্থক করে তুলি। ইনশাআল্লাহ! 🤝✨

আমীরে জামায়াতের পক্ষ থেকে শহীদ ওমর ফারুকের পরিবারকে ঈদ উপহার প্রদান​কেন্দ্রীয় নির্দেশনার আলোকে, আমীরে জামায়াতের নেতৃত্বে...
27/05/2026

আমীরে জামায়াতের পক্ষ থেকে শহীদ ওমর ফারুকের পরিবারকে ঈদ উপহার প্রদান
​কেন্দ্রীয় নির্দেশনার আলোকে, আমীরে জামায়াতের নেতৃত্বে দেশের সকল শহীদ পরিবারকে কমপক্ষে ১০ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়ার মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, চরভূতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ বীর শহীদ ওমর ফারুকের সম্মানিত পরিবারকে ১০ হাজার টাকা ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।
​শহীদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন এবং শহীদ ওমর ফারুক ভাইকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

🌙 পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ 🌙বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরভুতা ইউনিয়ন শাখার আমিরমাওলানা মোঃ নিজাম উদ...
23/05/2026

🌙 পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ 🌙

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরভুতা ইউনিয়ন শাখার আমির
মাওলানা মোঃ নিজাম উদ্দিন সাহেবের পক্ষ থেকে
চরভুতা ইউনিয়নসহ সর্বস্তরের সাধারণ জনগণকে জানাই
পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কুরবানী কবুল করুন,
জীবনে শান্তি, সুখ ও রহমত দান করুন।
ত্যাগ, তাকওয়া ও ভ্রাতৃত্বের শিক্ষায় উজ্জীবিত হোক আমাদের সমাজ ও রাষ্ট্র।

✨ ঈদ মোবারক ✨

21/05/2026

"আপনারা রাষ্ট্রের কাছে প্রশ্ন তুলুন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান— নরপিশাচদের গ্রেপ্তারের পরও বিচারে দেরি কেন? একের পর এক ঘটনা ঘটে, আমরা প্রতিবাদ করি, তারপর সব থেমে যায়। এভাবে চলতে পারে না।"

নাসরিন আক্তার
সেক্রেটারিয়েট সদস্য, মহিলা উইং
ঢাকা মহানগরী উত্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামী

18/05/2026

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১১ দলীয় ঐক্যের রাজশাহী বিভাগীয় সমাবেশে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি'র পুরো বক্তব্য

#জামায়াতে_ইসলামি_লালমোহন

শাপলা চত্বরে নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার শাপল...
05/05/2026

শাপলা চত্বরে নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি

২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার শাপলা চত্বরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ ৫ মে এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার শাপলা চত্বরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। দেশের ইতিহাসে এটি একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই নারকীয় হত্যাকাণ্ড মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী একটি জঘন্যতম ঘটনা।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এখনো সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য হতে পারে না।

আমরা মনে করি, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকারকে দমন করতে শক্তি প্রয়োগ এবং প্রাণহানির ঘটনা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

পরিশেষে, আমি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
#জামায়াতে_ইসলামি_লালমোহন #জামায়াতে_ইসলামি_চরভূতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ  ৪ মে থেকে ১৮ মে।   #জামায়াতে_ইসলামি_লালমোহন  #জামায়া...
05/05/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ ৪ মে থেকে ১৮ মে।
#জামায়াতে_ইসলামি_লালমোহন #জামায়াতে_ইসলামি_চরভূতা

Address

চরভূতা
Lalmohan

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামায়াতে ইসলামী চরভূতা ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share