উন্মুক্ত লাইব্রেরি এন্ড ক্যাফে

উন্মুক্ত লাইব্রেরি এন্ড ক্যাফে উন্মুক্ত লাইব্রেরি এন্ড ক্যাফে
স্থান : লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহিদ মিনার

আনলিমিটেড ফুচকা অফার, সাথে আমাদের ছোট একটি স্বীকারোক্তি!​ফেব্রুয়ারির শুরুটা হোক মুখরোচক ফুচকার সাথে। আগামী ২ দিন আমাদের ...
31/01/2026

আনলিমিটেড ফুচকা অফার,
সাথে আমাদের ছোট একটি স্বীকারোক্তি!

​ফেব্রুয়ারির শুরুটা হোক মুখরোচক ফুচকার সাথে।
আগামী ২ দিন আমাদের এখানে থাকছে আনলিমিটেড ফুচকা অফার!

​অফারের বিস্তারিত:
​দিন: আগামী রবিবার এবং সোমবার।
​সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
​মূল্য: মাত্র ৯৯ টাকা (প্রতিজন)।
​সময়সীমা: ১০ মিনিট।

​আমাদের একটি ছোট্ট কথা:
​শুরুতেই আমরা একটি বিষয় স্বীকার করে নিতে চাই। সত্যি বলতে, খাবারের মান বা পরিবেশনের ক্ষেত্রে আমরা এখনো শতভাগ সফল হতে পারিনি। আমরা নিজেরা শিখে এই পথচলা শুরু করেছি, তাই হয়তো আপনাদের প্রত্যাশা অনুযায়ী সবটুকু মান সবসময় বজায় রাখা সম্ভব হয়নি।
​আপনাদের যেকোনো অভিযোগ বা সমালোচনাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এবং তা আমাদের কাছে পুরোপুরি যথার্থ।
​আমরা দমে যাইনি, বরং প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো সার্ভিস দেওয়ার। এই প্রচেষ্টায় আপনাদের সমর্থন আমাদের একান্ত কাম্য। আশা করি এই দুই দিন আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের গঠনমূলক মতামত দিয়ে আমাদের পথচলায় সাহায্য করবেন।

​স্থান: উন্মুক্ত লাইব্রেরি এন্ড ক্যাফে, লক্ষ্মীপুর।

আনলিমিটেড ফুচকা অফার কামিং সুন।
30/01/2026

আনলিমিটেড ফুচকা অফার কামিং সুন।

উন্মুক্ত লাইব্রেরি তে চিত্রাঙ্কন প্রতিযোগিতার কিচ্ছু অংশ।
26/01/2026

উন্মুক্ত লাইব্রেরি তে চিত্রাঙ্কন প্রতিযোগিতার কিচ্ছু অংশ।

এই যে যাত্রাপথ, কতদূর, কতক্ষানীই বা যেতে পারবো জানি না। শুধু নিজের সেরাটা দেওয়ার প্রচেষ্টা। বাকীটা তাওয়াক্কুল আলাল্লাহ।...
25/01/2026

এই যে যাত্রাপথ, কতদূর, কতক্ষানীই বা যেতে পারবো জানি না। শুধু নিজের সেরাটা দেওয়ার প্রচেষ্টা। বাকীটা তাওয়াক্কুল আলাল্লাহ।

ধন্যবাদ কালের প্রবাহ..

আমাদের লাইব্রেরির স্টোকে চলে এসেছে কিচ্ছু নতুন নতুন বই... কিন্তু মজার বিষয় হচ্ছে, এখন থেকে আপনারা আমাদের লাইব্রেরি থেকে ...
23/01/2026

আমাদের লাইব্রেরির স্টোকে চলে এসেছে কিচ্ছু নতুন নতুন বই...

কিন্তু মজার বিষয় হচ্ছে, এখন থেকে আপনারা আমাদের লাইব্রেরি থেকে বই নিয়ে বাসায় গিয়ে পড়তে পারবেন। এবং কিভাবে নিবেন তার সম্পূর্ণ প্রসেসিং আপনারা লাইব্রেরি বই নিতে আসলেই জানতে পারবেন৷।
এবং সামনে আরো বই আসবে ইনশাআল্লাহ এবং অদূর ভবিষ্যতে বই কিনতেও পারবেন ইনশাআল্লাহ।

প্রথমে ধন্যবাদ আমাদের Sultan Ahamad Siam কে। যে এত্তো সুন্দর উপস্থাপন করে আমার লাইব্রেরিকে কভার করেছে, দারুণ। আর আমিও অপ...
22/01/2026

প্রথমে ধন্যবাদ আমাদের Sultan Ahamad Siam কে। যে এত্তো সুন্দর উপস্থাপন করে আমার লাইব্রেরিকে কভার করেছে, দারুণ।

আর আমিও অপ্রস্তুত ছিলাম, হঠাৎ করেই এমন একটি প্রোগ্রাম হলো। ক্যামেরার সামনে আমি তেমন বেশি আসি নাই, এসেছিলাম অনেক কারণেই অনেক কম।

তবে আমি জানতামই না লক্ষ্মীপুরের ছোট্ট এই স্থান এত্তো আলোচিত হয়ে উঠবে।

তবে আমি আন্তরিক দুঃখিত, এইখানে প্রচুর পরিমাণে বই নেই, বসার স্থান নেই, একদম ভালো খাওয়ার নেই।

তবে হবে, এই নিশ্চায়তা দিচ্ছি। অপেক্ষা করুন।
আমরা নার্সারী, বই, খাওয়ার, ইভেন্ট সমস্ত কিচ্ছুই আনবো। ইনশাআল্লাহ।
আমাদের কে সময় এবং সাহস দিবেন।
ইনশাআল্লাহ আমরা ভালো কিচ্ছু করে উঠবো।

Political buzz কে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করবো এমন সুন্দর করে উপস্থাপন এবং আরো সুন্দর করে লক্ষ্মীপুর কে তুলে ধরবে।

20/01/2026

উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নতুন ব্যাচে ভর্তি চলছে! 🖌️
লক্ষ্মীপুরের ক্ষুদে ও তরুণ শিল্পীদের জন্য উন্মুক্ত লাইব্রেরি এন্ড ক্যাফে আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেই সাথে শুরু হচ্ছে আমাদের নিয়মিত চিত্রাঙ্কন ক্লাসের নতুন সেশন!

🏆 চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিস্তারিত:
* তারিখ: আগামী শনিবার, ২৪শে জানুয়ারি।
* সময়: দুপুর ৩:১৫ – বিকেল ৪:১৫ (অংশগ্রহণকারীদের অবশ্যই দুপুর ৩টার মধ্যে উপস্থিত থাকতে হবে)।
* স্থান: উন্মুক্ত লাইব্রেরি এন্ড ক্যাফে, লক্ষ্মীপুর।
* ক্যাটাগরি:
১. গ্রুপ-ক (১ম থেকে ৮ম শ্রেণী)
২. গ্রুপ-খ (৯ম থেকে ১২শ শ্রেণী)
* পুরষ্কার: প্রতিটি ক্যাটাগরিতে ১ম ও ২য় স্থান অধিকারীদের জন্য রয়েছে বিশেষ পুরষ্কার।
* নির্দেশনা: চিত্রাঙ্কনের প্রয়োজনীয় সরঞ্জাম (পেন্সিল, রঙ ইত্যাদি) সাথে নিয়ে আসতে হবে। কাগজ আমরা সরবরাহ করব।
(বি.দ্র: দেরি করে আসলেও অংশগ্রহণের সুযোগ থাকবে, তবে অতিরিক্ত সময় দেওয়া হবে না।)

রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/qhXDV77twaYJmjQm7

🎓 চিত্রাঙ্কন কোর্স ও ভর্তি বিজ্ঞপ্তি (ফেব্রুয়ারি সেশন)
আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে আমাদের নিয়মিত আর্ট ক্লাস। সরাসরি হাতে-কলমে শেখার এক দারুণ সুযোগ!

* ভর্তি অফার: আগামী ২৪শে জানুয়ারি (শনিবার) যারা সরাসরি ভর্তি হবেন, তাদের জন্য থাকছে ২০% ডিস্কাউন্ট!
* ভর্তি ফি: ৮০০ টাকা (অফার মূল্য)।
* মাসিক বেতন: ১০০০ টাকা।
* ক্লাস সময়: প্রতি শুক্রবার ও শনিবার (বিকেল ৩টা – বিকেল ৪টা)।

শিক্ষক পরিচিতি: ক্লাস পরিচালনা করবেন :
তাসফিয়া সানাম চৌধুরী ( Tasfia’s Creative Corner: Art & Cake )
লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।
✨ আমাদের কোর্সে যা যা শিখানো হবে:
একেবারে শুরু থেকে যারা আঁকাআঁকি শিখতে চায়, তাদের জন্য আমাদের এই কোর্স। যা থাকছে:
* বেসিক স্কেচিং: পেন্সিল কন্ট্রোল এবং শ্যাডিং-এর হাতে-কলমে শিক্ষা।
* কালার থিওরি: জলরঙ, প্যাস্টেল এবং এক্রাইলিক রঙের সঠিক ব্যবহার।
* ক্যানভাস আর্ট: প্রফেশনাল ক্যানভাসে ছবি আঁকার কৌশল।
* ক্রিয়েটিভ ডিজাইন: বিভিন্ন ল্যান্ডস্কেপ, পোট্রেট এবং সৃজনশীল আর্ট ফর্ম।

লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের সৃজনশীলতাকে বিকশিত করতে আজই যুক্ত হোন আমাদের সাথে!
📍 স্থান: উন্মুক্ত লাইব্রেরি এন্ড ক্যাফে, লক্ষ্মীপুর।
📞 যোগাযোগ: +8801575490742

ম্যাপ : https://maps.app.goo.gl/VztJAxiCACQor3TJA

15/01/2026

সুখ, তা তো একান্ত ব্যক্তিগত।
যেখানে পাই খুঁজে যাই।

12/01/2026

"Barça has triumphed over Real Madrid; now it’s my turn to triumph in the battle of life. This is why I put in the hard work every single day."

Address

Lakshmipur

Opening Hours

Monday 11:00 - 17:30
Tuesday 11:00 - 17:30
Wednesday 11:00 - 17:30
Thursday 11:00 - 17:30
Friday 15:00 - 17:30
Saturday 11:00 - 17:30
Sunday 11:00 - 17:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when উন্মুক্ত লাইব্রেরি এন্ড ক্যাফে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category