Principal Kazi Faruky School & College - BNCC Platoon

Principal Kazi Faruky School & College - BNCC Platoon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Principal Kazi Faruky School & College - BNCC Platoon, Armed forces, Raipur, Lakshmipur.

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ - বিএনসিসি প্লাটুন। B - কোং, ০৬ - ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট।

"জাতির সেবায় আমরা সর্বদা ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ"

প্রশিক্ষণ, কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিক তথ্য পেতে আমাদের অনুসরণ করুন।�

🚨নিখোঁজ সংবাদ 📢প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী "রাইসুল ইসলাম শিহাব" নিখোঁজ রয়েছে।পরিবারের তথ্যমতে,...
10/04/2026

🚨নিখোঁজ সংবাদ 📢
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী "রাইসুল ইসলাম শিহাব" নিখোঁজ রয়েছে।

পরিবারের তথ্যমতে, কিছু সময় ধরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

🏠 বাড়ি: রায়পুর বাজার
👉 কেউ তার কোনো সন্ধান পেলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে— 📞 ০১৬৭০৯০৯৫৮৩

30/03/2026

যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ-শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রেস রিলিজ

ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬: আজ শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন এমপির সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনসিসির প্রতিনিধিদলের সাথে “Youth Workforce Development: National Transformation through BNCC” বিষয়ে আলোচনা হয়।

সভায় দেশের যুবসমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনটির বিদ্যমান কার্যক্রমের বিশ্লেষণ, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহও আলোচনায় আসে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বিএনসিসি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এটি দেশের একটি কার্যকর “ডিফেন্স লাইন” হিসেবেও কাজ করতে সক্ষম।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি, পড়াশোনায় অনাগ্রহ এবং ঝরে পড়ার প্রবণতা একটি বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় বিএনসিসির মতো সংগঠনকে আরও সক্রিয় ও বিস্তৃত করতে হবে। তিনি বিএনসিসির কার্যক্রমকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বিএনসিসির কার্যক্রম অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন এবং পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় বিএনসিসির কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, সফল বাস্তবায়নের মাধ্যমে এই মডেল সারাদেশে সম্প্রসারণ করা হবে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, “বিএনসিসি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) নিয়ে কাজ করছে, যা আমাদের প্রধানমন্ত্রীর ভিশন। এই ভিশন বাস্তবায়নে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।”

সভায় বিএনসিসির প্রতিনিধিরা সংগঠনের অবকাঠামো, প্রশিক্ষণ ব্যয়, জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা জানান, স্বল্প ব্যয়ে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে দেশব্যাপী কার্যক্রম বিস্তারের সুযোগ রয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “যুবসমাজই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে পারি।”

স্বাক্ষরিত

খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছ...
26/03/2026

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

শোকার্থেঃ প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ - বিএনসিসি প্লাটুন

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে প্রিন্সিপাল কাজী ফার...
26/03/2026

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেট অংশগ্রহণ করেন এবং খুবই দক্ষতার সাথে প্যারেড শেষ করেন।

_মিডিয়া উইং,
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ - বিএনসিসি প্লাটুন

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
25/03/2026

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

23 MarchHappy BNCC Day 🫡
23/03/2026

23 March
Happy BNCC Day 🫡

Eid Mubarak 💫
20/03/2026

Eid Mubarak 💫

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ ইং (পিলখানা হত্যাকাণ্ড)বাংলাদেশ ইতিহাসের এক হৃদয়বিদারক অধ্যায়।   বিডিআর বিদ্রোহে আমরা হারিয়েছি...
25/02/2026

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ ইং (পিলখানা হত্যাকাণ্ড)

বাংলাদেশ ইতিহাসের এক হৃদয়বিদারক অধ্যায়।
বিডিআর বিদ্রোহে আমরা হারিয়েছি আমাদের সেরা সেনানায়কদের।
তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি।

জাতী চিরকাল স্মরণ করবে সেই বীরদের, যারা দেশপ্রেমের মশাল জ্বালিয়ে গেছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

_মিডিয়া উইং,
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ - বিএনসিসি প্লাটুন

Happy birthday Cadet Shamiha Hoq Ahona..💐
03/02/2026

Happy birthday Cadet Shamiha Hoq Ahona..💐

আজ ৩১ জানুয়ারি, ২০২৬ ইং‌ রোজ শনিবার ||প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ - বিএনসিসি প্লাটুনের নিয়মিত ড্রিল ক্লাস ...
31/01/2026

আজ ৩১ জানুয়ারি, ২০২৬ ইং‌ রোজ শনিবার ||

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ - বিএনসিসি প্লাটুনের নিয়মিত ড্রিল ক্লাস অনুষ্ঠিত হয়।

▶️ ক্লাসটি পরিচালনা করেন:-
কর্পোরাল হাফিজ স্টাফজি।

▶️ অনুশীলন:-
উক্ত ক্লাসে ক্যাডেটদের বেসিক ড্রিল, সাবধান আরাম হওয়া, ডানে-বামে ঘোরা, উল্টা ঘোরা, পায়ে তাল, জলদি চলা, থামা ও পিটি সহ অন্যান্য বিষয় শিখানো হয়।

_মিডিয়া উইং,
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ - বিএনসিসি প্লাটুন

Happy birthday Cadet Nazmul Huda Emaz..💐
31/01/2026

Happy birthday Cadet Nazmul Huda Emaz..💐

Address

Raipur
Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Principal Kazi Faruky School & College - BNCC Platoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category