Jamaat-e-Islami, Kushtia Town

Jamaat-e-Islami, Kushtia Town বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া শহর শাখার অফিসিয়াল ফেসবুক পেজ।

25/05/2026

বিজ্ঞপ্তি

বিষয় : সংগঠন থেকে বহিষ্কার প্রসঙ্গে

উপরোক্ত বিষয়ের আলোকে সবাইকে অবহিত করা যাচ্ছে যে, কুষ্টিয়া শহর শাখার রুকন আলী আহসান মুজাহিদ কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে অদ্য ২৫-৫- ২৬ ইং তারিখ জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত মোতাবেক তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। এখন থেকে তার কোন কার্যকলাপের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না।

অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার
জেলা সেক্রেটারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী,কুষ্টিয়া জেলা শাখা।

কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর আসনের মাননীয় এমপি মহোদয় মুফতি আমির হামজা।
25/05/2026

কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর আসনের মাননীয় এমপি মহোদয় মুফতি আমির হামজা।

25/05/2026

ইসলামী ব্যাংকের ওপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার

গতকাল ২৪ মে দেশের বৃহত্তম ব্যাংক ‘ইসলামী ব্যাংক, বাংলাদেশ পিএলসির’ ওপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৫ মে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের ব্যাংক ব্যবস্থা তথা আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।”

তিনি বলেন, “গতকাল ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। জনগণের আস্থায় যাতে ফাটল ধরে সে লক্ষ্যে চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এহেন পরিস্থিতিতে ব্যাংকের কোটি কোটি গ্রাহক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া খাল কেটে কুমির আনারই শামিল।

তিনি আরও বলেন, “ব্যাংকিং খাতের আড়াই লক্ষ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরা-ছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের এহেন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার অপসারণ দাবি করছি।”

তিনি বলেন, “দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে অপসারণ, লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনা এবং কোনো একজন যোগ্য ও সৎ লোককে চেয়ারম্যান করে যোগ্য, মেধাবী, সৎ এবং ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ডকে পুনর্গঠন করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।”

25/05/2026

আমাদের মেয়র প্রার্থী
❝জননেতা অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার❞

আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত
কুষ্টিয়া পৌরসভার ❝মেয়র❞ প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারি জননেতা অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার।

25/05/2026

আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে
কুষ্টিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ❝কাউন্সিলর❞ পদপ্রার্থী
❝ফুয়াদ হুসাইন ফয়সাল❞

"চলো একসাথে গড়ি কুষ্টিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড"

কর্মী সমাবেশে প্রধান অতিথি জনাব মোঃ মোবারক হোসাইন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া যশোর অঞ্চলের অঞ্চল পরিচালক।
24/05/2026

কর্মী সমাবেশে প্রধান অতিথি জনাব মোঃ মোবারক হোসাইন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া যশোর অঞ্চলের অঞ্চল পরিচালক।

24/05/2026

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন,,

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
খাইরুল ইসলাম রবিন।

কুষ্টিয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
মোমিন বিশ্বাস।

কুষ্টিয়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
মমতাজ জাহান।

24/05/2026

কুষ্টিয়া শহরের ২১ টি ওয়ার্ডের মধ্যে ২০ টি ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ❝কাউন্সিলর❞ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া পৌরসভার ❝মেয়র❞ প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারি জননেতা অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার।

কুষ্টিয়া শহর জামায়াতের কর্মী সমাবেশে অনুষ্ঠিত।শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে সৎ নেতৃত্বের বিকল্প নেই.. মোবারক হোসাইন"আল্লাহর ...
23/05/2026

কুষ্টিয়া শহর জামায়াতের কর্মী সমাবেশে অনুষ্ঠিত।
শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে সৎ নেতৃত্বের বিকল্প নেই.. মোবারক হোসাইন

"আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই"— এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় জমকালো আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও নির্বাচনী প্রস্তুতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

​কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন।

শহর জামায়াতের সেক্রেটারী শামীম হুসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসীন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দার এবং জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের কল্যাণে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়, তার শতভাগ সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে সৎ ও খোদাভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। অতীতে আমরা দেখেছি কীভাবে দুর্নীতির কারণে জনগণের হক নষ্ট হয়েছে। সরকার থেকে আসা বাজেটের শতভাগ কাজ বাস্তবায়ন করতে হলে জামায়াতে ইসলামী বাংলাদেশ সমর্থিত ও মনোনীত মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর এবং পৌর মেয়র প্রার্থীদের বিজয়ী করতে হবে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের মনোনীত প্রার্থীদের পক্ষে একযোগে কাজ করে তাদের নির্বাচিত করি। জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি সমাজ পরিবর্তনের আন্দোলন। সমাজে শান্তি, শৃঙ্খলা ও ইনসাফ কায়েম করতে হলে প্রতিটি কর্মীকে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে।"তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জোরালো আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে কেন্দ্রীয় জামায়াতের পক্ষে মোবারক হোসাইন, অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দারের নাম ঘোষণা করেন।

এসময় কুষ্টিয়া শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

23/05/2026

Address

RCRC Road
Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat-e-Islami, Kushtia Town posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share