06/06/2026
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি মহোদয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে দৌলতপুরের যুব সমাজের আইকন আসিফ রেজা শিশির মোল্লা।
আজ মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি মহোদয়ের সাথে এক সৌজন্য ও একান্ত সাক্ষাৎকারে মিলিত হন দৌলতপুর যুব সমাজের অহংকার ও তরুণ আইকন আসিফ রেজা শিশির মোল্লা।
সাক্ষাৎকারকালে তাঁরা দৌলতপুরের সামগ্রিক উন্নয়ন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা এবং স্থানীয় যুব সমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক ও দূরদর্শী বিষয়ে আলোচনা করেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যুব সমাজের প্রতি তাঁর দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতা ব্যক্ত করেন।
দৌলতপুরের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত আগামী বিনির্মাণে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।