জনমত বারুইপাড়া ইউ'পি - Public Opinion Baruipara UP

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • জনমত বারুইপাড়া ইউ'পি - Public Opinion Baruipara UP

জনমত বারুইপাড়া ইউ'পি - Public Opinion Baruipara UP বারুইপাড়া ইউনিয়ন বাসীর মতামত ও বিভিন্ন তথ্য প্রকাশ ও উপস্থাপনে এটি একটি সনতন্ত্র অনলাইন প্লাটফর্ম।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় থেকে জিম খাতুন নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে...
11/04/2026

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় থেকে জিম খাতুন নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে গ্রামবাসী তাকে উদ্ধার করে।

সকাল থেকে নিখোঁজ থাকায় পরিবারের খোঁজাখুঁজির পর রাতে বিদ্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

মশান বাজারে ভয়াবহ ঘটনা। ধরা পড়েছে দুর্ধর্ষ ছিনতাইকারী। ঢাকা থেকে ড্রাইভারসহ মাইক্রো গাড়ি ভাড়া করে পরিকল্পিতভাবে আনা ...
27/03/2026

মশান বাজারে ভয়াবহ ঘটনা। ধরা পড়েছে দুর্ধর্ষ ছিনতাইকারী। ঢাকা থেকে ড্রাইভারসহ মাইক্রো গাড়ি ভাড়া করে পরিকল্পিতভাবে আনা হয় কুষ্টিয়ার লালন শাহের মাজারে। সেখানে সুবিধা করতে না পেরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় মেহেরপুরে।

ড্রাইভার ঘটনাটি বুঝতে পেরে লোকজন দেখে মশান বাজারে গাড়ি থামায়। পরে লোকজনকে জানানো হলে ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

মিরপুরের খবর 🫡 দেখে নিন খেলা হয়ে গেল কোন লেভেলের (👀।
12/02/2026

মিরপুরের খবর 🫡
দেখে নিন খেলা হয়ে গেল কোন লেভেলের (👀।

আজ ১ই ফেব্রুয়ারি ২০২৬, মশান মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান...
01/02/2026

আজ ১ই ফেব্রুয়ারি ২০২৬, মশান মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুন্দর ও সফল এই আয়োজন উপহার দেওয়ার জন্য মশান মাধ্যমিক বিদ্যালয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বৃক্ষ রোপণ। বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় আঙিনায় বনবিভাগ মিরপুর, কুষ্টিয়া কর্তৃক প্রাপ্ত ফলদ ও বনজ বৃক্ষের চারা র...
29/01/2026

বৃক্ষ রোপণ। বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় আঙিনায় বনবিভাগ মিরপুর, কুষ্টিয়া কর্তৃক প্রাপ্ত ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হলো।

পিকেএসএফ ও দিশা সংস্থার উদ্যোগে দক্ষিণ বলিদাপাড়া মাজহারুল ইসলাম (ঝন্টু)–এর বাড়ির বাঁশবাগানে আয়োজন করা হয় “মাঠ উৎসব ২০২৫”...
09/12/2025

পিকেএসএফ ও দিশা সংস্থার উদ্যোগে দক্ষিণ বলিদাপাড়া মাজহারুল ইসলাম (ঝন্টু)–এর বাড়ির বাঁশবাগানে আয়োজন করা হয় “মাঠ উৎসব ২০২৫”।

এছাড়া উভয় সংগঠন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বলিদাপাড়ার মাঠ ও আলোচিত গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করেন।

অনুষ্ঠানে দিশা ও পিকেএসএফ-এর কর্মকর্তারা কৃষক ভাইদের মাঝে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা তামাকের বিকল্প হিসেবে লাভজনক অন্যান্য ফসলের প্রতি কৃষকদের মনোযোগ দিতে আহ্বান জানান।

বর্তমান সময়ে আমরা সবাই চাই—কৃষক ভাইরা তামাকের বিকল্প হিসেবে পেঁয়াজসহ অন্যান্য আমদানি-নির্ভর ফসল দেশে উৎপাদন করুন। এতে আমাদের পরনির্ভরশীলতা কমবে, নিজেদের চাহিদা পূরণ হবে এবং রপ্তানির সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

মিরপুর-ভেড়ামারার জনগণের প্রিয় নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী মিরপুর মশান মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্...
03/11/2025

মিরপুর-ভেড়ামারার জনগণের প্রিয় নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী মিরপুর মশান মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে সার্বিক শিক্ষা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এছাড়াও তিনি বারুইপাড়া দারুল হিকমাহ্ হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং সেখানে উপস্থিত সবার খোঁজখবর নেন।
পরে তিনি শ্রদ্ধাভরে মীর বজলে আলী (রঃ)-এর কবর জিয়ারত করেন।

✨ মিরপুর-ভেড়ামারার গণমানুষের প্রিয় নেতা ও আগামীর সম্ভাবনাময় ভবিষ্যতের প্রতীক — ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
👉

কুষ্টিয়া-২ আসনে আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি। এ আসনে মোট ভোটার স...
30/10/2025

কুষ্টিয়া-২ আসনে আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লক্ষ ৫২ হাজার, এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের পক্ষ থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

আমাদের প্রত্যাশা — নির্বাচনটি হোক সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ, যেখানে থাকবে না কোনো বিশৃঙ্খলা, সহিংসতা বা পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপ।

হটাৎ বলিদাপাড়া হাজী মোরে - ‎মশান থেকে ফকিরাবাদ গামি যাত্রীবাহী ভ্যানের চাকার নিচে কুকুর চলে আসে --‎‎তিন জন যাত্রীর মধ্য...
17/07/2025

হটাৎ বলিদাপাড়া হাজী মোরে -
‎মশান থেকে ফকিরাবাদ গামি যাত্রীবাহী ভ্যানের চাকার নিচে কুকুর চলে আসে --

‎তিন জন যাত্রীর মধ্যে এজ জন খুব গুরুতর জখম

25/06/2025

আমাদের বারুইপাড়া ইউনিয়নের' বলিদাপাড়া গ্রামের নজরুল মোড়,
‎২৪ শে জুন শুরুর মধ্যরাত ১২ টা ৭ মিনিটে - ফারুক হোসেনের বাড়ির আয়ত্তে থাকা একটি সাইকেল চুরির বিস্ময়কর সেই দৃশ্য-

‎এই ব্যাপারে মশান এবং বলিদাপাড়া সহ পার্শ্ববর্তী গ্রামের জনসাধারণকে সর্তকতা অবলম্বনে বিশেষভাবে অনুরোধ জানানো হইল ।

Address

Moshan, Mirpur
Kushtia
7030

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনমত বারুইপাড়া ইউ'পি - Public Opinion Baruipara UP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share