Mostafizur Rahman Bulbul -মোস্তাফিজুর রহমান বুলবুল

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • Mostafizur Rahman Bulbul -মোস্তাফিজুর রহমান বুলবুল

Mostafizur Rahman Bulbul -মোস্তাফিজুর রহমান বুলবুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mostafizur Rahman Bulbul -মোস্তাফিজুর রহমান বুলবুল, Public Service, Daulatpur Upazila, Kushtia, Bangladesh, Kushtia.

Assistant Secretary, Bangladesh Jamaat-e-Islami, Daulatpur Upazila | 🎓 Former President, Bangladesh Islami Chhatra Shibir, Daulatpur Upazila | 🗳️ Nominated Vice Chairman Candidate, Bangladesh Jamaat-e-Islami, Daulatpur Upazila Council Election

গ্রিস উপকূলে নৌকায় অন্তত ১৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশউত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্র...
29/03/2026

গ্রিস উপকূলে নৌকায় অন্তত ১৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ

উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ১৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এবং উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৯ মার্চ এক শোক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “গত ২৭ মার্চ (জুমআ বার) উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী নৌকায় গ্রিস উপকূলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এটি সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, জীবনঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে যাত্রা করা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমরা আশা করি, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিপর্যয় প্রতিরোধে মানবিক ও স্থায়ী সমাধান বাস্তবায়ন করা হবে। অভিবাসী সমস্যার স্থায়ী ও মানবিক সমাধান ছাড়া এ ধরনের বিপর্যয় থামানো সম্ভব হবে না।

আমি অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশসমূহের সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করার জন্য বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।”

🧡 জুম্মা মোবারক 🧡শান্তি, উন্নয়ন ও ন্যায়ের দৌলতপুর গড়াই আমাদের লক্ষ্য।আপনাদের সহযোগিতায় সম্ভব একটি সুন্দর আগামী।         ...
27/03/2026

🧡 জুম্মা মোবারক 🧡
শান্তি, উন্নয়ন ও ন্যায়ের দৌলতপুর গড়াই আমাদের লক্ষ্য।
আপনাদের সহযোগিতায় সম্ভব একটি সুন্দর আগামী।


🇧🇩 ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস 🇧🇩যাঁরা জন্মভূমির স্বাধীনতা অর্জনের লড়াইয়ে শহীদ হয়েছেন,আজ আমরা তাঁদের স্মৃতির প্রতি গ...
26/03/2026

🇧🇩 ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস 🇧🇩
যাঁরা জন্মভূমির স্বাধীনতা অর্জনের লড়াইয়ে শহীদ হয়েছেন,
আজ আমরা তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

এই মহান দিনে সকল শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।
তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের শক্তি। 🇧🇩

- মোঃ মোস্তাফিজুর রহমান বুলবুল
সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী
দৌলতপুর উপজেলা শাখা, কুষ্টিয়া
🗳️ দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

#স্বাধীনতা_দিবস #২৬শেমার্চ

🌙 ঈদের নামাজের সহজ নিয়মসঠিকভাবে ঈদের নামাজ আদায় করুন,নিজে জানুন—অন্যকেও জানাতে শেয়ার করুন।🤲 আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল...
20/03/2026

🌙 ঈদের নামাজের সহজ নিয়ম

সঠিকভাবে ঈদের নামাজ আদায় করুন,
নিজে জানুন—অন্যকেও জানাতে শেয়ার করুন।

🤲 আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল করুন।
🌙 ঈদ মোবারক

— মোঃ মোস্তাফিজুর রহমান বুলবুল

‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণ, প্রবাসে অবস্থানরত ভাই-বোন এবং সমগ্র দেশবাসীকে জানা...
20/03/2026

‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’
দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণ, প্রবাসে অবস্থানরত ভাই-বোন এবং সমগ্র দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
🌙 ঈদ মুবারক

🧡 জুম্মা মোবারক 🧡শান্তি, উন্নয়ন ও ন্যায়ের দৌলতপুর গড়াই আমাদের লক্ষ্য।আপনাদের সহযোগিতায় সম্ভব একটি সুন্দর আগামী।         ...
20/03/2026

🧡 জুম্মা মোবারক 🧡

শান্তি, উন্নয়ন ও ন্যায়ের দৌলতপুর গড়াই আমাদের লক্ষ্য।
আপনাদের সহযোগিতায় সম্ভব একটি সুন্দর আগামী।


পবিত্র ঈদুল ফিতরে সমগ্র বিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। খোশ আমদেদ সকলের তরে।যদিও এবারকার প...
19/03/2026

পবিত্র ঈদুল ফিতরে সমগ্র বিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। খোশ আমদেদ সকলের তরে।

যদিও এবারকার পুরো রমাদানজুড়ে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক দেশ যুদ্ধের দাবানলে জ্বলে-পুড়ে ছাই হচ্ছে। আমাদের অন্তরে রক্তক্ষরণ চলছে।

আল্লাহ তা'য়ালা সমস্ত জুলুমের হাত থেকে দেশে দেশে মুসলিমদের রক্ষা করুন, মজলুমদের সাহায্যকারী হোন এবং দুনিয়ায় শান্তির ফয়সালা দান করুন। মানবজাতির উপর রাব্বুল আলামিন রহম করুন।

যুদ্ধ সমাধান নয়; যুদ্ধ কল্যাণের চেয়ে ধ্বংসই বেশি ডেকে আনে। চলমান এই পরিস্থিতিতে জুলুমের শিকার হয়ে যারা নিহত হয়েছেন, আল্লাহ তা'য়ালা তাদের শহীদ হিসেবে কবুল করুন।

আহত, পঙ্গু ও ক্ষতিগ্রস্তদের উপর আল্লাহ তা'য়ালা সহায় হোন। সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বের সাথে মুমতাজ, জাইয়্যিদ জিদ্দান ও জাইয়্যিদসহ ...
19/03/2026

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বের সাথে মুমতাজ, জাইয়্যিদ জিদ্দান ও জাইয়্যিদসহ বিভিন্ন বিভাগে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।

তোমাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও জাতির জন্য গৌরব। আল্লাহ তাআলা তোমাদের ইলমে বরকত দান করুন এবং দ্বীন ও দেশের খেদমতে কবুল করুন—এই দোয়া করি। 🤲

— মোঃ মোস্তাফিজুর রহমান বুলবুল
সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী
দৌলতপুর উপজেলা শাখা, কুষ্টিয়া
দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

#বেফাক #বেফাকপরীক্ষা #মাদ্রাসাশিক্ষা #ইসলামিশিক্ষা #সাফল্য #অভিনন্দন #মোবারকবাদ

সারা দেশে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনায় গভীর উদ্বে...
19/03/2026

সারা দেশে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৯ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “প্রতি বছর ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ নাড়ির টানে নিজ নিজ গন্তব্যে ছুটে যান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যাত্রীসাধারণকে এবারের ঈদ যাত্রায় সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সড়ক, রেল ও নৌপথে যানজট, টিকিট সংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত।

তিনি আরও বলেন, পরিবহন সংশ্লিষ্ট অসাধু চক্র সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা সম্পূর্ণ অমানবিক ও অনৈতিক। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর নজরদারি জোরদার করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের প্রিয়জনের কাছে পৌঁছাতে সক্ষম হবে।

19/03/2026

ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন মোঃ মোস্তাফিজুর রহমান বুলবুল | চিলমারী, দৌলতপুর।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং চিলমারী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন
মোঃ মোস্তাফিজুর রহমান বুলবুল, সহকারি সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া।

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ—★ মোটরবাইকে চলাচল করতে অবশ্যই হেলমেট ব্যবহার করুন।★ যাত্রাপথে চুর...
18/03/2026

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ—

★ মোটরবাইকে চলাচল করতে অবশ্যই হেলমেট ব্যবহার করুন।
★ যাত্রাপথে চুরি ও ছিনতাই এড়াতে সতর্ক থাকুন।
★ শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিন।
★ বৈধ টিকিট সাথে রাখুন।
★ ট্রেনের ছাদ বা ঝুঁকিপূর্ণ বাহনে যাতায়াত এড়িয়ে চলুন।
★ যাত্রাপথে অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না।

আপনার ঈদ যাত্রা হোক নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দময়।

মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই- Dr. Shafiqur Rahman বাংলাদেশ একসময় কার্যত নদীমাতৃক দেশ হিসেবে পর...
17/03/2026

মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই- Dr. Shafiqur Rahman

বাংলাদেশ একসময় কার্যত নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল। নদীগুলো সচল ছিল। নদীপথে যাতায়াত, পণ্য পরিবহন এবং কৃষিক্ষেত্রে নদী ছিল বিশাল নিয়ামক শক্তি। তার পাশাপাশি মৎস্য সম্পদ, জমির উর্বরা সংরক্ষণ এবং বর্ষাকালে পানি প্রবাহ সঠিক থাকার কারণে ঘনঘন বন্যা এবং এই জনিত দুর্ভোগের প্রাদুর্ভাব কমই হতো।

কিন্তু স্বাধীনতার পর থেকে একদিকে ফারাক্কা বাঁধের অভিশাপ অন্যদিকে প্রধান প্রধান নদীগুলো সহ সকল গুরুত্বপূর্ণ নদ-নদী, খাল এবং বিল ভরাট হওয়ার ফলে একসময়ের স্রোতস্বিনী নদীগুলো এখন ভরা মৌসুমে পানি ধারণ করতে পারে না। ফলে অকাল বন্যার কারণ হয়ে দাঁড়ায়, শুকনো মৌসুমে মরুভূমির রূপ ধারণ করে। বর্ষায় পানির প্রবাহ বিঘ্নিত হয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়।
এমনকি প্রধান প্রধান শহর ও নগরগুলো পানিতে তলিয়ে যায়। আবার শুকনো মৌসুমে যেখানে নৌ-চলাচল ও কৃষির জন্য পানির প্রয়োজন হয় সেখানে ন্যূনতম চাহিদা পূরণ করার মত পানি থাকে না।

অতএব দেশ বাঁচাতে হলে প্রধান প্রধান নদীগুলোতে পর্যাপ্ত ড্রেজিং সম্পন্ন করে নাব্যতা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। সরকারের উচিত হবে দেশ বাঁচানোর স্বার্থে নদ-নদী গুলোর জীবন ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

মনে রাখতে হবে- অতীতে ড্রেজিং এর নামে, নদী শাসনের নামে, নদী সংস্কারের নামে বাজেট বরাদ্দ হলেও তার কোন সুফল পাওয়া যায়নি। কারণ লুটপাটতন্ত্র ছিল তখন শাসকদের মূলনীতি।

সকল ক্ষেত্রে স্বচ্ছতার কোন বিকল্প নেই। দেশবাসীর আমানত সর্বোত্তম পন্থায় স্বচ্ছতার সাথে কাজে লাগানো সরকারের দায়িত্ব। সরকার মূলত দেশবাসীর পক্ষে সকল কর্মকাণ্ডে ব্যবস্থাপকের ভূমিকা পালন করবে।
এমনকি খাল খননের সুফল তখনই পাওয়া যাবে- যখন নদীগুলো প্রাণ ফিরে পাবে, নাব্যতা ফিরে পাবে। অন্যথায় খাল খনন থেকেও জনগণ কাঙ্ক্ষিত সুফল পাবে না।

Address

Daulatpur Upazila, Kushtia, Bangladesh
Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Mostafizur Rahman Bulbul -মোস্তাফিজুর রহমান বুলবুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category