08/01/2025
ভোটার তালিকা হালনাগাদ -২০২৫
২০-০১-২০২৫ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৮ বা তার পূর্বে তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন।
১. শিক্ষাগত যোগ্যতার সনদ। (যদি থাকে)
২. অনলাইন জন্ম সনদ।(ভেরিফাই কপিসহ)
৩. পিতামাতার জাতীয় পরিচয়পত্রেরফটোকপি।
৪. চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ পত্র।
৫. রক্ত পরীক্ষার রিপোর্ট।
৬. চৌকিদারী টেক্স রশিদ/ বিদ্যুৎ বিলের কপি।
তথ্য সংগ্রহকারী আপনার বাড়ি যাওয়ার সাথে সাথে তথ্যগুলো দিয়ে ভোটার নিবন্ধন ফরম -২ পূরণ করবেন।
বিশেষ করে তথ্য সংগ্রহকারী যখন ফরম -২ পূরণ করবেন তখন আপনি তা ভালো করে পড়ে/দেখে/বুঝে স্বাক্ষর করবেন।
সঠিক তথ্য দিয়ে ভোটার হন, নির্ভুল জাতীয় পরিচয় পত্র গ্রহণ করুন।
নিজে ভোটার হন অন্যকে ভোটার হতে উৎসাহ প্রদান করেন।
* ভোটার কর্তন *
মৃত ভোটারদের সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকা থেকে বাদ দিতে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।