আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ

আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ **আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজের স্লোগান**
# মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার #
# আমাদের সমাজ আমাদের দায়িত্ব #

আসসালামু আলাইকুম, সকলকে উক্ত পেইজ এ স্বাগত।
(3)

একটি বিশেষ ঘোষণা: আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ  এর পক্ষ থেকে আগামী ০৫-০৯-২০২৬ ইং রোজ শনিবার বিকাল ৫:০০ (১৭০০) ঘটিকায় নীলমন...
02/09/2026

একটি বিশেষ ঘোষণা:
আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ এর পক্ষ থেকে আগামী ০৫-০৯-২০২৬ ইং রোজ শনিবার বিকাল ৫:০০ (১৭০০) ঘটিকায় নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অত্র এলাকার সকল শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ইনশাআল্লাহ।

কুইজ প্রতিযোগিতার বিষয় ঃ- সাম্প্রতিক বিষয়াবলী ও সাধারণ জ্ঞান।

উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ ইচ্ছুক সকল শিক্ষার্থীদেরকে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের মাধ্যমসমূহ:
১। প্রধান নির্বাহী ও মুখপাত্র - শাকিল আহমেদ -মোবাইল : ০১৯৬৮-৩৪৬৮৩৪
২। প্রধান অফিসিয়াল - মনোয়ার হোসেন রাজু -মোবাইল :
০১৪০৬-৫৫২৪৫৬
৩। সেক্রেটারি - মোঃ মুসা -মোবাইল -০১৭০৭-৪৬৯৬৩৫
সরাসরি অফিসে যোগাযোগ করা যেতে পারে অথবা উক্ত নাম্বার সমূহে হোয়াটসঅ্যাপ / কল করে বিস্তারিত জানা এবং নাম প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।
উক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদ্বয়কে বিশেষ সম্মাননা প্রদান করা হবে ইনশাআল্লাহ।
#মাদকমুক্ত_সমাজ_গড়ার_আঙ্গীকার
#আমাদের_সমাজ_আমাদের_দায়িত্ব

30/08/2026
আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ  এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজ ২৯-০৮-২০২৬ ইং তারিখে একটি অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান করা হ...
29/08/2026

আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজ ২৯-০৮-২০২৬ ইং তারিখে একটি অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান করা হয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ এর সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী গণকে যাদের ঐকান্তিক সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা সামাজিক ও মানবিক উন্নয়ন মূলক কাজে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ । ইনশাআল্লাহ, আমাদের কার্যক্রম চলমান থাকবে।
#মাদকমুক্ত_সমাজ_গড়ার_অঙ্গীকার
#আমাদের_সমাজ_আমাদের_দায়িত্ব

27/08/2026

আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় আহমেদ সোহেল স্যারকে। তিনি স্বল্প সময়ে আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজকে সকলের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
#মাদকমুক্ত_সমাজ_গড়ার_অঙ্গীকার
#আমাদের_সমাজ_আমাদের_দায়িত্ব

আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ  কর্তৃক আয়োজিত ক্যাম্পেইনসমূহ ( এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সম্পর্কিত, জলাতঙ্...
27/08/2026

আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ কর্তৃক আয়োজিত ক্যাম্পেইনসমূহ ( এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সম্পর্কিত, জলাতঙ্ক প্রতিরোধ সম্পর্কিত এবং বণ্য প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে জনসচেতনতামূলক ক্যাম্পেইন) আলহামদুলিল্লাহ অদ্য ২৭ -০৮-২০২৬ ইং বৃহস্পতিবার নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচলনা পর্ষদ ও প্রধান শিক্ষক আহমেদ সোহেল মহোদয়ের অনুমতি সাপেক্ষে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়,চুয়াডাঙ্গা সদর,চুয়াডাঙ্গা প্রাঙ্গণে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও প্রধান শিক্ষক আহমেদ সোহেল মহোদয়সহ সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দকে , আমাদেরকে সুযোগ ও সহযোগিতা প্রদান করার জন্য। এছাড়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা দায়িত্বশীল ও সদস্যবৃন্দ আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সুন্দর একটি জনসচেতনতামূলক ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা আশা করি সর্বদা আমাদের সকল সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রমের ক্রমধারা চলমান থাকবে, ইনশাআল্লাহ ।
#মাদকমুক্ত_সমাজ_গড়ার_অঙ্গীকার
#আমাদের_সমাজ_আমাদের_দায়িত্ব

22/08/2026

আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ
#পরিষ্কার_পরিচ্ছন্নতা_অভিযান
#মাদকমুক্ত_সমাজ_গড়ার_অঙ্গীকার
#আমাদের_সমাজ_আমাদের_দায়িত্ব

20/08/2026

আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ এর ব্যবস্থাপনায় কৃষক দের জন্য একটি বিশুদ্ধ খাবার পানির টিউবওয়েল স্থাপন।

আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ  এর সামাজিক উন্নয়ন মূলক কাজের অংশ হিসেবে আজ ১৯-০৮-২০২৬ ইং তারিখে আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ এর ...
19/08/2026

আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ
এর সামাজিক উন্নয়ন মূলক কাজের অংশ হিসেবে আজ ১৯-০৮-২০২৬ ইং তারিখে আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ এর একজন সম্মানিত শুভাকাঙ্ক্ষী (মোঃ শাহরিয়ার হাসান, পিতাঃ মুসলিম উদ্দিন, গ্রামঃ আমিরপুর) এর সৌজন্যে আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ এর ব্যবস্হাপণায় আমিরপুর খয়রামারী মাঠে কৃষকদের জন্য একটি বিশুদ্ধ খাবার পানির টিউবওয়েল স্থাপন করা হয়। আল্লাহতালা যেন মোঃ শাহরিয়ার হাসান এর সদকায়ে জারিয়া কবুল ও মঞ্জুর করেন,আমিন। আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ এর পক্ষ থেকে তাঁর ও তাঁর পরিবারের প্রতি দোয়া ও শুভকামনা। ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমাদের সকল সামাজিক ও মানবিক উন্নয়ন মূলক কার্যক্রম চলমান থাকবে।

#মাদকমুক্ত_সমাজ_গড়ার_অঙ্গীকার
#আমাদের_সমাজ_আমাদের_দায়িত্ব

16/08/2026

চুয়াডাঙ্গা সদর মোমিনপুর রেলস্টেশনে আজ সকাল আনুমানিক ০৯০০ ঘটিকার সময় একটি দূর্ঘটনা ঘটেছে। বিস্তারিত এখনো জানা যায় নাই।

আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ  কর্তৃক আয়োজিত চলমান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ নীলমণিগঞ্জ সরকারি প্রাথমিক বি...
14/08/2026

আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ কর্তৃক আয়োজিত চলমান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ নীলমণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের রাস্তার দুইপাশে এবং নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের একাংশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ।
#মাদকমুক্ত_সমাজ_গড়ার_অঙ্গীকার
#আমাদের_সমাজ_আমাদের_দায়িত্ব

Address

Amirpur Railpara, Nilmonigonj, Chuadanga Sadar, Chuadanga
Khulna
7200

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমিরপুর রেলপাড়া ঐক্য সমাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category