Sundarban Regiment - BNCC

Sundarban Regiment - BNCC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sundarban Regiment - BNCC, Government Organization, শিরোমণি আবাসিক এলাকা, Khulna.

সুন্দরবন রেজিমেন্ট – বিএনসিসি
জ্ঞান, নেতৃত্ব ও সাহসের আদর্শে ক্যাডেট গঠনে প্রতিশ্রুত একটি রেজিমেন্ট।দক্ষিণাঞ্চলের ২১টি জেলা নিয়ে গঠিত এই রেজিমেন্ট ।এটি সুন্দরবন রেজিমেন্টের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ।
এর ব্যতীত অন্য কোনো ফেসবুক পেজ নেই।

04/09/2026

Battalion Collective Camp 03

Media Wing
Sundarban Regiment

দীর্ঘ ১৪ মাস বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টে সামরিক প্রশিক্ষক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন কর্পোরাল ম...
01/09/2026

দীর্ঘ ১৪ মাস বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টে সামরিক প্রশিক্ষক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন কর্পোরাল মো: ফিরোজ আলম তাঁর হাতে গড়ে উঠেছে অসংখ্য ক্যাডেট।
বিদায়লগ্নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন সুন্দরবন রেজিমেন্টের অ্যাডজুট্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ আল নাফিউর রহমান স্যার ।
তাঁর অবদান ও স্মৃতি সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আগামীর পথচলা হোক সাফল্য ও গৌরবে পরিপূর্ণ —বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের পক্ষ থেকে রইল শুভকামনা।

A New Journey of LeadershipA new chapter of responsibility, a new journey of dreams.On the occasion of assuming their ne...
27/08/2026

A New Journey of Leadership
A new chapter of responsibility, a new journey of dreams.On the occasion of assuming their new responsibilities, Sundarban Regiment extends its heartfelt congratulations and best wishes to the newly appointed CUO'S
May your leadership bring new opportunities, achievements, and greater success in the days ahead.
New Responsibility. New Commitment. A New Journey. ✨
Best wishes for your journey ahead!..... Media Wing ................. Sundarban Regiment

২৬ আগস্ট ২০২৬যশোর সিটি কলেজ ক্যাম্পাসে সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক আয়োজিত “ব্যাটেলিয়ন কালেক্টিভ ক্যাম্প–৪ (২০২৫–২৬)” পরি...
27/08/2026

২৬ আগস্ট ২০২৬
যশোর সিটি কলেজ ক্যাম্পাসে সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক আয়োজিত “ব্যাটেলিয়ন কালেক্টিভ ক্যাম্প–৪ (২০২৫–২৬)” পরিদর্শন করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মাসুদ রাইয়ান, পদাতিক রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট ফ্লাইট লে. মো. আল নাফিউর রহমান সহ অন্যান্য সামরিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের বিএনসিসিও, পিইও এবং সামরিক প্রশিক্ষকবৃন্দ।
পরিদর্শনকালে মহাপরিচালক ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ, যুদ্ধের রণকৌশল, অস্ত্র পরিচালনা, শারীরিক সক্ষমতা ও নৈতিক শিক্ষাসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ক্যাডেটদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করতে হবে।”
সুন্দরবন রেজিমেন্টের ধারাবাহিক ও পরিকল্পিত প্রশিক্ষণের মধ্য দিয়ে, সামরিক প্রশিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ ও দক্ষ নির্দেশনায় ক্যাডেটরা জ্ঞান, শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের চেতনায় গড়ে উঠছে। এই প্রশিক্ষণধারা তাদের ভবিষ্যতে দেশের প্রয়োজনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত করে তুলছে।
জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবার মূলমন্ত্রে—সুন্দরবন রেজিমেন্ট গড়ে তুলছে আগামীর দক্ষ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক প্রজন্ম।
মিডিয়া উইং
সুন্দরবন রেজিমেন্ট

**২৩ আগস্ট ২০২৬**যশোর সিটি কলেজ ক্যাম্পাসে সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক আয়োজিত **“ব্যাটেলিয়ন কালেক্টিভ ক্যাম্প–৪ (২০২৫–২৬...
23/08/2026

**২৩ আগস্ট ২০২৬**

যশোর সিটি কলেজ ক্যাম্পাসে সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক আয়োজিত **“ব্যাটেলিয়ন কালেক্টিভ ক্যাম্প–৪ (২০২৫–২৬)”**-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

22/08/2026

ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প ২০২৬গত ১৪ আগস্ট ২০২৬ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় সফলভাবে...
22/08/2026

ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প ২০২৬
গত ১৪ আগস্ট ২০২৬ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় সফলভাবে অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প ২০২৬।
রেজিমেন্ট কমান্ডার লে: কর্নেল মাসুদ রাইয়ান স্যারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং মাঠ পর্যায়ে রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট ফ্লাইট লে: মো: আল নাফিউর রমান স্যারের নিবিড় পর্যবেক্ষণ ও কার্যকর ব্যবস্থাপনায় ক্যাম্পের সকল কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
এই ক্যাম্পে ক্যাডেটরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও ব্যবহারিক প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ লাভ করেন। প্রশিক্ষণের অংশ হিসেবে যুদ্ধক্ষেত্রে কীভাবে পরিস্থিতি মোকাবিলা ও পরিচালনা করতে হয়, বিভিন্ন যুদ্ধকৌশল, হানা অ্যামবুশ রেড পরিচালনা, পানি বাধা অতিক্রম এবং অস্ত্র পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়াও ক্যাডেটদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানসিক বিকাশের লক্ষ্যে পিটি, প্যারেড ও অন্যান্য শারীরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সামরিক প্রশিক্ষকবৃন্দের নিবিড় পর্যবেক্ষণ, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ক্যাডেটরা এসব প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
শুধু সামরিক প্রশিক্ষণেই নয়, ক্যাডেটদের মেধা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশের জন্য ক্যাম্পে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা এবং ধর্মীয় শিক্ষাসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। এসব কার্যক্রম ক্যাডেটদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শৃঙ্খলা, প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও বিনোদনের সমন্বয়ে অনুষ্ঠিত এই ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প ২০২৬ ক্যাডেটদের জন্য ছিল জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের এক অনন্য সুযোগ। রেজিমেন্ট কর্তৃপক্ষ, সামরিক প্রশিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয় এবং ক্যাডেটদের ভবিষ্যৎ নেতৃত্ব ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মিডিয়া উইং
সুন্দরবন রেজিমেন্ট

16/08/2026

পাখির চোখে **সুন্দরবন রেজিমেন্ট** চারদিকে সবুজে ঘেরা এক অনন্য ও মনোমুগ্ধকর পরিবেশ। প্রকৃতির এই স্নিগ্ধ আবহে প্রতিনিয়ত গড়ে উঠছে হাজারো দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক ক্যাডেট।

**সবুজের মাঝে শৃঙ্খলা, প্রশিক্ষণ আর স্বপ্নের এক অনন্য ঠিকানা সুন্দরবন রেজিমেন্ট।**

🎥 Cadet Cpl Fahadi Hassan Tamim
Media wing
Sundarban Regiment

পরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গুমুক্ত সমাজ গড়ার প্রত্যয়েডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে ত...
14/08/2026

পরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গুমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা এবং সবুজায়নের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিএনসিসি প্লাটুন (বাংলা ও ইংলিশ ভার্সন), জাহানাবাদ, খুলনা-এর আয়োজনে এবং সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে ক্যাডেটরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো: মাশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (বাংলা ও ইংলিশ ভার্সন), জাহানাবাদ, খুলনা। এ সময় তিনি ক্যাডেটদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে তিনি পরিচ্ছন্নতা বজায় রাখা, ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়া এবং পরিবেশ রক্ষায় প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
এ সময় অধ্যক্ষ মহোদয় নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন এবং সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিইউও মো: শিমুল হোসেন, টিইউও মো: নাজমুল এবং সংশ্লিষ্ট সামরিক প্রশিক্ষকবৃন্দ। তাঁদের উপস্থিতি ও দিকনির্দেশনায় কর্মসূচিটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিএনসিসি ক্যাডেটরা ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা পৌঁছে দেয়।
পরিচ্ছন্নতা হোক আমাদের অভ্যাস, সবুজায়ন হোক আমাদের অঙ্গীকার এবং সম্মিলিত সচেতনতায় গড়ে উঠুক একটি স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।
মিডিয়া উইং
সুন্দরবন রেজিমেন্ট

Address

শিরোমণি আবাসিক এলাকা
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sundarban Regiment - BNCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share