BNP Network Bagherhat -4

BNP Network Bagherhat -4 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNP Network Bagherhat -4, Political organisation, Bagerhat, Khulna.

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদে...
08/10/2026

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৫টায় এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফ্লোরে আয়োজিত আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবার থেকে সার্বিক বিষয় শুনবেন এবং বিচার প্রক্রিয়ায় সরকারের দিক থেকে যতটুকু সহযোগিতা করা যায়, সে বিষয়ে আলোচনা করবেন।

08/10/2026
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের সন্তান এবং ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষ...
08/10/2026

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের সন্তান এবং ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া মেধাবী ছাত্র রাকিবের নির্মম হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আফসার আলীর ছেলে শিবির কর্মী মামুন ইসলাম ঢাকা থেকে ইলিশ মাছের কথা বলে কার্টুনবন্দি মরদেহ নিয়ে এসে নিজ বাড়ির সুপারি বাগানে পুঁতে রেখে পুনরায় ঢাকায় পালিয়ে যায়। পরবর্তীতে এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি কৃত্রিম ভিডিওর ভয় দেখিয়ে ভিকটিমের পরিবারের কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ হাতিয়ে নেয় সে। পুলিশ ঢাকা থেকে আসামি মামুনকে গ্রেপ্তার করে তার চিহ্নিত স্থান থেকে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে হওয়া এমন জঘন্য ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের তৈরি পোশাকসহ ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত...
07/10/2026

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের তৈরি পোশাকসহ ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে।

রোববার, ৪ অক্টোবর ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন-এর একটি অধিবেশনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সারাহ কুক বলেন, ‘বর্তমানে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পরও তিন বছরের রূপান্তরকালে এই সুবিধা পুরোদমে বহাল থাকবে। এরপরও দেশের ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে, যার মধ্যে অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকও রয়েছে।’

হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ যেন মসৃণ ও টেকসই হয়, তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সক্রিয়ভাবে কাজ করছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য যুক্তরাজ্যের এই বাণিজ্য সুবিধা দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে তাদের অঙ্গীকারের প্রতিফলন। দুই দেশের সম্পর্ক এখন উন্নয়ন সহায়তা থেকে আধুনিক কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে।’

নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে ভিজিএফ কর্মসূচির আওতায় চালের বরাদ্দ ১০ কেজি থেকে বাড়িয়ে ২০ কেজি করা হচ্ছে।
07/10/2026

নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে ভিজিএফ কর্মসূচির আওতায় চালের বরাদ্দ ১০ কেজি থেকে বাড়িয়ে ২০ কেজি করা হচ্ছে।

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক
07/10/2026

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক

07/10/2026

ফুটপাত ফিরে পেল পথচারীরা, হকারমুক্ত হোপ মার্কেটে স্বস্তির পরিবেশ

07/10/2026

হাসিনা জামায়াতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে কি আপনারা খুব অবাক হবেন?

প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎবাংলাদেশে শুরু করতে যাচ্ছে গাড়ি উৎপাদন ক...
07/10/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশে শুরু করতে যাচ্ছে গাড়ি উৎপাদন কারখানা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি (Ichiro Kash*tani)-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার আগ্রহের কথাও জানান তারা।

প্রতিনিধিদল বাংলাদেশে টয়োটার কার্যক্রম আরও সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে।

প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব খাতে টয়োটা তুশো করপোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদান করবে বলে তিনি জানান।

বৈঠকে টয়োটা পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে টয়োটা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করে দেশের সব বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে টয়োটার সেবা ও কার্যক্রম আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া, ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে “বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য” উন্নয়ন দর্শনকে সামনে রেখে Hybrid Electric Vehicle (HEV) উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু করা হবে, যা ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে৷

টয়োটা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও অবদান রাখতে আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে তরুণদের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে টয়োটার সম্ভাব্য উদ্যোগ ও আগ্রহের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

01/10/2026

গুপ্তদের আগে নিজের ঘরের দিকে তাকানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

Address

Bagerhat
Khulna
9223

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network Bagherhat -4 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share