ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমর্থক গোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Khulna
  • ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমর্থক গোষ্ঠী

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমর্থক গোষ্ঠী ঝিনাইদহ-৩ মহেশপুর কোটচাঁদপুরের ধানের শীষের কান্ডারী।

14/04/2026

কথা বলছেন বাংলাদেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ❤️

আলহামদুলিল্লাহ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ❤️
26/03/2026

আলহামদুলিল্লাহ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ❤️

শুক্রবার (১৭/১০/২০২৫) মহেশপুর উপজেলার বিভিন্ন প্রান্তে অবস্থিত মোট ১৪ জন প্রয়াত বিএনপি নেতা ও বিশিষ্ট নাগরিকদের কবর জিয়া...
18/10/2025

শুক্রবার (১৭/১০/২০২৫) মহেশপুর উপজেলার বিভিন্ন প্রান্তে অবস্থিত মোট ১৪ জন প্রয়াত বিএনপি নেতা ও বিশিষ্ট নাগরিকদের কবর জিয়ারত করেন ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
সদস‍্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

ঝিনাইদহ-৩ধানের শীষের পক্ষে আমরা ঐক‍্যবদ্ধ।ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।Ruhul Quddus Kazal ❤️❤️
09/10/2025

ঝিনাইদহ-৩
ধানের শীষের পক্ষে আমরা ঐক‍্যবদ্ধ।
ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।
Ruhul Quddus Kazal ❤️❤️

বিবিসির সাথে সাক্ষাৎকারে জনাব তারেক রহমান যেভাবে নিজেকে তুলে ধরেছেন, তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন টোন তৈরি করেছে।তি...
06/10/2025

বিবিসির সাথে সাক্ষাৎকারে জনাব তারেক রহমান যেভাবে নিজেকে তুলে ধরেছেন, তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন টোন তৈরি করেছে।

তিনি কোনো দলের বিরুদ্ধে উস্কানিমূলক কিছু বলেননি, কিন্তু কথার ভেতরেই এক শক্তিশালী বার্তা দিয়েছেন।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক, তিনি জুলাইয়ের কৃতিত্ব নিজে নেননি বা বিএনপিকে দেননি।

তিনি বলেছেন, জুলাইয়ের মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের জনগণ।

এই এক লাইনে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই আন্দোলন কোনো দলের না, এটা ছিল এক জাতির পুনর্জন্ম।

সরকারি হিসেবের বাইরে গিয়ে বলেছেন, ২০০০ শহীদ, ৩০০০০ আহত। এই বক্তব্য কেবল সংখ্যা নয়, বরং সরকারের প্রচারণার বিপরীতে দাঁড়ানো এক ঐতিহাসিক সত্য।

সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ ছিল আওয়ামী লীগের প্রসঙ্গ।

তারেক রহমান একটাও কুসুম কুসুম প্রেমের শব্দ ব্যবহার করেননি। আবার একজন নেতা হিসেবে সামান্যতম ক্ষোভের প্রকাশ ঘটাননি। নিজের পরিবারের ক্ষতি, নির্বাসনের বছরগুলোর কথা টেনে এনে তিনি স্পষ্ট করেছেন, দল হিসেবে আওয়ামী লীগ এবং ব্যক্তি হিসেবে প্রতিটি আওয়ামী লীগারকে আইনের মুখোমুখি হতে হবে।

এই কথাগুলোই পুরো সাক্ষাৎকারকে রাজনৈতিক কূটনীতির গণ্ডি থেকে টেনে এনে বাস্তব বিচারবোধে দাঁড় করিয়েছে। একজন নেতা হিসেবে পরিপক্বতার উদাহরণ সৃষ্টি করেছে তাঁর এই বক্তব্য।

এখানেতারেক রহমান কে সবচেয়ে কঠোর, সবচেয়ে আত্মবিশ্বাসী মনে হয়েছে। তাঁর কণ্ঠে প্রতিশোধের হিংসা ছিলোনা, ছিলো জবাবদিহির ঘোষণা। তাঁর ভাষায় মনে হয়েছে কোনো ক্ষমা নেই, এবং বিচার না হওয়া পর্যন্ত শান্তি নেই। এখন শুধু হিসেব চুকানোর প্রস্তুতি।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেমনই হোক না কেন, এই সাক্ষাৎকার আওয়ামী লীগের জন্য স্পষ্ট বার্তা।

যে অপরাধের ইতিহাস তারা তৈরি করেছে, তার হিসেব শুরু হয়ে গেছে।

তারেক রহমানের সাক্ষাৎকারে সেই আভাসই পাওয়া গেছে। বিবিসি তাকে নরম করতে পারেনি, বিভ্রান্ত করতে পারেনি, বরং তাঁর প্রতিটি শব্দ আওয়ামী লীগের ঘুম কেড়ে নেওয়ার মতো ছিল।

জনাব তারেক রহমান বিএনপির প্রধান থেকে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, এই সাক্ষাৎকার একটি নমুনা মাত্র।
বাংলাদেশ জিন্দাবাদ ✊

উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ শীর্ষক মতবিনিময় সভা।আয়োজনে: ঢাকাস্থ “ঝিনাইদহ সাংবাদিক ফোরাম’ ও ঝিনাইদহ প্রেসক্লাব।স্থান...
03/10/2025

উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ শীর্ষক মতবিনিময় সভা।
আয়োজনে: ঢাকাস্থ “ঝিনাইদহ সাংবাদিক ফোরাম’ ও ঝিনাইদহ প্রেসক্লাব।
স্থান: জোহান ড্রিম ভ‍্যালী পার্ক, ঝিনাইদহ।
তারিখঃ ৩/১০/২০২৫, শুক্রবার।
আমন্ত্রিত অতিথি:
ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
সিনিয়র এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

এইটাই রাজনৈতিক সৌন্দর্য।একই ফ্রেমে ঝিনাইদাহ ৩, মহেশপুর কোট চাঁদপুর ধানের শীষের দুইজন নমিনেশন প্রত্যাশী জনপ্রিয় কণ্ঠশিল্...
03/10/2025

এইটাই রাজনৈতিক সৌন্দর্য।
একই ফ্রেমে ঝিনাইদাহ ৩, মহেশপুর কোট চাঁদপুর ধানের শীষের দুইজন নমিনেশন প্রত্যাশী জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তিনবারের সফল সেক্রেটারি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ❤️
Ruhul Quddus Kazal

বিসমিল্লাহির রাহমানির রাহিমঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) নির্বচনী আসনের উন্নয়ন ভাবনা নিয়ে সংবাদিকের সাথে মতবিনিময়।তারি...
03/10/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) নির্বচনী আসনের উন্নয়ন ভাবনা নিয়ে সংবাদিকের সাথে মতবিনিময়।

তারিখ ও স্থান:
২/১০/২০২৫, মহেশপুর ডাক বাংলো, মহেশপুর, ঝিনাইদহ।

প্রিয় সাংবাদিকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
মহেশপুর-কোটচাঁদপুরের সার্বিক উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ ও জনগণের জীবনমান উন্নয়নের প্রত্যাশা নিয়ে আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে জানাই সুস্বাগতম।
আমি মোঃ রুহুল কুদ্দুস (কাজল) পেশায় একজন আইনজীবী। দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের একজন সিনিয়র এডভোকেট। এছাড়া ইংল্যান্ডের বিখ‍্যাত লিংকনস ইন থেকে স্বীকৃতিপ্রাপ্ত ব‍্যারিস্টার।
আমি ১৯৮৬ সালে মহেশপুর হাইস্কুল থেকে এসএসসি, ১৯৮৮ সালে যশোর ক‍্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করি। আমি একজন সাবেক কুটনীতিক। ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত ছিলাম। আছি ছাত্র জীবনে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম।
এর মাঝে আমি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় আইন শাস্ত্রে সম্মান ও দি সিটি ইউনিভার্সিটি, লন্ডন থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করে ইংল্যান্ডের বিখ‍্যাত লিংকনস ইন থেকে ব‍্যারিস্টার হিসেবে স্বীকৃতি লাভ করি।
আমি ২০২০ সাল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরপর নির্বাচিত সম্পাদক নির্বাচিত হই। আমি সারাদেশের আইনজীবীদের ভোটে দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হই। বর্তমানে আমি বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।
দীর্ঘদিন ধরে আইনের শীর্ষ অঙ্গনে সম্মানের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি আমি গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় ভুমিকা রেখে চলেছি। একারনে, বিগত ফ‍্যাসীবাদ আমলে ডিবি অফিসে ৪ দিনের রিমান্ড ভোগ করতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে। আমি একজন সম্মুখসারির জুলাই যোদ্ধা।

প্রিয় সাংবাদিকবৃন্দ,
নবম শ্রেণীতে পড়া অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি আমার অনুরক্ততা তৈরি হয়। যেটি আর কখনো ভিন্ন খাতে যায়নি। আমি এই দল ছাড়া অন‍্য কোন দল করিনি, এমনকি অভিমান বা অনুযোগ করেও এক দিনের জন‍্য দলীয় কর্মকাণ্ড থেকে দূরে সরে থাকিনি।
আমি মহেশপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় ছাএদলের আইন বিষয়ক সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক ছিলাম। বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে রাজনৈতিক দায়িত্ব পালন করছি।

প্রিয় সাংবাদিকবৃন্দ,
আমরা বিশ্বাস করি, উন্নয়ন শুধুমাত্র রাস্তা-ঘাট বা ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি মানুষের নীতি-নৈতিকতা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও সামাজিক নিরাপত্তার সাথে নিবিড়ভাবে জড়িত। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত, তাদের মৌলিক অধিকার ও উন্নয়নের দাবিগুলো জাতীয় পর্যায়ে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। তবে একথা সত‍্য যে, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আমার শ্রদ্ধেয় শিক্ষক, জনাব শহীদুল ইসলাম ১৯৯১ সালে নির্বাচিত হওয়ার পরে এ এলাকায় ব‍্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল। ২০০৮ সালের পরে জনগণের ম‍্যান্ডেটহীন প্রতিনিধিরা এই ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে।

প্রিয় সাংবাদিকবৃন্দ,
আমি সচেতন যে, একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন করা। আইন পেশায় আমার সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি সেক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করতে পারবো বলে আশা রাখি।
এছাড়া অন্চলভিত্তিক আমার রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা। আমি দল কর্তৃক মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে মহেশপুর সীমান্ত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটানো হবে। কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও বাজার ব্যবস্থার উন্নয়ন করা হবে।কোটচাঁদপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। সীমান্তবর্তী জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে উদ্যোগ নেয়া হবে। মহেশপুরে অবস্থিত দত্তনগর কৃষি ফার্ম ও কোটচাঁদপুরে অবস্থিত বলুহর মৎস‍্য প্রজেক্টকে বিশেষ মর্যাদা দেওয়া ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যেতে পারে।
গ্রামীণ সড়ক ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে গঠনমূলক রাজনীতিতে সম্পৃক্ত করার মাধ্যমে একটি আধুনিক ও উন্নত ঝিনাইদহ-৩ আসন গড়ে তোলা হবে।

আমাদের প্রধান উন্নয়ন ভাবনা হলো—
1. অবকাঠামো উন্নয়ন: গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন।
2. শিক্ষা খাতে অগ্রাধিকার: প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ-সুবিধা বৃদ্ধি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান।
3. কৃষি উন্নয়ন: কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি, সেচ সুবিধা ও ন্যায্যমূল্যে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ।
4. স্বাস্থ্যসেবা: ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আধুনিকীকরণ ও বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করা।
5. যুব উন্নয়ন ও কর্মসংস্থান: বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি।
6. নারীর ক্ষমতায়ন: নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসায় উদ্যোগে সহায়তা।
7. সামাজিক নিরাপত্তা: বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতা ও সহায়তা নিশ্চিত করা।

আমরা আশা করি, এই উন্নয়ন ভাবনা বাস্তবায়নের মাধ্যমে মহেশপুর-কোটচাঁদপুর একটি স্বনির্ভর, শিক্ষিত, স্বাস্থ্যবান ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে।

আমরা সকল সাংবাদিক ভাই-বোন ও জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি—এই উন্নয়ন ভাবনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। একসাথে কাজ করলে মহেশপুর-কোটচাঁদপুর আগামী প্রজন্মের জন্য একটি মডেল অঞ্চল হয়ে উঠবে।

আপনাদেরকে ধন্যবাদ।
মোঃ রুহুল কুদ্দুস (কাজল)
ব‍্যারিস্টার-এট-ল’
সিনিয়র এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট;
সর্বশেষ নির্বাচিত সম্পাদক
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি;
এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান
বাংলাদেশ বার কাউন্সিল।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর)।

Address

Mohespur, Jhenidah
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমর্থক গোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share