Private Veterinarians Association - PVA, Khulna

Private Veterinarians Association - PVA, Khulna Veterinarian's of Khulna

03/09/2026

ডা: আশিক ও ডা: হান্নান এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের সঠিক বিচার এর দাবিতে মানববন্ধন শেষে সম্মানিত DLO Sir, Khulna ডা: শরিফুল ইসলাম স্যার এর দিকনির্দেশনামূলক আলোচনা।

ময়মনসিংহে ডা: আশিক ও ডা: হান্নান এর ক্লিনিকে সন্ত্রাসী হামলায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নি...
31/08/2026

ময়মনসিংহে ডা: আশিক ও ডা: হান্নান এর ক্লিনিকে সন্ত্রাসী হামলায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এর দাবিতে, আজ ৩১/০৮/২০২৬, রোজ সোমবার, খুলনা জেলার সর্বস্তরের ভেটেরিনারিয়ানরা একত্রিত হয়ে জেলা ভেটেরিনারি হাসপাতালের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তব্য রাখেন ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন খুলনা জেলার ভেটেরিনারিয়ান দের অভিভাবক শ্রদ্ধেয় DLO স্যার, সঞ্জয় স্যার, তরিকুল স্যার সহ আলোচনায় অংশ নেন প্রাইভেট ভেটেরিনারিয়ান'স এসোসিয়েশন(PVA,Khulna), BASAVA খুলনা এর সদস্যবৃন্দ ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এর ইন্টার্ন ডক্টরগন। ভেটেরিনারিয়ান দের অধিকার আদায়ে, যে কোনও অন্যায় এর প্রতিবাদে খুলনা জেলার সকল ভেটেরিনারিয়ান রা একাত্বতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এটি অক্ষুন্ন থাকবে ইনশাআল্লাহ।
Private Veterinarians Association - PVA, Khulna

We want Justice
22/08/2026

We want Justice

বিশ্ব জুনোসিস দিবস (World Zoonoses Day)তারিখ: ৬ জুলাই (প্রতি বছর)উদ্দেশ্য: প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানো রোগ (Zoonoti...
06/07/2026

বিশ্ব জুনোসিস দিবস (World Zoonoses Day)
তারিখ: ৬ জুলাই (প্রতি বছর)
উদ্দেশ্য: প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানো রোগ (Zoonotic diseases) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধে গুরুত্বারোপ করা।
কেন ৬ জুলাই? ১৮৮৫ সালের ৬ জুলাই Louis Pasteur প্রথম সফলভাবে একজন মানুষের ওপর জলাতঙ্ক (Rabies)-এর টিকা প্রয়োগ করেন। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দিবসটি পালিত হয়।
গুরুত্বপূর্ণ জুনোটিক রোগ
জলাতঙ্ক
অ্যানথ্রাক্স
ব্রুসেলোসিস
লেপ্টোস্পাইরোসিস
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা

01/07/2026

খামারিদের কষ্ট দেখার কেউ নেই। একটা লাল ডিমের উৎপাদন খরচ ৮টাকা, সাদা ডিম ৭:৫০ টাকা মিনিমাম। তার ওপর বিভিন্ন সময় রোগ বিসুখ তো থাকেই। খামারিরা আজ শেষ।

গরু, খাসির মাংস খেতে খেতে ডিম খাওয়া ভুলে যায়েন না।সহজলভ্য প্রোটিন ও সৃষ্টিকর্তার অশেষ রহমত ডিম।প্রতিদিন পুষ্টিগুণে ভরা ড...
12/06/2026

গরু, খাসির মাংস খেতে খেতে ডিম খাওয়া ভুলে যায়েন না।
সহজলভ্য প্রোটিন ও সৃষ্টিকর্তার অশেষ রহমত ডিম।
প্রতিদিন পুষ্টিগুণে ভরা ডিম খান সুস্থ থাকুন।
খামারিরা যাতে নিরাপদ ডিম উৎপাদন করে মানুষের প্রোটিন এর চাহিদা পূরণ করতে পারে, সে জন্য পরামর্শ ও চিকিৎসা সেবাই নিয়োজিত আছি আমরা একঝাঁক ভেটেরিনারিয়ানরা।

প্রতি বছর ১ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব দুগ্ধ দিবস (World Milk Day)। দুধের পুষ্টিগুণ, খাদ্য নিরাপত্তা, কৃষি ও গ্রামী...
01/06/2026

প্রতি বছর ১ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব দুগ্ধ দিবস (World Milk Day)। দুধের পুষ্টিগুণ, খাদ্য নিরাপত্তা, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে দুগ্ধ খাতের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের মূল উদ্দেশ্য।

২০২৬ সালের প্রতিপাদ্য: “Celebrating Women Farmers” (নারী কৃষকদের উদযাপন)

এ বছরের প্রতিপাদ্যের মাধ্যমে দুগ্ধ উৎপাদন ও ডেইরি শিল্পে নারী কৃষকদের অসামান্য অবদানকে সম্মান জানানো হচ্ছে। গবাদিপশু পালন, দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে নারীদের সক্রিয় অংশগ্রহণ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে এবং পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দুধ ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ও খনিজের একটি উৎকৃষ্ট উৎস, যা শিশু থেকে বয়স্ক—সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়ক। তাই সুষম খাদ্যের অংশ হিসেবে প্রতিদিন দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণের গুরুত্ব অপরিসীম।

🐄🐓🐾 Happy World Veterinary Day 2026নীরব প্রাণীদের কষ্ট বুঝে, তাদের জীবনকে নিরাপদ রাখার পেছনে যারা নিরলস কাজ করে—তারা আমা...
25/04/2026

🐄🐓🐾 Happy World Veterinary Day 2026

নীরব প্রাণীদের কষ্ট বুঝে, তাদের জীবনকে নিরাপদ রাখার পেছনে যারা নিরলস কাজ করে—তারা আমাদের ভেটেরিনারিয়ান।

📌 এ বছরের থিম:
“Veterinarians: Guardians of Food and Health”

এই থিম আমাদের মনে করিয়ে দেয়—খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং প্রাণীর সুস্থতার পেছনে ভেটেরিনারিয়ানদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। খামার থেকে খাবারের টেবিল পর্যন্ত প্রতিটি ধাপে তারা কাজ করে যাচ্ছে মানুষের নিরাপদ ভবিষ্যতের জন্য।

আজকের এই দিনে সকল ভেটেরিনারিয়ানদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ❤️

Address

Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Private Veterinarians Association - PVA, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category