Sundarbans West Forest Division, Khulna

Sundarbans West Forest Division, Khulna Shahinu Rahman

অদ্য ০৮/০৫/২০২৬ তারিখ আনুমানিক বিকাল ৪.০০ ঘটিকায় খুলনা রেঞ্জের অধীন বজবজা টহল ফাঁড়ি মুছিখালি খালে অভিযান পরিচালনা করে  ড...
08/05/2026

অদ্য ০৮/০৫/২০২৬ তারিখ আনুমানিক বিকাল ৪.০০ ঘটিকায় খুলনা রেঞ্জের অধীন বজবজা টহল ফাঁড়ি মুছিখালি খালে অভিযান পরিচালনা করে ডিঙি নৌকা ১ টি, ভেসালি জাল ১ টি ও আনুমানিক ৮৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করে। আসামী পালিয়ে যায়। জব্দকৃত মালামাল বজবজা টহল ফাঁড়ি হেফাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন।

অদ্য ০৭/০৫/২০২৬ তারিখ সময় আনুমানিক ৭.৩০ ঘটিকা এক জেলে তার তথ্যের ভিত্তিতে  খুলনা রেঞ্জের বজবজা টহল ফাঁড়ি টীম অভিযান পরি...
07/05/2026

অদ্য ০৭/০৫/২০২৬ তারিখ সময় আনুমানিক ৭.৩০ ঘটিকা এক জেলে তার তথ্যের ভিত্তিতে খুলনা রেঞ্জের বজবজা টহল ফাঁড়ি টীম অভিযান পরিচালনা করে। দুব্বু খালি খাল এলাকা থেকে একটি ভেসালি জাল উদ্ধার করলেও কাউকে ধৃত করা সম্ভব হয়নি।

অদ্য ইং ০৭/০৫/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় শাকবাড়িয়া  টহল ফাড়ি, কাশিয়াবাদ স্টেশন, সিপিজি,সদস্য সহ যৌথ  ভাবে  ক/...
07/05/2026

অদ্য ইং ০৭/০৫/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় শাকবাড়িয়া টহল ফাড়ি, কাশিয়াবাদ স্টেশন, সিপিজি,সদস্য সহ যৌথ ভাবে ক/৩৬ এর দুই সতীনের খাল এলাকায় নিয়মিত টহল কালিন সময়ে ভেসালী জাল পাতার প্রস্তুতি কালে একটি ডিংগি নৌকা জব্দ করি। নৌকাটি তল্লাশি করে ০১টি ভেসালী জাল, ০১ টি চর পাতা জাল,কট ১০ ইসি বিষের বোতল ০১ টি ( অব্যবহৃত) জব্দ করি। জব্দকৃত মালামাল শাকবাড়িয়া টহল ফাড়িতে অফিস হেফাজতে আছে।বন মামলা প্রক্রিয়াধীন। সুন্দরবন সুরক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

অদ্য ০৭/০৫/২০২৬ খ্রি.তারিখ সকাল আনুঃ ১০.০০ ঘটিকার সময় কাশিয়াবাদ স্টেশন ও O/C  বজবজা টহল ফাঁড়ীর স্টাফ সহ  ক/৩৭ এর মুচির খ...
07/05/2026

অদ্য ০৭/০৫/২০২৬ খ্রি.তারিখ সকাল আনুঃ ১০.০০ ঘটিকার সময় কাশিয়াবাদ স্টেশন ও O/C বজবজা টহল ফাঁড়ীর স্টাফ সহ ক/৩৭ এর মুচির খাল এলাকায় যৌথ অভিযান চালিয়ে ভেসালী জাল- ১টি, বিষের বোতল -০২টি(আংশিক ব্যবহৃত) চরপাতা জাল-০১টি, বিষযুক্ত আনু: ১ কেজি সাদা মাছ সহ নৌকা টি বজবজা টহল ফাঁড়ীর O/C জব্দ করেন। উক্ত কাজে জড়িত ০১ জন আসামী আটক করা হয়। বজবজা টহল ফাঁড়ী কর্তৃক বন মামলা প্রক্রিয়াধীন। সুন্দরবন সুরক্ষায় বন বিভাগের অভিযান অব্যহত থাকবে। খন্ড চিত্র।।

গত ইং ০৪/০৫/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫.০০ ঘটিকায় হায়াতখালি টহল ফাড়ি ও কাশিয়াবাদ স্টেশনের সদস্য,  সিপিজি,ভিটিআরটি সদস্য ...
06/05/2026

গত ইং ০৪/০৫/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫.০০ ঘটিকায় হায়াতখালি টহল ফাড়ি ও কাশিয়াবাদ স্টেশনের সদস্য, সিপিজি,ভিটিআরটি সদস্য সহ যৌথ ভাবে ক/৩৬ এর বাইশার খাল এলাকায় নিয়মিত টহল কালিন সময়ে ভেসালী জাল পাতা অবস্থায় একটি ডিংগি নৌকা জব্দ করি। নৌকাটি তল্লাশি করে আনুমানিক -০৭ কেজি বিষযুক্ত সাদা মাছ এবং চিংড়ি মাছ, ০১টি ভেসালী জাল, ০১ টি খাল পাটা জাল এবং কট ১০ ইসি বিষের বোতল ০১ টি ( আংশিক ব্যবহৃত) জব্দ করি। জব্দকৃত মালামাল হায়াতখালি টহল ফাড়িতে হেফাজতে আছে। বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

গত ০৩/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় জনাব মো: শামীম রেজা মিঠু, সহকারী বন সংরক্ষক (সদর), সুন্দরবন ...
05/05/2026

গত ০৩/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় জনাব মো: শামীম রেজা মিঠু, সহকারী বন সংরক্ষক (সদর), সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা মহোদয়ের নের্তৃত্বে একটি স্পেশাল টিমের অভিযানে খুলনা রেঞ্জের নীলকমল অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন বালির গাং এলাকায় সংরক্ষিত অভয়ারণ্যে বেআইনীভাবে প্রবেশ করা এবং মাছ আহরণের অপরাধে ফিসিং ট্রলার (৪ সিলিন্ডার ১০০ এইচপি ইঞ্জিন)- ০১ টি, লাক্ষা জাল আনু.- ১৬০০ মি., বিবিধ সাদা মাছ আনু.- ৩০ কেজি ও আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা সহ ১২ (বারো) জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গত ০২/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ  তারিখ বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকায়  জনাব মো: শামীম রেজা মিঠু, সহকারী বন সংরক্ষক (সদর), সুন্দর...
05/05/2026

গত ০২/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকায় জনাব মো: শামীম রেজা মিঠু, সহকারী বন সংরক্ষক (সদর), সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা মহোদয়ের নের্তৃত্বে একটি স্পেশাল টিমের অভিযানে খুলনা রেঞ্জের কাগাদোবেকী অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন তেতুলবাড়িয়া খাল এলাকায় সংরক্ষিত অভয়ারণ্যে বেআইনীভাবে প্রবেশ করা এবং মাছ আহরণের অপরাধে নৌকা- ০১ টি, চরপাটা জাল- ২০০ মি. ও আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা সহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বন অপরাধের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
✉ বিশ্বঐতিহ্য সুন্দরবন রক্ষায় বন বিভাগের অভিযান অব্যহত থাকবে।

গত ০২/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ  তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জনাব মো: শামীম রেজা মিঠু, সহকারী বন স...
05/05/2026

গত ০২/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জনাব মো: শামীম রেজা মিঠু, সহকারী বন সংরক্ষক (সদর), সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা মহোদয়ের নের্তৃত্বে একটি স্পেশাল টিমের অভিযানে খুলনা রেঞ্জের নীলকমল অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন কাগানদীর মুখ সংলগ্ন দক্ষিণ পাশের বনাঞ্চলের সংরক্ষিত অভয়ারণ্যে বেআইনীভাবে প্রবেশ করা এবং কাঁকড়া আহরণ ও হরিণ শিকারের অপচেষ্টার অপরাধে নৌকা- ০৭ টি, হরিণ শিকারের মালাফাঁদ আনু.- ৯০ মি., দোনদড়ি আনু.- ৩০০ মি., কাঁকড়া রাখার ঝুড়ি- ২৩ টি, কুচে আনু. ৪৫ কেজি, দড়িবড়র্শি- ৯০ টি সহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়। বিশেষ টিমের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা গভীর বনে পালিয়ে যায়। যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
✉ বিশ্বঐতিহ্য সুন্দরবন রক্ষায় বন বিভাগের অভিযান অব্যহত থাকবে।

গত ০২/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ  তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায়  জনাব মো: শামীম রেজা মিঠু, সহকারী বন সংরক্ষক (সদর), সুন্দরব...
05/05/2026

গত ০২/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় জনাব মো: শামীম রেজা মিঠু, সহকারী বন সংরক্ষক (সদর), সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা মহোদয়ের নের্তৃত্বে একটি স্পেশাল টিমের অভিযানে খুলনা রেঞ্জের পাটকোষ্টা বন টহল ফাঁড়ির আওতাধীন মোরগখালী খাল এলাকায় সংরক্ষিত অভয়ারণ্যে বেআইনীভাবে প্রবেশ করা এবং মাছ ও কাঁকড়া আহরণের অপরাধে নৌকা- ০২ টি, ফাঁস জাল- ০৮ টি, খালপাট জাল- ০১ টি, কাঁকড়া রাখার ঝুড়ি- ০৪ টি, কুচে আনু.- ১৫ কেজি সহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়। বিশেষ টিমের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা গভীর বনে পালিয়ে যায়। যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
✉ বিশ্বঐতিহ্য সুন্দরবন রক্ষায় বন বিভাগের অভিযান অব্যহত থাকবে।

11/04/2026

অদ্য ১১/৪/২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীরা রেঞ্জের, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ি কর্তৃক, বনাঞ্চলে নিয়মিত ফুট পেট্রোলিং এর সময় মন্দিরের খাল এলাকায়, ২৫ টি হরিণ শিকার এর মালা ফাঁদ অপসারণ করা হয়। সুন্দরবনে বন ও বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Address

62 Bk Roy Road
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Sundarbans West Forest Division, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share