বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ,খুলনা জেলা Bangladesh Students' Union, Khulna

  • Home
  • Bangladesh
  • Khulna
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ,খুলনা জেলা Bangladesh Students' Union, Khulna

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ,খুলনা জেলা Bangladesh Students' Union, Khulna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ,খুলনা জেলা Bangladesh Students' Union, Khulna, Political organisation, 3/2,Jessore layer road,khulna, Khulna.

‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ (Bangladesh Students’ Union) একটি স্বাধীন ছাত্র গণসংগঠনের নাম। ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে ১৯৫২ সালের ২৬ এপ্রিল এর জন্ম। ছাত্র ইউনিয়ন ছাত্রদের এমন একটি প্রতিষ্ঠান যা ছাত্রস্বার্থ রক্ষা ও ছাত্রদের অধিকার আদায়কে অগ্রাধিকার দেয়। সকল শিক্ষার্থীর জন্য বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক গণমুখী ও একই ধারার শিক্ষানীতি বাস্তবায়ন জন্যে সে লড়ছে অবিরাম। ছাত্র ইউনি

য়ন মনে করে যে শিক্ষা জীবনের সমস্যা সমাধান ও শিক্ষার্থীর স্বার্থ-অধিকার সুপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন সমাজ থেকে শোষণ-বৈষম্যের অবসান ঘটানো এবং তা নিশ্চিত করার জন্য সমাজতন্ত্রই সর্বোৎকৃষ্ট অর্থনৈতিক-সামাজিক ব্যবস্থা।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দেশের সবচেয়ে অবহেলিত অঞ্চলগুলোর একটি। এতদঞ্চলের কৃষি ও শিল্প নানাবিধ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। তদুপরি, সিডর-আইলার কবলে পড়ে উপকূলীয় মানুষের জীবন আজ দিশেহারা। সার-বীজ-কীটনাশক নিয়ে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে এ অঞ্চলের কৃষক। চিংড়ি শিল্পে সীমাহীন শোষণ ও সন্ত্রাসের রাজত্ব চলছে। বিদ্যুৎ সঙ্কটের কথা বলে রামপালে সুন্দরবনধ্বংসী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাঁয়তারা চলছে। এই ভগ্ন অর্থনীতির নির্মম শিকারে পরিণত হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষাজীবনের নানা পর্যায় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে। বিজ্ঞান শিক্ষার উচ্চ ব্যয়ভারের কারণে প্রতিনিয়ত বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। আর এই দারিদ্র্য আর অশিক্ষার সুযোগ নিচ্ছে ধর্মব্যবসায়ী মৌলবাদী শক্তিসহ সর্বস্তরের শোষকশক্তি।

দেশের বৃহৎ দুটি রাজনৈতিক জোটের ছাত্র সংগঠনগুলো তাদের গোষ্ঠীগত স্বার্থের দ্বন্দ্বে মত্ত। শিক্ষার্থীদের বিপন্ন শিক্ষাজীবন নিয়ে তাদের ন্যূনতম মাথাব্যথা নেই। কেবল ছাত্র ইউনিয়নই অপরাপর বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে সাথে নিয়ে শিক্ষার্থীদের পক্ষে অবিরাম সংগ্রাম করে চলেছে। কিন্তু সেটাই যথেষ্ট নয়। প্রয়োজন আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ধারাবাহিক সংগ্রাম গড়ে তোলা। ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে সেই লড়াইয়ে সামিল হওয়ার আহবান জানাই।

Address

3/2,Jessore Layer Road,khulna
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ,খুলনা জেলা Bangladesh Students' Union, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share