কর অঞ্চল: খুলনা-Taxes Zone: khulna

কর অঞ্চল: খুলনা-Taxes Zone: khulna রোড-৯, হাউস-৬২৮, মুজগুন্নি আর/এ, বয়রা, খুলনা-৯০০০।

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর অঞ্চল খুলনা পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।১৯৫২ সালের এই দ...
21/02/2026

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর অঞ্চল খুলনা পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার রক্ষায় আত্মোৎসর্গ করেছিলেন আমাদের অমর শহীদরা। তাঁদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা—যা আজ বিশ্বের বুকে স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
কর অঞ্চল খুলনা’র সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। মাতৃভাষার মর্যাদা রক্ষা, শুদ্ধ চর্চা এবং ভাষার বৈচিত্র্য সংরক্ষণে আমরা প্রত্যেকে সচেতন থাকব—এই হোক আজকের অঙ্গীকার।
শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের প্রেরণা, আমাদের গর্ব।

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
কর অঞ্চল খুলনা পরিবার
২১ ফেব্রুয়ারি, ২০২৬

অদ্য ১৩/১০/২০২৫ ইং তারিখে কর অঞ্চল- খুলনার সম্মেলন কক্ষে খুলনা কর আইনজীবী সমিতি কর্তৃক ই-রিটার্ন ও অডিট নির্দেশনা বিষয়ক ...
15/10/2025

অদ্য ১৩/১০/২০২৫ ইং তারিখে কর অঞ্চল- খুলনার সম্মেলন কক্ষে খুলনা কর আইনজীবী সমিতি কর্তৃক ই-রিটার্ন ও অডিট নির্দেশনা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি সভাপতিত্ব করেন এ্যাড. খান মনিরুজ্জামান, সভাপতি, খুলনা কর আইনজীবী সমিতি। এছাড়া উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল- খুলনা এর মান্যবর কর কমিশনার জনাব শেখ মোঃ মনিরুজ্জামান মহোদয় এবং বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন অঞ্চল-খুলনা এর অতিরিক্ত কর কমিশনার জনাব মোঃ ফখরুল ইসলাম, পরিদর্শী রেঞ্জ -১।

অদ্য ১২/১০/২০২৫ তারিখে কমান্ডার খুলনা নেভাল এরিয়া অফিসের অডিটোরিয়ামে কর অঞ্চল-খুলনার পক্ষ থেকে নৌবাহিনীর কর্মকর্তাদের জন...
12/10/2025

অদ্য ১২/১০/২০২৫ তারিখে কমান্ডার খুলনা নেভাল এরিয়া অফিসের অডিটোরিয়ামে কর অঞ্চল-খুলনার পক্ষ থেকে নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য ই-রিটার্ন ফর্ম পূরন বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনু্ষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন উপকর কমিশনার জনাব নেফাউল ইসলাম সরকার। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল খুলনার মান্যবর কর কমিশনার মহোদয় জনাব শেখ মোঃ মনিরুজ্জামান এবং সহকারী কর কমিশনার জনাব আবুল কালাম আজাদ (সদর দপ্তর প্রশাসন)। মূলত নৌবাহিনীর কর্মকর্তাদের ই-রিটার্ন এর উপর সংক্ষিপ্ত ধারণা দেওয়ার উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হয়।

মাসিক রাজস্ব সভাঅদ্য ২৯/০৯/২০২৫ ইং তারিখে কর অঞ্চল- খুলনার সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপত...
30/09/2025

মাসিক রাজস্ব সভা

অদ্য ২৯/০৯/২০২৫ ইং তারিখে কর অঞ্চল- খুলনার সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কর অঞ্চল- খুলনা এর মান্যবর কর কমিশনার জনাব শেখ মোঃ মনিরুজ্জামান মহোদয়।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল-খুলনা এর অতিরিক্ত কর কমিশনার জনাব মোঃ ফখরুল ইসলাম, পরিদর্শী রেঞ্জ -১, যুগ্ম কর কমিশনার মিজ্ রুমা আক্তার, পরিদর্শী রেঞ্জ-৩ এবং অত্র কর অঞ্চলের সকল সার্কেল কর্মকর্তা ও কর পরিদর্শকবৃন্দ। উক্ত সভায় কর কমিশনার মহোদয় সকল নন ফাইলারদের সংখ্যা নিশ্চিতকরণ পূর্বক নোটিশ প্রেরণ, রিটার্ন প্রসেস সম্পন্ন করা, ১৪৭ ধারার উৎসে কর কর্তন মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা, ২০২১-২০২২ ও ২০২৩-২০২৪ কর বর্ষের অনিষ্পন্ন অডিট মামলার সংখ্যা এবং ফাইল ট্রান্সফার সংক্রান্ত হালনাগাদ তথ্য সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

"গণশুনানি"কর অঞ্চল-খুলনা২৪-০৯-২০২৫ কর অঞ্চল-খুলনা এর অধিক্ষেত্রাধীন সম্মানিত করদাতাগণের সেবা গ্রহনের ক্ষেত্রে প্রতিবন্ধক...
29/09/2025

"গণশুনানি"
কর অঞ্চল-খুলনা
২৪-০৯-২০২৫

কর অঞ্চল-খুলনা এর অধিক্ষেত্রাধীন সম্মানিত করদাতাগণের সেবা গ্রহনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং সেবার মান উন্নয়নে তাঁদের মতামত/পরামর্শ গ্রহনের লক্ষ্যে সম্মানিত কর কমিশনার জনাব শেখ মো: মনিরুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে কর অঞ্চল-খুলনার সম্মেলন কক্ষে ২৪-০৯-২০২৫ তারিখে গণশুনানির আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন জনাব জাকির হোসেন, ট্যাক্সেস আপীলত ট্রাইব্যুনাল, খুলনার বিজ্ঞ সদস্য, জনাব সারোয়ার হোসেন চৌধুরী, সম্মানিত কর কমিশনার (আপীল), কর আপীল অঞ্চল-খুলনা, জনাব মোঃ ফখরুল ইসলাম, সম্মানিত অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১, মিজ রুমা আক্তার, যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ -৩, খুলনা, সকল সার্কেল কর্মকর্তাগণ এবং কর পরিদর্শকবৃন্দ।

এ আয়োজনে অংশগ্রহণকারী ব্যবসায়ী, কর আইনজীবী, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ও অবসরপ্রাপ্ত চাকুরীজীবী সহ বিভিন্ন করদাতাগণের শুনানি গ্রহন করা হয়।

উপস্থিত সম্মানিত ব্যবসায়ীগণের বক্তব্যের প্রেক্ষিতে কর কমিশনার মহোদয় জানান যে, করদাতারা কোন ধরণের ভোগান্তি বা অন্যায়ের শিকার হবে না। এছাড়া তিনি করদাতাদের তাৎক্ষণিক সেবা প্রদানের নির্দেশনা দিয়ে আরও বলেছেন যে এক্ষেত্রে কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না এবং করদাতাগণ যদি কোনো প্রকার হয়রানির শিকার হন সেক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার পাশাপাশি কর কর্মকর্তাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। দিন বদলেছে, নতুন সিস্টেম চালু হয়েছে। অযথা কোন প্রকার অতিরিক্ত কর আরোপের মানসিকতা পরিবর্তন করতে হবে এবং সকল কর কর্মকর্তাগণকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার অন্যায় আর কোন ভাবেই মেনে নেওয়া হবে না। রাজস্ব আহরণের গুনগত মানের যথাযথ উন্নয়ন ঘটাতে হবে।

কর অঞ্চল: খুলনা-Taxes Zone: khulna-র মান্যবর কর কমিশনার জনাব শেখ মোঃ মনিরুজ্জামান স্যারের নির্দেশনায় আজ খুলনা কর ভবনের স...
27/08/2025

কর অঞ্চল: খুলনা-Taxes Zone: khulna-র মান্যবর কর কমিশনার জনাব শেখ মোঃ মনিরুজ্জামান স্যারের নির্দেশনায় আজ খুলনা কর ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে উৎসে কর সংক্রান্ত একটি প্রাণবন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

https://usharalo.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-2/

পুনর্গঠিত কর অঞ্চল-খুলনার অধিক্ষেত্র আদেশ।National Board of Revenue, Bangladesh
20/08/2025

পুনর্গঠিত কর অঞ্চল-খুলনার অধিক্ষেত্র আদেশ।

National Board of Revenue, Bangladesh

Address

রোড-৯, হাউস-৬২৮, মুজগুন্নি আর/এ, বয়রা (Road-9, House-628, Mujgunni R/A, Boyra
Khulna
9000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when কর অঞ্চল: খুলনা-Taxes Zone: khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কর অঞ্চল: খুলনা-Taxes Zone: khulna:

Share