Khulna, খুলনা

Khulna, খুলনা Khulna [ খুলনা , Khulna Jela also Khulna Zila ] is a district of Bangladesh. It is located in the Khulna Division.

খুলনা জেলা হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। খুলনা জেলা আয়তনের দিক থেকে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম জেলা। এটির জেলা শহর হলো খুলনা বিভাগের সদর দপ্তর। খুলনা জেলার দক্ষিণে অবস্থিত রয়েছে বঙ্গোপসাগর এবং এর নয়নাভিরাম সমুদ্রসৈকত। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিনের বিস্তীর্ণ এলাকা জু

ড়ে অবস্থিত। খুলনা জেলায় রয়েছে দুইটি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশন। খুলনা জেলায় উপজেলার সংখ্যা হলো মোট ৯টি। এছাড়া বাংলাদেশের জেলাগুলোর মধ্যে দশম ধনী জেলা হলো খুলনা জেলা। খুলনা জেলার অর্থনীতির অন্যতম প্রভাবক হলো মৎস্য শিল্প যার কারণে জেলাটির গ্রামাঞ্চল জুড়ে ঘের বা মাছ চাষের বড় জলাধারের আধিক্য বিদ্যমান। এছাড়া জেলাটি শিল্প কারখানা ও ব্যবসা-বাণিজ্যের জন্য প্রসিদ্ধ।

#খুলনা #খুলনাজেলা #সুন্দরবন #বাংলাদেশ #খুলনারইতিহাস #খুলনাসংস্কৃতি #প্রাকৃতিকসৌন্দর্য #খুলনাপর্যটন #বাংলাদেশভ্রমণ #গ্রামীণজীবন #রূপসা_নদী #খুলনারশিল্প #খুলনারপ্রকৃতি #মংলা_বন্দর #খুলনারঐতিহ্য

19/02/2026

রোজার মাসে সরকারি অফিসে দাড়িওয়ালা ঘুষখোরদের ওজু করে দৌড়াদৌড়ি দেখলে কি করতে ইচ্ছে করে?

#রমজান #রোজা #ইসলাম

শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলাবাউল আবুল সরকারকে গ্রেপ্তার এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্প...
28/11/2025

শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলা

বাউল আবুল সরকারকে গ্রেপ্তার এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে। আয়োজক ও অংশগ্রহণকারীদের অভিযোগ, ‘জুলাই মঞ্চ’-এর কয়েকজন সদস্য এই হামলা চালিয়েছেন।

আয়োজকদের অভিযোগ: পূর্বপরিকল্পিত হামলা

ঘটনার বিষয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন,

“জুলাই মঞ্চ ও উসমান হাদির ভোটের প্রচারের ‘কনসার্ট ফর ঢাকা’ অনুষ্ঠান থেকে কিছু লোক এসে আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল। কর্মসূচি শুরুর আগেই তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছিল। তারা আমাদের প্রোগ্রামের ব্যানার ভাঙচুর করেছে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী মিশকাত তানিশা অভিযোগ করেন,

“হামলাকারীদের একজন আমাকে জুতা খুলে মারার হুমকি দিয়েছে।”

আয়োজকের বক্তব্য: ব্যাকড্রপ ভাঙচুর, মাইকে চিৎকার

‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানের এক আয়োজক মার্জিয়া প্রভা বলেন,

“বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত আমাদের কর্মসূচিতে জুলাই মঞ্চ মব হামলা করেছে। তারা এসে মাইকে চিৎকার করে আবুল সরকারের নাম সরিয়ে দিতে বলে। আমাদের ব্যাকড্রপ ভেঙে দেওয়া হয়েছে। তবে আমাদের বন্ধুরা শক্তভাবে এই মব প্রতিহত করেছে, আমরা ভয় পাইনি। মশাল মিছিলের মাধ্যমে সারা বাংলায় বাউলদের ওপর হামলার প্রতিবাদ ও আবুল সরকারের মুক্তির দাবি জানানো হবে।”

জুলাই মঞ্চের পাল্টা কর্মসূচি ও বক্তব্য

ঘটনার সময় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা’ এবং ‘জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে জুলাই সমাবেশ’ শীর্ষক আরেকটি কর্মসূচির আয়োজন করে জুলাই মঞ্চ।

সেখানে বক্তব্য দিতে গিয়ে মাসুম বিল্লাহ বলেন,

“আমরা পাশেই আমাদের কর্মসূচিতে ছিলাম এবং তাদের বোঝানোর চেষ্টা করেছি যেন ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষে কোনো অনুষ্ঠান না করা হয়। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। এরা সবসময় মেয়েদের সামনে রেখে তেড়ে আসে। মেয়েরা নয়, আসলে এরাই সন্ত্রাসী এবং মেয়েদের সামনে রেখে আক্রমণ চালায়।”

জুলাই মঞ্চের এক আয়োজক মো. ওয়াসীর বলেন,

“আমরা বলেছিলাম, আপনারা বাউলদের পক্ষে আন্দোলন করুন, কিন্তু আবুল সরকারের নামটি বাদ দিন। তারা রাজি হয়নি। তাই আমরা তাদের বোঝাতে চেয়েছি—এখানে কোনো কালচারাল ফ্যাসিজম চলবে না।”

01/10/2025

যে মাছ আমার আত্মীয় স্বজন প্রতিবেশিরা কিনে খেতে পারবে না, আমি টাকা থাকলেও সেটা কিনে খাবো না।

আসেন এই শপথ নেই। এটাই মনুষ্যত্ব।

চুকনগর গণহত্যার বেঁচে যাওয়া শিশু সুন্দরীবালার কাহিনী১৯৭১ সালের ২০ মে, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামে ভদ্রা নদীর ত...
20/08/2025

চুকনগর গণহত্যার বেঁচে যাওয়া শিশু সুন্দরীবালার কাহিনী

১৯৭১ সালের ২০ মে, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামে ভদ্রা নদীর তীরে ঘটে যায় মুক্তিযুদ্ধের এক ভয়াবহ গণহত্যা। ওই দিনে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১০ হাজার হিন্দু-মুসলমান নারী, পুরুষ ও শিশু হত্যা করা হয়। নদীর পাশের একটি মন্দিরের উঠোন তখন শ্মশান হিসেবে পরিণত হয়েছিল।

পরবর্তী দিন, গ্রামের একজন সাধারণ কৃষক এরশাদ আলী মোড়ল পিতার লাশ খুঁজতে মন্দিরের শ্মশানে আসে। সেখানে লাশের মধ্যে অল্প বয়সী এক শিশুর কাঁনার শব্দ শোনা যায়। পেছনে ফিরে দেখা যায়, মৃত মহিলার বুকের উপর হামাগুরি দিয়ে শিশুটি দুধ খাচ্ছে। শিশুটি কোলে তুলে নেওয়া হয় এবং তখন বোঝা যায়, সে হিন্দু ধর্মের। শিশুর বয়স তখন আনুমানিক ছয় মাস।

শিশুটিকে বাড়িতে আনা হয় এবং নাম রাখা হয় রাজকুমারী সুন্দরীবালা। শিশুর জন্য ঘরে একটি ঠাকুর ঘর স্থাপন করা হয়, উঠানে তুলসী গাছ লাগানো হয় এবং তাকে গীতা পাঠ ও হিন্দু আচার-অনুষ্ঠান শেখানো হয়। এই সময়ে মাগরিবের আযান ও উলু ধ্বনি একসাথে ঘরে প্রতিধ্বনিত হত—মানবতা ও অসাম্প্রদায়িকতার এক অমর দৃষ্টান্ত স্থাপন করা হয়।

সময়ের সঙ্গে সুন্দরীবালা বড় হয়। পরবর্তীতে হিন্দু সম্প্রদায়ের একজন সুপাত্রের সঙ্গে তার বিয়ে হয়। সুন্দরীবালা বলেছিলেন, “যদি আমাকে উদ্ধার করা না হতো, তবে হয়তো আমি মৃত মায়ের বুকের উপরই প্রাণ হারাতাম।” এরশাদ আলী মোড়ল বলেছিলেন, “পিতার লাশ খুঁজতে গিয়ে হাজার হাজার মৃতদেহের মধ্যে এই শিশুটি জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপর থেকে তাকে স্বযত্নে লালন পালন করা হয়েছে।”

চুকনগর গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম বলেছিলেন, “পৃথিবীর ইতিহাসে এটি এক বড় ট্রাজেডি। কিন্তু সেই শিশু জীবিত থাকা এক মহান নিয়ামত। এবং এই অসাম্প্রদায়িকতার মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এরশাদ আলী মোড়লকে আমরা চিরস্মরণ করি।”

চুকনগরের এই ঘটনা আমাদের শেখায়—দুঃসময়ে সাহস, মানবতা এবং সহমর্মিতা কতোটা গুরুত্বপূর্ণ। একটি ছোট শিশুর বেঁচে থাকার গল্প আজও আমাদের মানবিকতার অনুপ্রেরণা জোগায়।

#চুকনগরগণহত্যা #সুন্দরীবালা #মুক্তিযুদ্ধ১৯৭১ #মানবতা #অসম্প্রদায়িকতা #এরশাদআলীমোড়ল #বাংলাদেশ #স্বাধীনতারস্মৃতি #বীরত্ব

11/05/2025

অন্যের ধর্ম ঠিক করে দিয়ে ঠুস করে পরকাল জিতে নিতে পারবেনা না।
দেখেন নিজের মধ্যে পরকাল হারাবার মতো কয়টা খারাপ জিনিস আছে।

আহা রে !প্লিজ চোর ভাই এই কথাটা রাইখেন।এতটা সুন্দর করে কেউ অনুরোদ করলে নিচের পকেটের টাকা দিয়ে দিতাম :)
26/04/2025

আহা রে !
প্লিজ চোর ভাই এই কথাটা রাইখেন।
এতটা সুন্দর করে কেউ অনুরোদ করলে নিচের পকেটের টাকা দিয়ে দিতাম :)

23/01/2025

খুলনা জেলা হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। খুলনা জেলা আয়তনের দিক থেকে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম জেলা। এটির জেলা শহর হলো খুলনা বিভাগের সদর দপ্তর। খুলনা জেলার দক্ষিণে অবস্থিত রয়েছে বঙ্গোপসাগর এবং এর নয়নাভিরাম সমুদ্রসৈকত। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিনের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। খুলনা জেলায় রয়েছে দুইটি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশন। খুলনা জেলায় উপজেলার সংখ্যা হলো মোট ৯টি। এছাড়া বাংলাদেশের জেলাগুলোর মধ্যে দশম ধনী জেলা হলো খুলনা জেলা। খুলনা জেলার অর্থনীতির অন্যতম প্রভাবক হলো মৎস্য শিল্প যার কারণে জেলাটির গ্রামাঞ্চল জুড়ে ঘের বা মাছ চাষের বড় জলাধারের আধিক্য বিদ্যমান। এছাড়া জেলাটি শিল্প কারখানা ও ব্যবসা-বাণিজ্যের জন্য প্রসিদ্ধ।

#খুলনা #খুলনাজেলা #সুন্দরবন #বাংলাদেশ #খুলনারইতিহাস #খুলনাসংস্কৃতি #প্রাকৃতিকসৌন্দর্য #খুলনাপর্যটন #বাংলাদেশভ্রমণ #গ্রামীণজীবন #রূপসা_নদী #খুলনারশিল্প #খুলনারপ্রকৃতি #মংলা_বন্দর #খুলনারঐতিহ্য

৫০০ বাংলাদেশি বান্দরবান থেকে পালিয়ে ভারতের আশ্রয়ে
27/02/2023

৫০০ বাংলাদেশি বান্দরবান থেকে পালিয়ে ভারতের আশ্রয়ে

ন্যাশনাল আর্মির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে, তার থেকে বাঁচতেই ভারতে পালিয়ে এসেছেন ৫০০ বাংল.....

জনগণের ভাগ্য গড়তে এসেছি , নিজের নয় : প্রধানমন্ত্রী
25/02/2023

জনগণের ভাগ্য গড়তে এসেছি , নিজের নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণের ভাগ্য গড়তে এসেছি ,পদ্মা সেতু' নির্মাণ নিয়ে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা করা হ.....

যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাতে জড়াবে না বেলুন নিয়ে : বাইডেন
09/02/2023

যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাতে জড়াবে না বেলুন নিয়ে : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাতে জড়াবে না ,গত সপ্তাহে চ....

Address

Khulna Sadar
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Khulna, খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share