15/08/2026
"সবুজে সাজাই আমার শহর" কর্মসূচির আওতায় দ্বিতীয় ধাপের নাগরিক ফোরামের বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন
-----------------
নাগরিক ফোরাম এর উদ্যোগে " "সবুজে সাজাই আমার শহর" কর্মসূচির আওতায় দ্বিতীয় ধাপে আজ ১৫ আগস্ট ২০২৬ খ্রিঃ,শনিবার (১-১৫,নম্বর ওয়ার্ড) সকাল ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দৌলতপুরের শের-ই-বাংলা স্কুল প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম মঞ্জু প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন।
নাগরিক ফোরাম-খুলনার চেয়ারপার্সন রফিকুল ইসলাম খোকন-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, শের-এ-বাংলা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোল্লা নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক জয়নাল আবেদিন। সংগঠনের ০৫নং ওয়ার্ড সভাপতি মোল্যা সফিকুল ইসলাম বাবু, পরিবেশ সচিব জি এম মইন উদ্দীন ও নূর আলম শান্ত এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক ফোরাম মহাসচিব ইকবাল হাসান তুহিন ও যুগ্ম সচিব মাহবুবুর রহমান।
উল্লেখ্য, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে নাগরিক ফোরাম প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৫০ টি গাছের চারা রোপণ করা হবে। অনুষ্ঠানে প্রশাসক ১ থেকে ১৫নং ওয়ার্ডের নাগরিক ফোরাম নেতৃবৃন্দের মাঝে ৫’শ গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারী বিষয়ক সচিব বিথী বিশ্বাস, সহ-সমাজ কল্যাণ সচিব বেলায়েত হোসেন বাচ্চু, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক চমন আক্তার, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ বাবলু হাওলাদার, ৬ নং ওয়ার্ডের সভাপতি নূর আলম শান্ত, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান দিদার, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম আলমগীর, ১৪নং ওয়ার্ড সভাপতি মাহামুদ হাসান শান্তসহ বিভিন্ন ওয়ার্ডের নাগরিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।