Swanirvar Pathshala - স্বনির্ভর পাঠশালা

Swanirvar Pathshala - স্বনির্ভর পাঠশালা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Swanirvar Pathshala - স্বনির্ভর পাঠশালা, Social service, Khulna.

আন্তরিক ধন্যবাদ Somriddhi - সমৃদ্ধি -কে, আমাদের জন্য এতো সুন্দর ও পরিবেশবান্ধব পাটের ব্যানার তৈরি করে দেওয়ার জন্য। তাদে...
23/09/2025

আন্তরিক ধন্যবাদ Somriddhi - সমৃদ্ধি -কে, আমাদের জন্য এতো সুন্দর ও পরিবেশবান্ধব পাটের ব্যানার তৈরি করে দেওয়ার জন্য। তাদের এই অসাধারণ কাজ আমাদের "স্বনির্ভর উদ্যোক্তা ক্লাবকে" আরও প্রাণবন্ত করে তুলেছে।

প্রজেক্ট সমৃদ্ধির সৃজনশীলতা আর প্রকৃতির প্রতি দায়বদ্ধতা প্রশংসার যোগ্য। এভাবে পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়া নিঃসন্দেহে আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তাদেরকে উৎসাহ দেয়ার পাশাপাশি আবারো অসংখ্য ধন্যবাদ জানাই এরকম যত্নের ছোঁয়ায় সুন্দর একটি ব্যানার তৈরি করে দেওয়ার জন্য।🌿

"স্বনির্ভর উদ্যোক্তা ক্লাবের" দ্বিতীয় কার্যক্রমে শিক্ষার্থীদের দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে তারা পরিবেশ ও জলবা...
12/09/2025

"স্বনির্ভর উদ্যোক্তা ক্লাবের" দ্বিতীয় কার্যক্রমে শিক্ষার্থীদের দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে তারা পরিবেশ ও জলবায়ু নিয়ে ৫টি করে উপদেশ লিখে উপস্থাপন করে। এর মাধ্যমে তারা দলগত কাজের অভিজ্ঞতা অর্জন করে এবং সৃজনশীল চিন্তাভাবনার সুযোগ পায়।

সমন্বিত পুনর্বাসন কেন্দ্রের বালিকারা নিজেদের হাতের সৃজনশীলতায় তৈরি করেছে নানান প্রোডাক্ট। ✨এই অর্জন হলো তাদের আত্মবিশ্ব...
05/09/2025

সমন্বিত পুনর্বাসন কেন্দ্রের বালিকারা নিজেদের হাতের সৃজনশীলতায় তৈরি করেছে নানান প্রোডাক্ট। ✨

এই অর্জন হলো তাদের আত্মবিশ্বাস, দক্ষতা আর স্বপ্ন গড়ার প্রতীক।
আমরা গর্বিত তাদের পাশে থাকতে পেরে এবং বিশ্বাস করি এভাবেই তারা নিজেদের জীবনে তৈরি করবে নতুন সম্ভাবনা।

সমন্বিত শিশু ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা)–তে আমাদের কার্যক্রমের সূচনা হয় একটি অনন্য ও অনুপ্রেরণামূলক সেশনের মাধ্যমে। আজ...
17/08/2025

সমন্বিত শিশু ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা)–তে আমাদের কার্যক্রমের সূচনা হয় একটি অনন্য ও অনুপ্রেরণামূলক সেশনের মাধ্যমে। আজকের আলোচনায় আমরা তুলে ধরি আমাদের পরিবেশের গুরুত্ব, পরিবেশবান্ধব পণ্যের ইনোভেশনের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে পরিবেশবান্ধব ব্যবসার সম্ভাবনা।

এছাড়াও, আমরা সেখানকার শিক্ষার্থীদের গল্প শুনে গভীরভাবে অনুপ্রাণিত হই। একইসাথে তাদের অসহায়তার কথাগুলো আমাদের মর্মাহতও করে। আমাদের ছোট্ট একটি উদ্যোগ করতে পারে এই ছাত্রীদের বড় একটি পরিবর্তন ।

শিশুদের স্বপ্নকে ডানা মেলতে সহায়তা করার আমাদের ছোট্ট উদ্যোগ ‘স্বনির্ভর পাঠশালা’ এবার জায়গা করে নিল সংবাদে। এটি শুধু আমা...
16/08/2025

শিশুদের স্বপ্নকে ডানা মেলতে সহায়তা করার আমাদের ছোট্ট উদ্যোগ ‘স্বনির্ভর পাঠশালা’ এবার জায়গা করে নিল সংবাদে। এটি শুধু আমাদের প্রচেষ্টার স্বীকৃতি নয়, বরং প্রতিটি শিশুর সম্ভাবনাকে বিশ্বাস করার এক নতুন অনুপ্রেরণা।

সামনে আরও পথচলা, আরও স্বপ্ন পূরণের লক্ষ্য।

রিয়াদ হোসেন: স্বনির্ভর পাঠশালার আয়োজনে জুলাই মাসজুড়ে অনুষ্ঠিত হয়েছে ‘আমার গল্পে জুলাই’ শিরোনামে ছোট গল্প প্র.....

অত্যন্ত আনন্দের সাথে জানানো যে-"সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা)" - তে এবার আসছে স্বনির্ভর পাঠশালার কার্যক্রম।
14/08/2025

অত্যন্ত আনন্দের সাথে জানানো যে-

"সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা)" - তে এবার আসছে স্বনির্ভর পাঠশালার কার্যক্রম।

On National Youth Day, Swanirvar Pathshala celebrates the boundless energy, dreams, and determination of our youth. Toge...
12/08/2025

On National Youth Day, Swanirvar Pathshala celebrates the boundless energy, dreams, and determination of our youth. Together, we stand for progress, unity, and a future built on hope.

Happy Birthday to Our Incredible Co-founder, Israt Jahan Sahrin! Your vision, passion, and relentless dedication continu...
07/08/2025

Happy Birthday to Our Incredible Co-founder, Israt Jahan Sahrin!

Your vision, passion, and relentless dedication continue to shape the heart of our journey. On your special day, we celebrate not just your birthday, but the inspiration you bring to our team every single day.

Here’s to more bold ideas, brave leadership, and boundless success. Wishing you joy, good health, and a year filled with impactful moments!

শিরোনাম : সেই গরম জুলাই২০২৪ সালের জুলাই মাস, গরমে ঘাম ঝরছিল শরীরের মতোই দেশের রাজনীতিতে। আমি নূরানী হাফসা খুলনার এক স্কু...
07/08/2025

শিরোনাম : সেই গরম জুলাই

২০২৪ সালের জুলাই মাস, গরমে ঘাম ঝরছিল শরীরের মতোই দেশের রাজনীতিতে। আমি নূরানী হাফসা খুলনার এক স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী। পরীক্ষার প্রস্তুতির মধ্যে ছিলাম কিন্তু চারপাশে যা হচ্ছিল তাতে বইয়ের পাতায় মন বসানো কঠিন হয়ে যাচ্ছিল।

সবকিছু শুরু হয় যখন আমরা শুনি একজন সম্মানিত শিক্ষককে অন্যায়ের প্রতিবাদ করায় গ্রেফতার করা হয়েছে। এর আগেও অনেক কিছু ঘটেছে ইন্টারনেট ভিড় করে দেওয়া সত্য খবর ব্লক করে দেওয়া প্রতিবাদ করলে হুমকি দেওয়া কিন্তু এবার যেন কাপ নিয়ে ভরপুর পানি উপচে পরল। আমার বন্ধু তানভির বলল -নূরানী আর বসে থাকলে হবে না চল রাস্তায় যাই। আমি ভয় পেয়েছিলাম মাতো বলেছিল বিপদের মধ্যে না জাগাতে কিন্তু মনে হল এখন যদি না বলি তাহলে একদিন আমার ভাইয়েরা আর বোনেরাই কিছু বলার সুযোগ পাবে না তাই গেলাম। হাজার হাজার ছাত্রছাত্রী কেউ স্লোগান দিচ্ছে কেউ পোস্টার হাতে দাঁড়িয়ে সেখানে আমার এক আত্মার অভিজ্ঞতা হলো। আমার বড় ভাই সাগর যে নবম শ্রেণীতে পরে সেও মায়ের অজান্তে মিছিলে চলে এসেছে। আমি রাগ করিনি গর্ব করেছিলাম মিছিল চলছিল শান্তিপূর্ণভাবে কিন্তু হঠাৎ পুলিশ এসে লাঠিচার্জ করে চারদিকে ধোঁয়া চিৎকার দৌড়াদৌড়ি আমি সাগরকে হারিয়ে ফেলি ।হৃদয়টা কেঁপে উঠেছিল। অনেকক্ষণ পর পলাশদা ওকে একটা গলিতে নিয়ে নিরাপদ করেছে শুনে হাত থেকে বেঁচেছি। সেদিন আমি শুধু প্রতিবাদ করিনি ভয়কে হারিয়েছিলাম। এরপর অনেক দিন আন্দোলন চলতে থাকে। প্রতিদিন ভোরে ঘুম ভেঙ্গে মনে হতো আজ আবার কী ঘটবে? আমরা ক্লাসরুম ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম কিন্তু আমাদের হাতে ছিল কলম আর কণ্ঠস্বর। আমাদের ছিল স্বপ্ন । সত্যের পক্ষে দাঁড়ানোর স্বপ্ন। একদিন রাত নয়টার দিকে পুলিশ আমাদের রাস্তায় ঘেরাও করে ফেলে। সবাই বসে পরে চুপচাপ। শুধু একজন মেয়ে উঠে দাঁড়িয়ে বলে-আমরা অন্যায় করিনি আমরা দেশের অধিকার চাই। পুরো ভিড় তখন হাততালিতে ফেটে পড়ে। আমি তাকিয়েছিলাম চোখে পানি কারণ আমি জানতাম তার সাহসে আমরা সবাই শক্তি পেরেছি। সরকার কিছু দাবি মানতে বাধ্য হয়, কিছু পরিবর্তন আসে। কিন্তু সবচেয়ে বড়ো জিনিস ছিল আমাদের উপলব্ধি। আমরা সবাই মিলে কিছু বদলাতে পারি যদি ভয় না পাই।

সমাপ্তি: শিক্ষা ও বার্তা
সেই গরম জুলাই শুধু একটি মাস নয় তা ছিল একটি আগুন। যে আগুন আমাদের ভেতরের সাহসকে জ্বালিয়ে তুলেছিল আমি আজও গর্ব করে বলি আমি ছিলাম সেই গরম জুলাইয়ের ছাত্রী যে কলম হাতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম

05/08/2025

Malaysian respected Professor 𝗗𝗿. 𝗠𝘂𝗵𝗮𝗺𝗺𝗮𝗱 𝗞𝗮𝗺𝗮𝗿𝘂𝗹 𝗞𝗮𝗯𝗶𝗹𝗮𝗻
Professor, The School of Education Studies
Universiti Sains Malaysia,

স্যার আমাদের স্বনির্ভর পাঠশালার ইকোফ্রেন্ডলি টিস্যু প্যাকেট নিয়েছেন এবং আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন।

এই ছোট্ট উদ্যোগ এখন দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে মালয়েশিয়াতেও।
স্বনির্ভরতার পথে আমাদের এই যাত্রায় সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।

জুলাইয়ের শেষ প্রহরেও রয়ে গেলো অমলিন কিছু গল্প…এই মাসের শহীদদের স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে স্বনির্ভর পাঠশালার পক্ষ থেকে আ...
04/08/2025

জুলাইয়ের শেষ প্রহরেও রয়ে গেলো অমলিন কিছু গল্প…

এই মাসের শহীদদের স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে স্বনির্ভর পাঠশালার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল 'আমার গল্পে জুলাই' ছোট গল্প প্রতিযোগিতা।

এই আয়োজনে তারা বলেছে তাদের গল্প, যেখানে ছিল সংগ্রাম আর এক টুকরো আন্দোলনের স্মৃতি।
আজ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে সার্টিফিকেট ও ক্রেস্ট, সম্মান জানানো হয়েছে তাদের সাহসী কলমকে। পাশাপাশি শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতায় আমরা স্মরণ করেছি শহীদদের আত্মত্যাগ,
কারণ তাদের রক্তেই রচিত আমাদের গল্পের শুরু।

গল্পগুলো জানতে চোখ রাখুন আমাদের পেজে…

স্বনির্ভর পাঠশালার আয়োজনে শিক্ষার্থীদের কাছ থেকে জুলাইয়ের গল্প! 'আমার গল্পে জুলাই' শিরোনামে আমরা তুলে ধরেছি ছোট যোদ্ধা...
31/07/2025

স্বনির্ভর পাঠশালার আয়োজনে শিক্ষার্থীদের কাছ থেকে জুলাইয়ের গল্প!

'আমার গল্পে জুলাই' শিরোনামে আমরা তুলে ধরেছি ছোট যোদ্ধাদের চোখে দেখা, মন ছুঁয়ে যাওয়া কিছু অনুভব আর বাস্তবতা।
তাদের লেখনীর প্রতিটি বাক্য আমাদের জাগিয়ে তোলে নতুন করে ভাবতে।

গল্পগুলো জানতে চোখ রাখুন আমাদের পেজে।
জুলাইয়ের শেষ দিন আজ। জুলাই শেষ হলেও গল্প শেষ নয়…

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swanirvar Pathshala - স্বনির্ভর পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category