Kalia Upazila Health Complex, Narail

Kalia Upazila Health Complex, Narail Government Primary Care Hospital at Kalia Upazila, Narail District Under Khulna Division

Kalia Upazila Health Complex, Narail এর স্বাস্থ্য ব্যবস্থাপনা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তার ই ধারাবাহিকতায় প্...
21/12/2021

Kalia Upazila Health Complex, Narail এর স্বাস্থ্য ব্যবস্থাপনা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তার ই ধারাবাহিকতায় প্রায় ৩.৫ বছর পর আবার ও সিজারিয়ান সেকশন এর মাধ্যমে হাসপাতাল এ একটি সুস্থ নবজাতক জন্ম নিল। আর এর জন্য সবচেয়ে বড় অবদান আমাদের সুযোগ্য UHFPO স্যার ডা: কাজল মল্লিক স্যার। তার ব্যবস্থাপনায় আমাদের নবাগত anesthesiologist স্যার, নড়াইল সদর এর UHFPO ডা: সুব্রত স্যার এবং মেডিকেল অফিসার ডাঃ রাহুল এবং অন্যান্য সহযোগী সবাই মিলে একটি সফল অপারেশন সম্পন্ন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমাদের সিভিল সার্জন স্যার।
এভাবেই কালিয়া এর স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হয়ে উঠবে।

একটু সচেতন যদি আমরা হতে পারতাম তাহলে হয়ত করোনা পরিস্থিতির এত অবনতি হতো না।করোনা নিয়ে যেন আমরা চোর পুলিশ খেলা খেলি। পুলি...
30/07/2021

একটু সচেতন যদি আমরা হতে পারতাম তাহলে হয়ত করোনা পরিস্থিতির এত অবনতি হতো না।করোনা নিয়ে যেন আমরা চোর পুলিশ খেলা খেলি। পুলিশ দেখলে মাস্ক পরি চলে গেলে খুলে ফেলি। তারপর যে যার মত করে আড্ডা একসাথে চা খাওয়া। আরে ভাই আপনি কাকে ফাকি দিচ্ছেন ? করোনা কে, পুলিশ কে, না কি নিজেকে, না নিজের পরিবার কে? করোনা কিন্ত কাউকে ফাকি দিবে না। একটু সুযোগ এর অপেক্ষা।এই সুযোগ টা কেন দিব বলেন মাস্ক না পরে স্বাস্থ্য বিধি না মেনে। আমরা ডাক্তার রা হাসপাতাল এ নিয়মিত রোগী দেখি। অনেকে আছেন যারা মাস্ক টা পর্যন্ত পরে আসেন না হাসপাতাল এ। এমন হয় মাস্ক পরার কথা বললে গালি ও দেন। কষ্ট লাগে কিন্ত এটা আপনাদের ভালোর জন্যই বলা হয়। তাই কালিয়া বাসির কাছে অনুরোধ আসুন সবাই সঠিক নিয়মে মাস্ক পরি এবং কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলি, নিজে বাচি, নিজের পরিবার কে বাচাই সর্বোপরি সমাজ টা কে বাচাই। ডা: মাসুম বিল্লাহ
আবাসিক মেডিকেল অফিসার
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

13/07/2021

করোনা ভাইরাস এর প্রকোপ থেকে রক্ষা পেতে সারাদেশের ন্যায় Kalia Upazila Health Complex, Narail এ sinofarm এর vaccine এর টিকা দান আজ থেকে শুরু হয়েছে। www.surokkha.gov.bd তে registration এর পর আপনার মোবাইল এ পাঠানো নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট কেন্দ্র থেকে টিকা গ্রহণ করুন। টিকা নেয়ার পর ও স্বাস্থ্য বিধি মেনে চলুন। আপনাদের সকলের অংশ গ্রহণেই করোনা মহামারী মোকাবেলা করা সম্ভব।

26/06/2021

গত তিন দিনে
গত তিন দিনে কালিয়ায় শনাক্তের হার খুবই উদ্বেগজনক । করোনা মহামারী আসার পর থেকে কালিয়ার অবস্থা এবারই সবচেয়ে খারাপ মনে হচ্ছে আমার কাছে । গত তিনদিনের পরিসংখ্যান দিলে বিষয়টা বুঝতে সবারই সুবিধা হবে আশা করি।
পরীক্ষার তারিখ রিপোর্টের তারিখ মোট পরীক্ষা মোট আক্রান্ত আক্রান্তের হার
২২/৬/২১ ২৩/৬/২১ ১৬ ১৪ ৮৭.৭৫ %
২৩/৬/২১ ২৪/৬/২১ ১৫ ১৩ ৮৬.৬৬ %
২৪/৬/২১ ২৬/৬/২১ ২১ ১৬ ৭৬.১৯ %
( বি:দ্র:এখানে শুধু আমাদের হাসপাতালে পরীক্ষা করা রোগীর তথ্য দেখানো হয়েছে, কালিয়ার বাইরে যারা পরীক্ষা করিয়েছেন তাদের তথ্য এখানে দেখানো হয় নাই)

অর্থ্যাৎ, রিপার্টের দিকে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, কালিয়াতে গড়ে প্রতি ১০ জনের মাঝে ৮ জনই এখন করোনায় আক্রান্ত হচ্ছেন !!!
বাস্তব চিত্র আরো ভয়ঙ্কর, প্রায় প্রতি বাড়িতেই করোনার উপসর্গ নিয়ে রোগীরা ফার্মেসী থেকে ওষুধ কিনে খাচ্ছেন, এবং তথ্য গোপন করে একটু ভাল লাগলেই বেরিয়ে জনসাধারণের মাঝে চলাচল করছেন, যা এ রোগের বিস্তারকে আরো বেগবান করছে।

এর মধ্যে একজন রোগী গত ২৫/৫/২১ তারিখে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে, ওনার অবস্থা অক্সিজেন দেওয়ার পরও আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেলে রেফার করা হয়েছিল, কিন্তু তিনি পথেই মারা যান । উনি ২৪ তারিখে করোনা পরীক্ষা করিয়ে পজেটিভ এসেছিলেন।

আশার কথা হচ্ছে, এর মধ্যে বেশ কয়েকজন রোগী করোনা আক্রান্ত হবার পর আমাদের হাসপাতালে ভর্তি থেকে সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তাই, করোনার লক্ষন দেখা দিলে স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালে আসুন, চিকিৎসা নিয়ে সুস্থ্য হোন। রোগের সাথে লুকোচুরি করে নিজের জীবন নিয়ে ঝুঁকি কেন নিবেন ??!!

করোনার এই নতুন ভ্যারিয়েন্ট (ডেল্টা ভ্যারিয়েন্ট) খুবই ছোয়াচে, সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা ছাড়া এ রোগ থেকে বাঁচার কোন উপায় নেই। অনেকের মাঝে একটি ভ্রান্ত ধারনা দেখছি, যে টিকা নিয়েছেন তাই স্বাস্থ্যবিধী মানছেন না। এটা খুবই ভুল, কারন এর মাঝে আমাদের কালিয়াতেই অনেক রোগী আছেন যারা টিকার দুইটি ডোজই সম্পন্ন করার পরও আক্রান্ত হয়েছেন। তাই, সকলের কাছে বিনীত অনুরোধ, শুধুমাত্র প্রসাশনিক ভয়ে নয়, নিজেদের স্বার্থে দাঁতে দাঁত চেপে সরকার ঘোষিত ২ সপ্তাহের কঠোর লকডাউন মেন চলুন, বাড়িতে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন । ইনশাল্লাহ অচিরেই হয়ত করোনার এই পরিস্থিতি থেকে উন্নতির দিকে এগিয়ে যাবো।

Covid 19 এর সংক্রমণ মোকাবেলায় জরুরি করোনা রোগী সনাক্ত করতে বাংলাদেশ সরকার rapid antigen টেস্ট এর অনুমোদন দিয়েছে। যার প...
24/03/2021

Covid 19 এর সংক্রমণ মোকাবেলায় জরুরি করোনা রোগী সনাক্ত করতে বাংলাদেশ সরকার rapid antigen টেস্ট এর অনুমোদন দিয়েছে। যার প্রেক্ষিতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই আপনারা এখন দ্রুত ও সহজে এই পরীক্ষা করতে পারবেন।
সরকার নির্ধারিত ১০০ টাকা ফি প্রদান করে দ্রুত এই সেবা গ্রহন করতে পারবেন।
এছাড়া ও RT-PCR এর দ্বারা ও নির্ভুলভাবে করোনা রোগী শনাক্তকণ করা এখন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সম্ভব।
আপনাদের সহযোগিতায় আমরা আমাদের সেবা এর মান আরো উন্নত করতে বদ্ধপরিকর।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা । কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক...
20/02/2021

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা । কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধান্জলী নিবেদন করেন ইউএইচএফপিও ডা: কাজল মল্লিক সহ চিকিৎসক, নার্স সহ সকল কর্মকর্তা কর্মচারীরা ।

আপনি কি কোভিড-১৯ রোগ প্রতিরোধে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য যোগ্য ক্যান্ডিডেট? নীচের তালিকা পড়ে জেনে নিন। ভ্যাকসিনের জন্য র...
08/02/2021

আপনি কি কোভিড-১৯ রোগ প্রতিরোধে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য যোগ্য ক্যান্ডিডেট? নীচের তালিকা পড়ে জেনে নিন।

ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করুনঃ www.surokkha.gov.bd এই লিংকে

গতকাল থেকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি। নিজে সুরক্ষিত থাকতে ও দেশকে ...
08/02/2021

গতকাল থেকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি। নিজে সুরক্ষিত থাকতে ও দেশকে সুরক্ষিত রাখতে ভ্যাক্সিনেশন কর্মসূচিতে অংশ নিন, টিকা নিন। আপনাদের করোনামুক্ত রাখতে আমরা ভ্যাকসিন নিয়ে তৈরী আছি। ভ্যাকসিনের জন্য আজই রেজিস্ট্রেশন করুন, www.surokkha.gov.bd এই লিংকে। টিকা কার্ড ডাউনলোড করে চলে আসুন হাসপাতালের ৩২ নাম্বার রুমে। রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে ভোটার আইডি কার্ড সাথে আনুন।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নতুন রূপে আপনাদের সেবাদানে প্রস্তুত।আপনাদের সকলের সহযোগিতা তে কালিয়া স্বাস্থ্য খ...
01/02/2021

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নতুন রূপে আপনাদের সেবাদানে প্রস্তুত।
আপনাদের সকলের সহযোগিতা তে কালিয়া স্বাস্থ্য খাতে আরো অনেক দূর এগিয়ে যাবে।

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন একটি টিকাদান কেন্দ্র পরিদর্শনে আমাদের uhfpo স্যার। MR campaign visit 28/12/2020
29/12/2020

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন একটি টিকাদান কেন্দ্র পরিদর্শনে আমাদের uhfpo স্যার।
MR campaign visit 28/12/2020

চলছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ।আপনার ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশু কে কাছের টিকা দান কেন্দ্রে নিয়ে টিকা দিন ।
28/12/2020

চলছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ।
আপনার ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশু কে কাছের টিকা দান কেন্দ্রে নিয়ে টিকা দিন ।

Address

Kalia Upazila, Narail
Khulna
7520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalia Upazila Health Complex, Narail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share