এসবিকে ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ।

  • Home
  • Bangladesh
  • Khalishpur
  • এসবিকে ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ।

এসবিকে ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এসবিকে ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ।, Public & Government Service, Khalishpur, Khalishpur.

এসবিকে ইউনিয়ন পরিষদ মহেশপুর উপজেলার একটি সক্রিয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান, যা জনগণকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইউনিয়ন পরিষদের কার্যাবলী

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদশে, ১৯৮৩ এর ৩০, ৩১, ৩২ ও ৩৩ ধারায় ইউনিয়ন পরিষদের কার্যাবলীর কথা বলা হয়ছে। ইউনিয়ন পরিষদের কাজগুলো মূলত পাঁচ ভাগে বিভক্ত। ইউনিয়ন এলাকায় পৌর, পুলিশ ও নিরাপত্তা, রাজস্ব ও প্রশাসন, উন

্নয়ন ও দারিদ্র দূরীকরণ এবং বিচার কাজ করে ইউনিয়ন পরিষদ।

পৌর কার্যাবলী
পুলিশ ও নিরাপত্তা
রাজস্ব ও প্রশাসন
উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ
বিচার

পৌর কার্যাবলী
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)অধ্যাদেশ, ১৯৮৩ এর ৩০ ধারায় পৌর কাজের কথা বলা হয়েছে। পৌর কার্যাবলী বাধ্যতামূলক ও ঐচ্ছিক কার্যাবলী এই দুই ভাগে বিভক্ত। তবে এই কাজ গুলো ছাড়াও সরকার সকল বা নির্দিষ্ট কোন ইউনিয়ন পরিষদকে ভিন্ন কোন দায়িত্ব পালনের নির্দেশ দিতে পারে। প্রচলিত অন্য কোন আইনের মাধ্যমেও সরকার ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দিতে পারে। ইউনিয়ন পরিষদের বাধ্যতামূলক কাজ ১০ টি এবং ঐচ্ছিক কাজ ৩৮ টি।

বাধ্যতামূলক কার্যাবলী
আইন শৃঙ্খলারক্ষা করে এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করে।
অপরাধ, বিশৃঙ্খলা এবং চোরাচালান দমনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
কৃষি, বৃক্ষরোপণ, মৎস্য ও পশুপালন, স্বাস্থ্য, কুটিরশিল্প, সেচ, যোগাযোগ ইত্যাদি কার্যক্রম সম্পাদন করে।
পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটায়।
স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটায় এবং তার ব্যবহার নিশ্চিত করে।
জনগণের সম্পত্তিযথা-রাসত্মা, ব্রীজ, কালভার্ট, বাঁধ, খাল, টেলিফোন, বিদ্যুত ইত্যাদি সংরক্ষণ করে।
ইউনিয়ন পর্যায়েঅন্যান্যসংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করে এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে সুপারিশ করে।
স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ দেয়।
জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুঃস্থদের নিবন্ধন করে।
সব ধরনের শুমারী পরিচালনা করে।

ঐচ্ছিক কার্যাবলী
ইউনিয়ন পরিষদ জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করে।
সরকারি স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠ-এর ব্যবস্থা ওরক্ষণাবেক্ষণ করে।
জনপথ, রাজপথ ও সরকারি স্থানে আলো জ্বালানোর ব্যবস্থা করে।
সাধারণভাবে গাছ লাগানো ও সংরক্ষণ এবং বিশেষভাবে জনপথ, রাজপথ ও সরকারি জায়গায় গাছ লাগায় এবং তা রক্ষা করে।
কবরস্থান, শ্মশান ঘাট, জনসাধারণের সভার স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করে।
পর্যটকদের থাকার ব্যবস্থা করে এবং তা সংরক্ষণ করে।
জনপথ, রাজপথ ও সরকারি স্থান নিয়ন্ত্রণ করে এবং সেসব জায়গায় অনধিকার প্রবেশ রোধ করে।
জনগণের পথ, রাস্তা, নির্ধারিত স্থানে উৎপাত বন্ধ ও নিয়ন্ত্রণ করে।
ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উন্নয়ন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে।
গোবর ও রাস্তা আবর্জনা সংগ্রহ ও অপসারণ করে।
অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ করে।
মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ করে।
পশু জবাই নিয়ন্ত্রণ করে।
ইউনিয়নে দালান নির্মাণ ও পুনঃনির্মাণ নিয়ন্ত্রণ করে।
বিপজ্জনক দালান ও সৌধ নিয়ন্ত্রণ করে।
কূয়া, পানি তোলার কল, জলাধার পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য কাজের ব্যবস্থা ও সংরক্ষণ করে।
খাবার পানির উৎস শুদ্ধকরণ এবং দূষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণকরে।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ, পুকুর বা পানি সরবরাহেরঅন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধকরণ।
খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানেবা নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাঁচা বা পশুর গোসল নিষিদ্ধ বা নিয়ন্ত্রণকরে।
খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্যস্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাটবা অন্যান্য গাছ ভেজানো নিষিদ্ধ করে।
আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণকরে।
আবাসিক এলাকার মধ্যে মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্ত্ত উত্তোলননিষিদ্ধ করে।
আবাসিক এলাকায় ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করে।
গৃহপালিত পশু বা অন্যান্য পশু বিক্রয়ের তালিকা তৈরি করে।
মেলা ও প্রদর্শনীর আয়োজন করে।
জনসাধারণের উৎসব পালন নিশ্চিত করে।
অগ্নি ,বন্যা, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিকদুর্যোগের তৎপরতার ব্যবস্থা করে।
বিধবা, এতিম, গরিব ও দুঃস্থ ব্যক্তিদের সাহায্য করে।
খেলাধুলার উন্নয়ন করা।
শিল্প ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়নে কাজ করে এবং এসব ক্ষেত্রে অংশ নেওয়ার জন্য মানুষকে উৎসাহ দেয়।
বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করে।
পরিবেশ ব্যবস্থাপনার কাজ করে।
গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে।
প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করে।
গ্রন্থাগার ও পাঠাগারের ব্যবস্থা করে।
ইউনিয়ন পরিষদের সাথে মিল আছে এমন কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা বৃদ্ধি করে।
জেলা প্রশাসকের নির্দেশক্রমে শিক্ষার উন্নয়নে সাহায্য করে।
ইউনিয়নের বাসিন্দা বা পরিদর্শনকারীদের নিরাপত্তা, আরাম-আয়েশ বা সুযোগসুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে।
ইউনিয়ন পরিষদ পৌর ও উন্নয়ন কাজের আওতায় সামাজিক,অর্থনৈতিক ও উন্নয়নমূলক ৪টি দায়িত্ব পালন করে। যথা:

যোগাযোগ
গ্রাম পর্যায়ে রাসত্মাঘাটের উন্নয়নকরা হচ্ছে ইউনিয়ন পরিষদের দায়িত্ব। চলাচল ও উৎপন্ন পণ্য হাটে বাজারে নেয়ারজন্য ইউনিয়ন পরিষদ রাসত্মা, পুল, কালভার্ট নির্মাণ ও সংরক্ষণ করে। জনগণেরচলাচলের সুবিধার জন্য রাসত্মার পাশে বৈদ্যূতিক বাতির ব্যবস্থা করার লক্ষ্যেইউনিয়ন পরিষদ উদ্যোগ গ্রহণ করে। ইউনিয়ন পরিষদ রাসত্মার দু’পাশে গাছ লাগায়এবং এই ব্যাপারে জনগণকে উৎসাহিত করে। বিভিন্ন জাতের গাছের চারা যাতেগ্রামবাসী কিনতে পারে সেই বিষয়ে ইউনিয়ন পরিষদ উপজেলা কৃষি কর্মকর্তা বাসংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করবে। অর্থকরী ফল ও ঔষধি বৃক্ষ লাগানোরসুফল সম্পর্কে জনগণকে উৎসাহিত করে ইউনিয়ন পরিষদ।

শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
গ্রামের প্রাথমিক বিদ্যালয়েরপরিচালনায় উন্নয়ন, স্কুলে যাওয়ার উপযুক্তছেলেমেয়েদেরকে স্কুলে যাওয়ারজন্য উৎসাহিত করা এবং সরকারের বিভিন্ন শিক্ষাকার্যক্রম বাসত্মবায়নেঅর্পিত দায়িত্বগুলো ইউনিয়ন পরিষদ পালন করে। ইউনিয়নপরিষদ বাস্তবজরিপের ভিত্তিতে কৃষি উন্নয়ন ও খাদ্য শস্য উৎপাদন এবং অধিক জমিচাষেরআওতায় আনা এবং চাষের জমিতে অতিরিক্তফসল উৎপাদনের জন্য পরিকল্পনা ওকার্যক্রম তৈরি এবং বাসত্মবায়নের জন্য সক্রিয় ভূমিকা পালন করে। প্রতিবছরইউনিয়ন পরিষদ নিজস্ব এলাকায় সেচের উদ্দেশ্যে ব্যাপক জরিপের মাধ্যমে খাল, নালা, পুকুর এবং বিল খনন ও পুনঃখনন করে। অতিরিক্ত জমি চাষাবাদেরআওতায় আনারউদ্দেশ্যে এবং প্রয়োজনের অধিক বাড়তি পানি নিস্কাশনের জন্যবাঁধ তৈরি ও রক্ষাকরা ইউনিয়ন পরিষদের কাজ। প্রতিবছরে প্রথমে ফসলওয়ারীসার ও বীজের চাহিদা তৈরিকরে ইউনিয়ন পরিষদ উপজেলা কৃষি কর্মকর্তা ওঅন্যান্যসংশ্লিষ্ট কর্মকর্তার নিকট পাঠায়। কৃষকদেরকে সার ও উন্নতজাতের বীজ ব্যবহারেউৎসাহিত করে এবং ইউনিয়ন এলাকার যেসব কৃষক উন্নতধরণের বীজ উৎপাদন করেন তাদেরতালিকা ইউনিয়ন পরিষদ অফিসে টাঙ্গানোরব্যবস্থা করে। এই তালিকা উপজেলা কৃষিকর্মকর্তার নিকট প্রেরণ করা হয়।কৃষকরা যাতে উন্নত জাতের বীজ ও পোকামাকড়বিধবংসী ঔষধ ব্যবহার করেনইউনিয়ন পরিষদ সে প্রেক্ষিতে কর্মসূচি গ্রহণ করে।ইউনিয়ন পর্যায়ে ব্লকসুপারভাইজারদের মাধ্যমে প্রদর্শনী খামার স্থাপন করেইউনিয়ন পরিষদ।
গবাদি পশু,হাঁসমুরগী পালন এবং মাছচাষের জন্য জনসাধারণকে উৎসাহিত করাইউনিয়ন পরিষদের দায়িত্ব। এক্ষেত্রেইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেযোগাযোগ করে জনসাধারণ যাতেপশু ও হাঁস-মুরগির ঔষধ ও টিকা, মৎস্য বীজ, মৎস্যচাষের যন্ত্রপাতিসংগ্রহ করতে পারে তার ব্যবস্থা করে।
গ্রামকে পরিস্কার রাখা,ময়লা দূরকরা,পরিবেশকে সুন্দর রাখা, প্রাথমিকচিকিৎসা সেবার ব্যবস্থা করারদায়িত্ব ইউনিয়ন পরিষদের। ইউনিয়ন পরিষদ আবর্জনা ওজঙ্গল অপসারণ, কচুরিপানা উচ্ছেদ এবং পরিবেশকে মনোরম ও পরিচ্ছন্ন রাখারব্যবস্থাকরে।। কোন মহামারীর আশংকা দেখা দিলে ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য বিভাগেরসাথে যোগাযোগ করে প্রতিষেধকের ব্যবস্থা করে। গ্রামবাসীদের মাঝে পরিবারপরিকল্পনা সম্পর্কে যে ভুল ধারণা বা কুসংস্কার আছে তা দূর করে একর্মসূচিকেজনপ্রিয় ও গ্রহণযোগ্য করার ব্যাপারে কাজ করে ইউনিয়ন পরিষদ।
পানীয় জল সরবরাহ
বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থাকরা ইউনিয়ন পরিষদের অন্যতম দায়িত্ব। এর জন্য ইউনিয়ন পরিষদকূয়া, পুকুর, ইঁদারা ইত্যাদি খনন, পুনঃখনন ও সংরক্ষণ করে এবং এসবের পানি যাতেঅন্য কোন ব্যবহার দ্বারা দূষিত না হয় তার ব্যবস্থা করে। সুবিধাজনক জায়গায়নলকূপ বসানো ও তা রক্ষণাবেক্ষণের বিষয়ে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণভূমিকারয়েছে। নলকূপ বসানোর কাজ ঠিকমত সম্পন্ন এবং এর গোড়ায় প্লাটফরমঠিকমত তৈরি হলকিনা এবং তার স্থায়িত্ব সম্পর্কে তত্ত্বাবধান করেনইউনিয়ন পরিষদের সদস্যগণ।নলকূপের যন্ত্রাংশ যাতে চুরি না হয় এবং এরপানি ব্যবহারের প্রয়োজনীয়তাজনসাধারণকে বুঝিয়ে দেওয়া ও সতর্ক করাইউনিয়ন পরিষদের দায়িত্ব। নলকূপ বিকল হয়েযেন বেশিদিন পড়ে না থাকেসেজন্য বিকল হওয়ার সঙ্গে সঙ্গে মেরামতের ব্যবস্থাঅবলম্বন করে ইউনিয়নপরিষদ। গ্রাম এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ ব্যবস্থানিশ্চিত করারজন্যে প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দের সমন্বয়ে পানিসরবরাহ ও স্যানিটেশন কমিটি আছে। এককথায়, জনস্বাস্থ্য রক্ষায় পানীয় জলেরজন্যব্যবহৃত পুকুর ও নলকুপ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাকরাই ইউনিয়নপরিষদের দায়িত্ব।

সংস্কৃতি ও সমাজকল্যাণ
উন্নয়নমূলক কাজ ছাড়াও ইউনিয়ন পরিষদকিছু সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলককাজ করে। এর মধ্যে অন্যতম হচ্ছেপাঠাগার স্থাপন। ইউনিয়ন পরিষদ ইউনিয়নকমপ্লেক্সে পাঠাগার স্থাপন করে।বয়স্কদের জন্য নৈশ বিদ্যালয়ের ব্যবস্থা করে।চিত্ত বিনোদনের জন্যইউনিয়ন পরিষদ জাতীয় উৎসবের দিনগুলো উদযাপন, মেলা ওপ্রদর্শনীর আয়োজন, খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান, মাঠ ও উদ্যানেরব্যবস্থা ইত্যাদি দায়িত্ব পালন করে।
ইউনিয়ন পরিষদেরকিছুসমাজকল্যাণমূলক কাজও আছে যেমন-কবরস্থান ও শ্মশান ঘাট রক্ষণাবেক্ষণ এবংবিধবা, অনাথ ও দরিদ্র ব্যক্তিদের সহায়তা করা। ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃকগৃহীত সমাজকল্যাণমূলক কাজে ইউনিয়ন পরিষদ অর্পিত এসব দায়িত্বাবলী পালনকরে।মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর এবং পল্লীউন্নয়নবোর্ড এরকর্মসূচিতে অংশ নিতে জনগণকে উদ্বুদ্ধ এবং বাসত্মবায়নেরজন্য সহযোগিতা করে।এছাড়া আগুন, বন্যা, ঝড়, ভূমিকম্প ইত্যাদিপরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশঅনুযায়ী ত্রাণকার্য পরিচালনা করা এবংপ্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে জনগণকেদুর্যোগ আশ্রয়কেন্দ্রে সরিয়েনেওয়ার ব্যবস্থা করাও ইউনিয়ন পরিষদের দায়িত্ব।

পুলিশ ও নিরাপত্তা
সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমেগ্রামীণ এলাকার গ্রাম পুলিশ বাহিনী প্রতিষ্ঠা এবং তাদের নিয়োগ, প্রশিক্ষণ ওশিষ্টাচার নিয়ন্ত্রণ এবং তাদের চাকুরির শর্তাবলী নির্ধারণ করে। অধ্যাদেশেরপ্রথম তফসীলের দ্বিতীয় অংশে গ্রাম পুলিশ বাহিনীর ক্ষমতা ও দায়িত্বগুলোনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক যদি মনে করেন যে কোন ইউনিয়ন বাতার অংশবিশেষে গ্রাম প্রতিরক্ষা বা জননিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণকরা দরকার, তাহলে তিনি আদেশ জারির মাধ্যমে সে ব্যবস্থা গ্রহণ করতে পারেন।তাঁর আদেশ অনুযায়ী ইউনিয়ন বা অংশবিশেষে সক্ষম যুবক পুরুষ বসবাসকারী টহলদেন। জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী ইউনিয়ন পরিষদ তার ক্ষমতা প্রয়োগ এবংদায়িত্ব পালন করে।

গ্রামাঞ্চলের জনসাধারণ ও তাদেরমালামালের নিরাপত্তার ব্যবস্থা করা ইউনিয়ন পরিষদের অন্যতম দায়িত্ব। এদায়িত্ব পালনের জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ মহল্লাদার ও দফাদার নিয়োগ করে।মহল্লাদার ও দফাদারদের কাজ হচ্ছে ইউনিয়নের গ্রাম ও মহল্লায় প্রহরারব্যবস্থা করা এবং পুলিশকে অপরাধ দমনে যথাসাধ্য সাহায্য করা। সন্দেহজনক কোনব্যক্তি বা কোন কারণে ইউনিয়নে শামিত্ম বিঘ্নিত হতে পারে এমন কোনপরিস্থিতির উদ্ভব হলে সে সম্বন্ধে থানার ওসিকে এরা অবহিত করে এবং ১৫ দিনেঅমত্মত একবার তার কাছে রিপোর্ট করে। ইউনিয়নে কোন প্রকার মহামারীর আশংকাদেখা দিলে বা কোন বাঁধ বা সেচ প্রকল্পের কোন ক্ষতির সম্ভাবনা হলে বা ইউনিয়নপরিষদের কোন সম্পত্তি অন্যায় দখল হলে ইউনিয়ন পরিষদকে তা তখনই জানাতে হয়।তাছাড়া রেললাইন, টেলিফোন বা টেলিগ্রাম বা ইলেকট্রিক লাইন, টিউবওয়েল এবংঅন্যান্য সরকারি সম্পত্তি ক্ষতির সম্মুখীন হলে জনসাধারণ, মহল্লাদার বাদফাদার ইউনিয়ন পরিষদকে জানায়। সেই অনুযায়ী ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টকর্তৃপক্ষকে অবহিত করে। কিছু কিছু ক্ষেত্রে মহল্লাদার বা দফাদাররাম্যাজিস্ট্রেটের আদেশ ও ওয়ারেনট ছাড়াই গ্রেফতার করতে পারে যেমন-কেউ যদি কোনআদালত অগ্রাহ্য অপরাধ করে, বা কারও কাছে কোন সিদেল যন্ত্র বা চোরাই মালথাকে বা কেউ হাজত থেকে পলায়ন করে গ্রামে আত্মগোপন করে ইত্যাদি। কিন্তুতাদেরকে যত শীঘ্র সম্ভব থানায় সোপর্দ করতে হয়। এছাড়া মহল্লাদারের আরেকটিঅন্যতম প্রধান কাজ হচ্ছে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা।
গ্রাম প্রতিরক্ষা দলের গঠন ওকার্যাবলীর সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ সম্পৃক্ত। গ্রামপ্রতিরক্ষা দল গঠনের প্রধান উদ্দেশ্যাবলী হচ্ছে:
রাষ্ট্রবিরোধীকাজে লিপ্ত এবং অস্ত্রধারী দুস্কৃতিকারীদের বিরুদ্ধে জনমত গঠন করা।
নিজ নিজ এলাকারমধ্যে যাতেদুস্কৃতিকারী ও অন্যান্য অপরাধীগণ খাদ্য ও আশ্রয় না পায় তারব্যবস্থাকরা এবং তাদের দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সাহায্য করা।
বে-আইনী অস্ত্রউদ্ধারে সাহায্য করা।
নিজ নিজ এলাকায়অবস্থিত গুরুত্বপূর্ণ অবস্থানসমূহ পাহাড়ার কাজে অংশগ্রহণ করা।
নতুন লোকের আগমনও চলাফেরা সম্পর্কে স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা।
প্রয়োজনবোধেরাতে টহলদার ও স্থানীয় গ্রাম পুলিশদের পাহাড়ার কাজে সহায়তা করা।

রাজস্ব ও প্রশাসন
নিজস্ব দায়িত্ব সম্পাদন ছাড়াও ইউনিয়ন পরিষদ:
রাজস্ব ও সাধারণ প্রশাসনিক কাজে সহায়তা করে।
রাজস্ব অথবা ভূমি উন্নয়ন কর আদায়েরাজস্ব ও কর্মকর্তা এবং সাধারণ প্রশাসনকে সহায়তা করে। জেলা প্রশাসকেরনির্দেশ অনুযায়ী ইউনিয়নের রাজস্ব ও প্রশাসন পরিচালনা, রাজস্ব আদায়ের রেকর্ডও মূল্যায়ন তালিকা প্রণয়ন, সার্ভে বা শস্য পরিদর্শনে সহায়তা করে।
কোন অপরাধ সংগঠিত হলে পুলিশকে অবহিতকরে। জনসম্মুখে পুলিশকে কুখ্যাত চরিত্রের ব্যক্তি সম্পর্কে অবহিত করবে, তদমত্ম কাজে, অপরাধ দমনে এবং অপরাধীকে গ্রেফতার করতে সহায়তা করে।
জনপথ, রাসত্মা বা জনসাধারণের জায়গায় অবৈধ দখল বা দালান বা সম্পত্তির ক্ষতি হলে যথাযথ কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করে।
সরকার অথবা অন্য কোন উপযুক্তকর্তৃপক্ষের পক্ষে নির্দেশ অনুযায়ী জনসাধারণকে বিজ্ঞপ্তির মাধ্যমে যেসকলবিষয় জানানোর নির্দেশ দেওয়া হয় তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো।
কর্মকর্তাদেরকে তাদের কাজে সহায়তা করা এবং উক্ত কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী তথ্যাদি সরবরাহ করা।

উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ
গ্রাম উন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছেইউনিয়ন পরিষদ। কৃষি ও কুটির শিল্পের উন্নতি এবং সমবায় আন্দোলনের বিসত্মারএবং বন, পশু ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য ইউনিয়ন পরিষদ উন্নয়ন পরিকল্পনাগ্রহণ করে। ইউনিয়ন পরিষদ উন্নয়ন পরিকল্পনা এমনভাবে তৈরি করে যাতে একে যেসবদায়িত্ব দেওয়া হয়েছে যেমন-কৃষি, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কুটিরশিল্পইত্যাদি বিষয়ক প্রকল্পগুলো পৃথক পৃথকভাবে দেখানো হয়। নিম্নলিখিত তথ্যাদিউন্নয়ন পরিকল্পনায় লিপিবদ্ধ করা হয়:

বিভিন্ন খাতের লক্ষ্যমাত্রা
প্লানের নির্দিষ্ট প্রকল্পসমূহ
কি ধরণের কর্মচারী প্রয়োজন হবে এবং এ ব্যাপারে সরকারের কাছ থেকে কোন সাহায্যের প্রয়োজন হবে কিনা।
যে সকল দ্রব্যাদি এবং সরঞ্জামের প্রয়োজন হবে।
কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে এবং কিভাবে তা পাওয়া যাবে।
জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত চাঁদা, দ্রব্যাদি ও স্বেচ্ছাশ্রম।
কিভাবে বার্ষিক পরিকল্পনা পর্যায়ক্রমে বাসত্মবায়িত হবে।
কোন প্রকল্প সমাপ্ত হলে তার সংরক্ষণের ব্যবস্থা ও আবর্তক খরচ।

প্রত্যেক ইউনিয়ন পরিষদ বিভিন্ন এলাকারচাহিদা ও প্রয়োজনীয়তা অনুযায়ী একটি উন্নয়ন পরিকল্পনা তৈরি করে। উন্নয়নপরিকল্পনার মেয়াদ সরকারের নির্দেশ অনুযায়ী হয়। তবে এযাবৎসরকারের নির্দেশমোতাবেক উন্নয়ন পরিকল্পনার মেয়াদ পাঁচ বছর করে হয়ে আসছে। বিভিন্ন এলাকারউন্নয়নমূলক কাজের চাহিদা একসঙ্গে বা এক বছরে মেটানো সম্ভব নয়, পরিষদেরআর্থিক সংগতিও পর্যাপ্ত নয়। এসব কারণে পরিকল্পনা প্রণয়নের সময় দেখা হয়বৃহত্তর জনস্বার্থে এবং পরিষদের আর্থিক সংগতির দিকে লক্ষ্য রেখে কোন ধরনেরপ্রকল্প বা প্রকল্পগুলো প্রথম বছর, কোনগুলো দ্বিতীয় বছর, কোনগুলো তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বছরে কার্যকরী করা সম্ভব হবে। এক কথায় বিভিন্ন ধরনেরপ্রকল্পগুলোর সামগ্রিক অগ্রাধিকারের ভিত্তিতে পাঁচশালা পরিকল্পনা গ্রহণ করেইউনিয়ন পরিষদ। প্রতিবছর উন্নয়ন পরিকল্পনা খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ করাহবে তা পাঁচশালা পরিকল্পনার ভিত্তিতে খরচ করা হয়, অন্যভাবে নয়। তবে যেপ্রকল্পগুলো আগে সম্পন্ন করা হয়েছে তার উন্নয়ন বা মেরামতের কাজ এক্ষেত্রেঅগ্রাধিকার পায়। প্রত্যেক ইউনিয়ন পরিষদে একটি প্লানবুক আছে যার মধ্যেবিভিন্ন প্রকল্পের অগ্রগতি নির্দেশ করা থাকে। বিভিন্ন উন্নয়নমূলক কাজ যাতেসুচারুরূপে সম্পাদিত হয় সেজন্য ইউনিয়ন পরিষদ বিভিন্ন কমিটি গঠন করে।

ইউনিয়ন পরিষদের প্রকল্প গ্রহণ ও বাসত্মবায়নের মূল লক্ষ্য হলঃ
(ক) গ্রামের বেকার, গরীব ও দুঃস্থ জনগণের কর্মসংস্থান করা ও স্থায়ী সম্পদ সৃষ্টি করা এবং সব সম্পদ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।
(খ) গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিকদরিদ্র ও বেকার এবং দুঃস্থ লোকদের সঠিক পরিসংখ্যান বাসত্মব জরিপের মাধ্যমে প্রস্তত করা। এ পরিসংখ্যান সর্বদা ইউনিয়ন পরিষদ সংরক্ষণ করবে এবং ইউনিয়ন অভ্যন্তরে যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে তাতে বেকার ও দরিদ্র এবং দুঃস্থ জনাংশের কর্মসংস্থানের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

বিচার
বাংলাদেশের গ্রামীণ জনসাধারণেরঝগড়া-বিবাদের মীমাংসা ও মামলা মোকদ্দমা নিস্পত্তি এবং বিড়ম্বনা এবং এসংক্রামত্ম খরচের হাত থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরকার গ্রামাঞ্চলে প্রাথমিকভাবে বিচার ব্যবস্থার দায়িত্ব ইউনিয়ন পরিষদের উপর ন্যাস্ত করেছেন। ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত গঠনের মাধ্যমে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী উভয়প্রকার মামলার বিচার করতে পারে।

27/05/2026

ঈদের এই আনন্দময় মুহূর্তে আল্লাহ তাআলা আপনার জীবনকে খুশি, সুস্বাস্থ্য ও বরকতে পরিপূর্ণ করুন। ঈদ মোবারক!

“এসবিকে ইউনিয়নের সর্বস্তরেরজনসাধারণকে জানাইপবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ”
27/05/2026

“এসবিকে ইউনিয়নের সর্বস্তরের
জনসাধারণকে জানাই
পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ”

26/05/2026
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একজন অজ্ঞাত ব্যক্তি মহেশপুর রোড সংলগ্ন হঠাৎ চায়ের দোকানের পাশে অসুস্থ অবস্থায় পড়ে আছে...
19/05/2026

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একজন অজ্ঞাত ব্যক্তি মহেশপুর রোড সংলগ্ন হঠাৎ চায়ের দোকানের পাশে অসুস্থ অবস্থায় পড়ে আছেন।

যদি কোনো ব্যক্তি তাকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে অবগত থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক দ্রুত ১নং এসবিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মানবিক সহযোগিতায় এগিয়ে আসুন।

European Union in Bangladesh এর সহযোগিতায় বাংলাদেশ সরকারের সাথে বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)”...
13/05/2026

European Union in Bangladesh এর সহযোগিতায় বাংলাদেশ সরকারের সাথে বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্প স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে ন্যায়ভিত্তিক, সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করে চলেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ১ নং এসবিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি স্থায়ী বিল বোর্ড স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ জনগণ গ্রাম আদালতের সেবা, কার্যক্রম ও সুবিধা সম্পর্কে সহজে অবগত হতে পারেন।

বিল বোর্ড স্থাপনকালে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের উপজেলা সমন্বয়কারী (কো-অর্ডিনেটর) জনাব মো. শামিনুর রহমান, ১ নং এসবিকে ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা জনাব গৌতম বিশ্বাস এবং হিসাব সহকারী কাম-কমপিউটার অপারেটর জনাব তাওছির আহাম্মদ বন্ধন।

গ্রাম আদালত কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রাম আদালত হলো সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ও জনবান্ধব উদ্যোগ।European Union in Banglad...
11/05/2026

গ্রাম আদালত হলো সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ও জনবান্ধব উদ্যোগ।
European Union in Bangladesh এর সহায়তায় এবং Government of Bangladesh এর বাস্তবায়নে পরিচালিত এই সেবার মাধ্যমে অতি স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজভাবে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে।

মাত্র ২০ টাকায় দেওয়ানি মামলা দায়ের করে নিজের ইউনিয়নেই ন্যায়বিচার পাওয়ার এই সুযোগ গ্রামীণ জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। এতে যেমন : সময় ও অর্থ সাশ্রয় হয়, তেমনি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকে।

সকলকে গ্রাম আদালতের সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানাই।

07/05/2026

বিরোধ মানেই কি দীর্ঘ মামলা, বারবার আদালতে যাওয়া আর অপ্রয়োজনীয় খরচ?
European Union in Bangladesh এর সহযোগিতায় বাংলাদেশ সরকারের সাথে আমাদের বাস্তবায়িত গ্রাম আদালত প্রকল্প স্থানীয় বিরোধের ন্যায্য ও দ্রুত সমাধান নিশ্চিত করে। সময় কম লাগে, খরচও কম এবং আইনজীবি নিয়োগের প্রয়োজন নেই।

07/05/2026
এসবিকে, ইউনিয়ন পরিষদের সার্বিক নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে পরিষদ চত্বর ও গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজড সার...
05/05/2026

এসবিকে, ইউনিয়ন পরিষদের সার্বিক নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে পরিষদ চত্বর ও গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে—
✔ পরিষদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।
✔ যে-কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সহজ হবে।
✔ সেবা গ্রহণকারীদের জন্য একটি নিরাপদ ও আস্থাশীল পরিবেশ নিশ্চিত হবে।
✔ প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

আমরা বিশ্বাস করি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ইউনিয়ন পরিষদের সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলবে।

সবার সহযোগিতা ও পরামর্শ কাম্য।

মো. আরিফান হাসান চৌধুরী
চেয়ারম্যান
এসবিকে ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ

01/05/2026

European Union in Bangladesh এর সহযোগিতায় এবং Government of Bangladesh এর সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত গ্রাম আদালত কার্যক্রম বর্তমানে দেশের সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি কার্যকর, সহজলভ্য এবং নির্ভরযোগ্য ন্যায়বিচার ব্যবস্থায় পরিণত হয়েছে।

গ্রাম আদালত এমন একটি ব্যবস্থা, যেখানে স্থানীয় পর্যায়েই সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ দ্রুত, স্বচ্ছ এবং কম খরচে নিষ্পত্তি করা সম্ভব হয়। ফলে জনগণকে আর দূরের আদালতে গিয়ে সময় ও অর্থ ব্যয় করতে হয় না।

এই আদালতের মাধ্যমে—

মাত্র ১০ (দশ) টাকায় ফৌজদারি মামলা এবং
মাত্র ২০ (বিশ) টাকায় দেওয়ানি মামলা দায়ের করা যায়।

এর ফলে দরিদ্র ও অসহায় জনগণও খুব সহজেই আইনি সহায়তা গ্রহণের সুযোগ পাচ্ছে। গ্রাম আদালত দ্রুত শুনানি ও নিরপেক্ষ সিদ্ধান্তের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়াও, গ্রাম আদালত নারীর অধিকার সুরক্ষা, পারিবারিক ও সামাজিক বিরোধ নিরসন এবং স্থানীয় পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখছে। এটি জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি যুগান্তকারী উদ্যোগ।

আপনি যদি কোনো ছোটখাটো বিরোধ বা সমস্যা দ্রুত এবং স্বল্প ব্যয়ে সমাধান করতে চান, তাহলে আজই যোগাযোগ করুন আপনার নিজ নিজ ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর সাথে।

👉 গ্রাম আদালত—আপনার কাছেই, আপনার সেবায়, ন্যায়বিচারের নিশ্চয়তায়।

Address

Khalishpur
Khalishpur
7340

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801713924800

Alerts

Be the first to know and let us send you an email when এসবিকে ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to এসবিকে ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ।:

Share