24/12/2025
প্রেস রিলিজ
জাতীয় নাগরিক পার্টি–এনসিপি
খাগড়াছড়ি পার্বত্য জেলা
তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮ নং সংসদীয় আসন (খাগড়াছড়ি) থেকে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা-এর পক্ষে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ বুধবার (২৪/১২/২০২৫ খ্রি.) দুপুরে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক নুর আলম-এর নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রুপায়ন চাকমা, সদস্য সচিব সুবোধ চাকমা (শুভ), সিনিয়র যুগ্ম সদস্য সচিব হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ সুলতান রাজু এবং কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা আহ্বায়ক নুর আলম বলেন,
“খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি এবারের নির্বাচনে দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকা রাখতে প্রস্তুত। অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা একজন যোগ্য, সৎ ও সাহসী প্রার্থী—আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি খাগড়াছড়ির সাধারণ মানুষ তার পক্ষেই রায় দেবে।”
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে এবং সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে বিজয় অর্জনের ব্যাপারে আশাবাদী।
বার্তা প্রেরক—
রবিউল জিহাদ
দপ্তর সম্পাদক
জাতীয় নাগরিক পার্টি–এনসিপি
খাগড়াছড়ি পার্বত্য জেলা।