বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাঘাইছড়ি প্রতিনিধি, Social service, khagrachari, Khagrachari.

17/09/2024

বঙ্গলতলি টু মাচালং পথে

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে।নিহত বৌদ্ধ ভিক্ষু ভদন...
19/07/2021

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে।

নিহত বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আজ্ঞাধাম্মা থের( ৫৮) ঐ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ

The Daily Star বাংলা, ১৪ জুন ২০২১সীতাকুণ্ডের সোনাইছড়ি থেকে ত্রিপুরাদের উচ্ছেদ না করার নির্দেশ হাইকোর্টেরপরবর্তী আদেশ না...
14/06/2021

The Daily Star বাংলা, ১৪ জুন ২০২১

সীতাকুণ্ডের সোনাইছড়ি থেকে ত্রিপুরাদের উচ্ছেদ না করার নির্দেশ হাইকোর্টের

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির ত্রিপুরাদের উচ্ছেদ না করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা একটি রিট আবেদনের শুনানির পর আজ সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

সোনাইছড়ি এলাকার ত্রিপুরাদের উচ্ছেদ করতে আবুল খায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আইনগত বৈধতাকে চ্যালেঞ্জ করে আসক এ রিট আবেদন করেছিল। গত ১৫ মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত ‘পাড়া ছেড়ে না গেলে মেরে ফেলা হবে’ শিরোনামের প্রতিবেদনটির উল্লেখ করে এ আবেদন করেছিল আসক।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবুল খায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কর্তৃক সোনাইছড়ির ত্রিপুরা পাড়ার ত্রিপুরা সম্প্রদায়ের পাহাড়ি জনগোষ্ঠীকে উচ্ছেদের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, চার সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়ে একটি রুলও জারি করেছেন।

রুলে সোনাইছড়ি এলাকার ত্রিপুরাদের শান্তিপূর্ণ অবস্থান, তাদের দখলকৃত জমি পুনরুদ্ধার ও নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশনা দেওয়া হবে না তার কারণ জানতে চেয়েছেন আদালত।

রিট আবেদনে আসক জানায়, আবুল খায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের লোকেরা ত্রিপুরাদের ওই এলাকা ছেড়ে না গেলে মেরে ফেলার হুমকি দিয়েছে।

আজ আদালতে শুনানি চলাকালে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহিনুজ্জামান উপস্থিত ছিলেন।
https://www.thedailystar.net/bangla/%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A6-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-231273

Don’t evict people of Tripura community from Chattogram’s Sonaichhari: HC

https://www.thedailystar.net/law-our-rights/law-news/news/dont-evict-people-tripura-community-chattograms-sonaichhari-hc-2110769

সিন্দুকছড়িতে সনে রঞ্জন ত্রিপুরার নির্মাণকৃত ঘরটি ভেঙে দেয়ার অভিযোগগুইমারা প্রতিনিধি।। গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ির পু...
13/06/2021

সিন্দুকছড়িতে সনে রঞ্জন ত্রিপুরার নির্মাণকৃত ঘরটি ভেঙে দেয়ার অভিযোগ

গুইমারা প্রতিনিধি।। গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ির পুংখি মুড়ো (পক্ষীমুড়ো) এলাকায় সিন্দুকছড়ি-মহালছড়ি রাস্তার পাশে সনে রঞ্জন ত্রিপুরা নামে এক জুম্ম গ্রামবাসী কয়েকদিন আগে নিজের ভোগদখলীয় জায়গায় একটি ঘর নির্মাণ করেন। তার ঐ নির্মাণকৃত ঘরটি গতকাল শনিবার (১২ জুন ২০২১) রাতে ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গতকাল রাত আনুমানিক ১০:৩০/১১টার সময় মহালছড়ি সেনা জোনের একদল সেনা সদস্য পুংখি মুড়োতে গিয়ে সিন্দুকছড়ি-মহালছড়ি রাস্তার পাশে সনে রঞ্জন ত্রিপুরার নিজ জায়গায় নতুন নির্মিত ঘরটি ভেঙে দিয়ে সবকিছু খুলে গাড়িতে করে নিয়ে গেছে। এখন ঘরটির আর কোন অস্তিত্ব নেই।

এদিকে আজ (রবিবার) সকাল থেকে সেনা সদস্যরা উক্ত স্থানে (সনে রঞ্জন ত্রিপুরার ঘরটি যেখানে ছিল) ‘ক্লিনিক’ নাম দিয়ে নতুন করে একটি ঘর নির্মাণের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। যদিও সেখানে একটি সেনা চেকপোষ্ট বসানোর পাঁয়তারার কথা আগেই জানা গিয়েছিল।

উল্লেখ্য, এর আগে গত ২ জুন সনে রঞ্জন ত্রিপুরাকে ধুমনিঘাট আর্মি ক্যাম্পে ডেকে পাঠিয়ে ক্যাম্প কমাণ্ডার মেজর তুহিন নির্মাণকৃত ঘরটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। এ সময় ক্যাম্প কমাণ্ডার সেখানে কোন ঘর নির্মাণ করা যাবে না বলে সাফ জানিয়ে দেন এবং মামলা করারও হুমকি প্রদান করেন।

স্থানীয়দের অভিযোগ, সনে রঞ্জন ত্রিপুরার জায়গার পাশে তারামুনি চাকমা ও পনেন্দ্র ত্রিপুর নামে আরও দু’জনের জায়গাও ইতোমধ্যে দখলে নেওয়া হয়েছে।এছাড়া পার্শ্ববর্তী একটি স্থানে পর্যটন কেন্দ্র নির্মাণের পাঁয়তারা চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

কে হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান -পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব বাঘাইছড়ি উপ...
12/06/2021

কে হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান -
পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব বাঘাইছড়ি উপজেলার কৃতি সন্তান ** সুদত্ত চাকমা।
রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান *** নিখিল কুমার চাকমা নাকি খাগড়াছড়ি জেলার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য * বাসন্তি চাকমা-? খুব শীঘ্রই জানা যাচ্ছে।

৮লক্ষ টাকায় ১টি আগর গাছ বিক্রি করলেন নিউ লাইল্যায়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত সিং চা...
07/06/2021

৮লক্ষ টাকায় ১টি আগর গাছ বিক্রি করলেন নিউ লাইল্যায়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত সিং চাকমা।
স্থান: আর্যপুর, বাঘাইছড়ি

"একটি গাছ🌴লাগায়, জীবনে একটি নতুন বন্ধু যুক্ত করি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকে ৫ জুন, ২০২১ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...
05/06/2021

"একটি গাছ🌴লাগায়, জীবনে একটি নতুন বন্ধু যুক্ত করি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকে ৫ জুন, ২০২১ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে একদল সৃষ্টিশীল তরুণ-তরুনী মিলে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর কিছু স্থির চিত্র।
স্থানঃ শিব মন্দির বাজার, খাগড়াছড়ি সদর
আয়োজনেঃ সাথী ক্লাব

বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ🇦🇷 আর্জেন্টিনা vs চিলি 🇨🇱বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু,দেখার আমন্ত্রন রইলো।
03/06/2021

বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ
🇦🇷 আর্জেন্টিনা vs চিলি 🇨🇱
বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু,
দেখার আমন্ত্রন রইলো।

পার্বত্য চট্টগ্রামের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বন ধংসের তার অন্যতম কারণ ইট ভাটা। প্রত্যক ইট ভাটায় প্রতিদিন কমপক্ষে ...
28/05/2021

পার্বত্য চট্টগ্রামের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বন ধংসের তার অন্যতম কারণ ইট ভাটা। প্রত্যক ইট ভাটায় প্রতিদিন কমপক্ষে তিন টন কাঠ পুড়ানো হয়। প্রতিটি ইট ভাটা থেকে সৃষ্টির ধোঁয়ায় পার্বত্য অঞ্চলের জমিতে প্রকৃতিক সূর্যের আলো পোঁছাতে পারে না। পার্বত্য চট্টগ্রামের জলবায়ু পরিবর্তন ও অস্তিত্ব সংকট আরো ভয়াবহ হতে পারে যদি এই সব ইট ভাটা বন্ধ করা না হয়। বাংলাদেশ আইন ব্যবস্থা পদ্ধতি অনুসারে ইট ভাটায় কাঠ দিয়ে আগুন ধরিয়ে পুড়ানো আইনত নিষিদ্ধ। তাই এর অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অতিদ্রুত আইন ব্যবস্থা করা হোক।

শুভ বুদ্ধপূর্ণিমা ২৫৬৫ বুদ্ধাব্দ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভ...
27/05/2021

শুভ বুদ্ধপূর্ণিমা
২৫৬৫ বুদ্ধাব্দ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান বুদ্ধৌ সম্প্রদায় সহ দেশের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছাবার্তায় দীপেন দেওয়ান বর্তমান করোনাকালিন সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য এবং দেশের সকল জনগনের সুস্বাস্থ্য কামনা করেন।
জগতের সকল প্রাণী সুখী হউক

#ছবিটি ২০১৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বুদ্ধপূর্ণিমা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে

পাহাড়ের ঝুড়ি-জারি-নদী থেকে পাথর উত্তোলন বন্ধ করতে হবে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প...
26/05/2021

পাহাড়ের ঝুড়ি-জারি-নদী থেকে পাথর উত্তোলন বন্ধ করতে হবে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পাহাড়ে অবৈধভাবে অসাধু ব্যবসায়ীদের পাথর উত্তোলন পাহাড়কে হুমকির মুখে ফেলছে। আজ পাহাড়ের পাহাড়ী আদিবাসীরা পানিসংকটে পড়েছে এই পাথর উত্তোলনের কারণে।
প্রতিরোধ গড়ে তুলুন, পাহাড় বাঁচান, পরিবেশ সংরক্ষণে সাধারণ জনগণকে সচেতন করুন।
সেগুন গাছ, রাবার গাছ লাগানো বন্ধ করুন। বিভিন্ন পরিবেশবান্ধব ফল ফলাদি গাছ লাগান পরিবেশ বাঁচান। ফল গাছ রোপণ করে নিজেও স্বাবলম্বী হউন।

Address

Khagrachari
Khagrachari

Telephone

+8801690071681

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঘাইছড়ি প্রতিনিধি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাঘাইছড়ি প্রতিনিধি:

Share

Category