20/05/2026
বাতিঘর তার কথা রেখেছে।
"Harmony in health and hygiene: Awareness for better life" স্বাস্থ্য সচেতনতা মুলক সেমিনার সফল ভাবে সম্পূর্ণ করেছে। আমরা বিশ্বাস করি "সুস্থ নারী, সমৃদ্ধ আগামী"।সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।আমাদের এই আয়োজনের বিষয় বস্তু ছিল —
• ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা
• মাতৃস্বাস্থ্য ও পুষ্টি
• বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্বের ঝুঁকি
নদীর পাড়ের আমিন কলোনীর মান্তা সম্প্রদায় এবং কলোনীর মহিলারাই ছিল আমাদের সেমিনারের প্রাণকেন্দ্র।তাদের অস্বাস্থ্যকর জীবন যাপন এবং পুষ্টি উপাদান সম্পর্কে কিছু দিক নির্দেশনা মূলক উপদেশ দেওয়ার জন্যে আমাদের সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন "হিমানুর নাহার বীথি"
মেন্টর ও মডারেটর, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (CDC), কুয়াকাটা, বরিশাল।
বাতিঘরে পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে।
-
-