01/08/2022
🔴 প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির জন্য অনলাইন আবেদন:-
কাপ্তাই উপজেলার প্রতিবন্ধী পরিচয়পত্র (সূবর্ণ নাগরিক) কার্ডধারী ব্যক্তিদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সরকার ২০২২-২৩ অর্থবছরে নতুন প্রতিবন্ধী ভাতা গ্রহণে যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের অনলাইনে আবেদনের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ।
যারা ইতোমধ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়, কাপ্তাই হতে প্রতিবন্ধী পরিচয়পত্র / সুবর্ণ কার্ড পেয়েছেন কিন্তু এখনো ভাতার আওতায় আসেননি শুধু তারাই অনলাইনে ভাতার আবেদন করতে পারবেন।
© অনলাইন আবেদন লিংকঃ
mis.bhata.gov.bd/onlineApplication
© আবেদনের সময়সীমাঃ
আগামী ১০ আগস্ট ২০২২ হতে ১০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অনলাইনে
© দেশের যে কোনো ডিজিটাল সেন্টার অথবা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ভাতার আবেদন করতে পারবেন।
© বর্তমানে যারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই।
উল্লেখ্য, অনলাইন আবেদন ব্যতীত সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না।
© আবেদনের জন্য নিম্নোক্ত বিষয়াদির প্রয়োজন হবেঃ
১. জাতীয় পরিচয়পত্র/১৮ বছরের নিচের ব্যক্তিদের ডিজিটাল জন্ম নিবন্ধন;
২. প্রতিবন্ধী শনাক্তকরণ পরিচয়পত্র (সূবর্ণ নাগরিক) কার্ড;
৩. নিজ/অভিভাবকের নামে রেজিষ্ট্রেশনকৃত নতুন মোবাইল নাম্বার ( অবশ্যই বিকাশ একাউন্ট করা থাকতে হবে );
৪. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ।
©আবেদন পরবর্তী করণীয়ঃ
১. অনলাইন আবেদনের কপি (১ কপি);
২. জাতীয় পরিচয়পত্র/১৮ বছরের নিচের ব্যক্তিদের ডিজিটাল জন্ম নিবন্ধন (৫ কপি);
৩. প্রতিবন্ধী পরিচয়পত্র/সূবর্ণ নাগরিক কার্ডের ফটোকপি (৫ কপি);
৪. পাসপোর্ট সাইজ ছবি (৫ কপি);
৫. নাগরিকত্ব সনদের ফটোকপি (১ কপি) ও
৬. বিকাশ রেজিস্ট্রেশনকৃত নতুন সিম নাম্বার।
© উল্লিখিত কাগজপত্রসমূহ সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়াসহ যে কোন প্রয়োজনে উক্ত কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।