15/08/2022
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, জয়পুরহাট কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ শরীফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহম্মদ ভূইয়া, জয়পুরহাট জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব মোঃ আরিফুর রহমান, জনাব এস এম সোলায়মান আলী, চেয়ারম্যান, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন মন্ডল,বিজ্ঞ জিপি জনাব মোঃ মমিন আহমেদ চৌধুরী, বিজ্ঞ পিপি জনাব নৃপেন্দ্রনাথ মন্ডল, মহিলা আওয়ামী লীগ, জয়পুরহাট এর সভানেত্রী জনাব শাম্মিম আজিজ সাজ, সাধারণ সম্পাদিকা জনাব সাবিনা চৌধুরীসহ জেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, সাংবাদিকবৃন্দ এবং সকল শ্রেণি-পেশার মানুষ।