উপজেলা ভুমি অফিস, পাঁচবিবি,জয়পুরহাট - AC Land ,Panchbibi

  • Home
  • Bangladesh
  • Joypurhat
  • উপজেলা ভুমি অফিস, পাঁচবিবি,জয়পুরহাট - AC Land ,Panchbibi

উপজেলা ভুমি অফিস, পাঁচবিবি,জয়পুরহাট -  AC Land ,Panchbibi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উপজেলা ভুমি অফিস, পাঁচবিবি,জয়পুরহাট - AC Land ,Panchbibi, Government Organization, Panchbibi; Joypurhat, Joypurhat.

22/08/2018
17/08/2018

ই নামজারি

গ্রাম পর্যটন বিকাশ এর লক্ষে ফুলেল বৃক্ষের চারা রোপন।।
08/07/2018

গ্রাম পর্যটন বিকাশ এর লক্ষে ফুলেল বৃক্ষের চারা রোপন।।

http://shomoynews24.net/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A...
08/07/2018

http://shomoynews24.net/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE/

আল-কারিয়া চৌধুরী, সময় নিউজ ২৪ ডটনেট, জয়পুরহাট: "ভূমি সেবা নেটওয়ার্ক"উপজেলা ভূমি অফিস পাঁচবিবি এর একটি উদ্যোগ। ভূমি ....

“ভূমি সেবা নেটওয়ার্ক” ও ‘ভূমি পাঠশালা’ ::ভূমি সেবা কার্যক্রমকে সহজে স্বল্প সময়ে সেবা প্রত্যাশীদের নিকট পৌছে দেয়ার লক্ষে ...
07/07/2018

“ভূমি সেবা নেটওয়ার্ক” ও ‘ভূমি পাঠশালা’ ::

ভূমি সেবা কার্যক্রমকে সহজে স্বল্প সময়ে সেবা প্রত্যাশীদের নিকট পৌছে দেয়ার লক্ষে উপজেলা ভূমি অফিস পাঁচবিবি “ভূমি সেবা নেটওয়ার্ক “ নামক কার্যক্রমের আওতায় তার সকল উদ্যোগগুলো পরিচালনা করে আসছে। ভূমি পাঠশালা তাদের মধ্যে অন্যতম । প্রকৃতপক্ষে “ভূমি সেবা নেটওয়ার্ক” উপজেলা ভূমি অফিস পাঁচবিবি এর সকল উদ্যোগগুলোর কমন প্লাটফরম । ভূমি সেবা গ্রহণ ও দানের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তর এর প্রতিনিধি, বেসরকারি প্রতিনিধি, ভূমি সেবা গ্রহিতাদের প্রতিনিধি, সমাজের সুধীজনসহ অনেকে এ নেটওয়ার্কের সদস্য।

ভূমিসেবা বিষয়ক মৌলিক তথ্যাদি সকলকে অবহিত করার জন্য উপজেলা ভূমি অফিস, পাঁচবিবি —- “ ভূমি পাঠশালা” নামক কার্যক্রম গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায় সকল ইউনিয়নে বিভিন্ন শ্রেণী পেশার জনগণের উপস্হিতিতে ভূমি সেবার বিভিন্ন দিক আলোচনা করা হয় , তাদেরকে বিধি বিধান অবহিত করা হয়, বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেয়া হয়।

এর ধারাবাহিকতায় আজ পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নে “ভূমি পাঠশালা “কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল সদস্য, স্হানীয় সকল সার্ভেয়ার, দলিল লেখক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গণ্যমান্য ব্যক্তি , সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ড হতে সুধীজন উপস্হিত ছিলেন।

ঈদ মোবারক
16/06/2018

ঈদ মোবারক

08/06/2018

সকলে সতর্ক থাকুন।।।

"ই-ল্যান্ড রেকর্ডরুম,  পাঁচবিবি,  জয়পুরহাট "ভূমি সেবা কার্যক্রমকে সহজে স্বল্প সময়ে সেবা প্রত্যাশীদের নিকট পৌছে দেয়ার লক্...
08/06/2018

"ই-ল্যান্ড রেকর্ডরুম, পাঁচবিবি, জয়পুরহাট "

ভূমি সেবা কার্যক্রমকে সহজে স্বল্প সময়ে সেবা প্রত্যাশীদের নিকট পৌছে দেয়ার লক্ষে উপজেলা ভূমি অফিস পাঁচবিবি “ভূমি সেবা নেটওয়ার্ক “ নামক কার্যক্রমের আওতায় তার সকল উদ্যোগগুলো পরিচালনা করে আসছে।”ই-ল্যান্ড রেকর্ডরুম, পাঁচবিবি, জয়পুরহাট” - তাদের মধ্যে একটি।

এর আওতায়........
ক) প্রথম পর্যায়ে উপজেলার সকল খাস, সরকারি ও প্রতিষ্ঠানের জমির রেকর্ড সংরক্ষণ কার্যক্রম প্রায় শেষ।
খ)হাল সনের সকল খারিজ খতিয়ান নিয়মিত সংরক্ষণ চলছে।
গ)২২২টি মৌজার মধ্যে প্রায় ৬০ মৌজার সকল খতিয়ান সংরক্ষণ সম্পন্ন।
ঘ)খাস পুকুরের ও ভিপি ক তালিকাভুক্ত সম্পত্তির ডাটাবেইজ (ছবি ও অবস্থানসহ) তৈরির কার্যক্রম চলমান।
ঙ) উপজেলার সকল গুচ্ছগ্রাম, আশ্রায়ন, আবাসন এ বসবাসকারীদের ডাটাবেইজ তৈরি করে সংরক্ষণ করার কাজ চলমান।

16/05/2018

২৪৬ বছর পূর্বে ১৭৭২ সালের ১৪ মে বৃটিশ শাসিত ভারতে লর্ড ওয়ারেন হেস্টিংস কর্তৃক প্রথম কালেক্টর পদ সৃষ্টি করা হয়। কালপরিক্রমায় প্রতিটি জেলায় জনমানুষের আস্থা আর সম্মানের প্রতীক হয়ে আছেন একজন কর্মকর্তা যিনি একাধারে 'জেলা ম্যাজিস্ট্রেট ', 'জেলা প্রশাসক', 'জেলা কালেক্টর '। 'জেলা প্রশাসক' শুধু একটি পদ নয় একটি প্রতিষ্ঠান। সময়ের স্রোতে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় জাতীয় সরকারের প্রতিনিধি হিসেবে 'জেলা প্রসাশক' পদটির দায়িত্বের পরিধি বৃদ্ধি পেয়েছে বহুগুণ। যাঁরা আক্ষরিক অর্থেই চব্বিশঘণ্টার এই চ্যালেঞ্জকে হাসিমুখে গ্রহণ করে জেলা প্রশাসক পদে দায়িত্ব পালন করেছেন এবং করছেন সেসকল জেলা প্রশাসক স্যারদের অভিবাদন।
ফটো ক্রেডিট : জেলা প্রশাসন, ঢাকা
Collected

পাঁচবিবি উপজেলায় আজ উপজেলা প্রশাসন ও শতায়ু ফিটনেস্ ক্লাবের উদ্দোগ্যে মাদকবিরোধী সাইকেল র‌্যালীর আয়োজন করা হয়। শনিবার সকা...
28/04/2018

পাঁচবিবি উপজেলায় আজ উপজেলা প্রশাসন ও শতায়ু ফিটনেস্ ক্লাবের উদ্দোগ্যে মাদকবিরোধী সাইকেল র‌্যালীর আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টায় পাঁচবিবি স্টেডিয়াম থেকে এ র‌্যালীটি শুরু হয়ে উপজেলার সীমান্তের ধার ঘেঁষে প্রায় ৩০ কিমি রাস্তা পরিক্রম করে আবারও স্টেডিয়ামে এসে শেষ হয়। র‌্যালীতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ শ্রেণীপেশার সাইকেল প্রতিযোগির সাথে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজিবুল আলম,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হেদায়েতুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদ্দৌস রাইট, থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন ও শতায়ু ক্লাবের সদস্যবৃন্দ। যাত্রার শুরুতে স্টেডিয়ামে ও পথে বাগজানা , ধরন্জী ও আয়মারসুলপুর ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।শেষে রেসে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

চৈত্র -তে পুষ্প
04/04/2018

চৈত্র -তে পুষ্প

Address

Panchbibi; Joypurhat
Joypurhat

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা ভুমি অফিস, পাঁচবিবি,জয়পুরহাট - AC Land ,Panchbibi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share