05/06/2026
পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারিয়ে মানবেতর জীবনযাপন করা তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপি কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মো: মুনির হোসেনের পক্ষ থেকে তাদের এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো:তরিকুল ইসলাম (মোস্তফা), যুবনেতা আলী আজগর সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আসাদুর রহমান (আসাদ), ছাত্রনেতা রিয়াজুল ইসলাম, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ১৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি সয়াবিন তেল, ৩টি লুঙ্গি, ৩টি গেঞ্জি, ৩টি গামছা, ২ কেজি মুড়ি, ৮ কার্টন বিস্কুট, ৪ প্যাকেট চানাচুর এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী।
সহায়তা গ্রহণ করেন মৃত রতন দাসের তিন প্রতিবন্ধী ছেলে—নিদু দাস, সাধন দাস ও রিপন দাসের বড় ভাই সুজন দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটছিল ওই তিন ভাইয়ের। তাদের জীবনসংগ্রামের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দেয়।
প্রতিবেশী অমিত দাস বলেন, “তিন ভাইকে বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করতে দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। এরপরই আমি সহযোগিতার আবেদন জানাই। উপজেলা প্রশাসন, সাংবাদিক এবং সমাজের সচে
তন মানুষের সহায়তায় বিষয়টি সবার নজরে আসে।”
তিনি আরও বলেন, “আজ উপজেলা বিএনপির পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা বিএনপির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।