জয়পুরহাট জেলা স্কাউটস

জয়পুরহাট জেলা স্কাউটস This is the official page of Bangladesh Scouts,Joypurhat District. Any kind of post related to Scout is allowed here.

Hope all kind of scouts,Adult Leader visit this page.

বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার বার্ষিক সাধারণ সভা ও মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিতবাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার উদ্যো...
23/05/2026

বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার বার্ষিক সাধারণ সভা ও মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১০টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার সভাপতি মো. আল মামুন মিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের মানবিক, শৃঙ্খলাবোধসম্পন্ন ও নেতৃত্বগুণে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম প্ল্যাটফর্ম। তিনি তরুণদের দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস বগুড়া জোনের উপ-পরিচালক শর্মিলা দাস। শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার সম্পাদক মাহমুদুল হাসান মুন্না।

সভায় আরও বক্তব্য দেন জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মুহ. ফজলুল হক, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার কমিশনার জেসমিন নাহার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার জনসংযোগ ও মার্কেটিং বিভাগের সহকারী কমিশনার মো. আরমান হোসেন।

দিনব্যাপী এ আয়োজনে জেলার বিগত বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের বিবরণী উপস্থাপন করা হয়। পাশাপাশি উপজেলার আগামী বছরের পরিকল্পিত কার্যক্রম তুলে ধরা হয় এবং সেগুলো বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে স্কাউটস নেতৃবৃন্দ, শিক্ষক, রোভার সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

16/05/2026
16/05/2026

২য় স্কাউট ব্যাজ কোর্স ২০২৬.
সমাপনী অনুষ্ঠান।

২য় স্কাউট ব্যাজ কোর্স-২০২৬, প্রথম দিনের একাংশ।  স্থানঃ জয়পুরহাট সরকারি কলেজ।আয়োজনেঃ বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা স্কা...
14/05/2026

২য় স্কাউট ব্যাজ কোর্স-২০২৬, প্রথম দিনের একাংশ।
স্থানঃ জয়পুরহাট সরকারি কলেজ।
আয়োজনেঃ বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা স্কাউট।

29/04/2026

এক পলকে,,,স্মৃতিচারণ,,,,,,,
৯ম জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরী ২০২৫

জয়পুরহাটে ১০ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্নবাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার উদ্যোগে ১০ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর...
25/04/2026

জয়পুরহাটে ১০ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার উদ্যোগে ১০ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্স সফলভাবে শেষ হয়েছে। এতে অংশ নেয় ৪০ জন কাব স্কাউট, যারা শুরুতে পানিভীতি কাটিয়ে এখন সাঁতারে আত্মবিশ্বাসী।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক শর্মিলা দাস, জেলা স্কাউটসের সহকারী কমিশনার মোঃ হাবিবুর রহমান, জেলা স্কাউটস সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মুন্না ও সাঁতার প্রশিক্ষক মোঃ সাহিদুজ্জামানসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬ এ বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনায় বিশেষ গ্রুপে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে হারাবতী মুক...
20/04/2026

৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬ এ বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনায় বিশেষ গ্রুপে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে হারাবতী মুক্ত স্কাউট গ্রুপ।

”নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হক সবার”বাংলাদেশ স্কাউটস দিবস ৮ এপ্রিল ২০২৬ ইংআয়োজনে : বাংলাদেশ স্কাউটস,জয়পুরহাট সদর উপ...
08/04/2026

”নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হক সবার”
বাংলাদেশ স্কাউটস দিবস
৮ এপ্রিল ২০২৬ ইং

আয়োজনে : বাংলাদেশ স্কাউটস,জয়পুরহাট সদর উপজেলা।

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”সবাইকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা...
07/04/2026

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”
সবাইকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা...

Address

কালেক্টরেট চত্বর
Joypur
৫৯০০

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801750612424

Alerts

Be the first to know and let us send you an email when জয়পুরহাট জেলা স্কাউটস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জয়পুরহাট জেলা স্কাউটস:

Share