Joypurhat Voice

Joypurhat Voice আপনার শহর, আপনার খবর...

08/09/2026

📍জয়পুরহাট সার্কিট হাউস

জয়পুরহাটে মুষলধারে বৃষ্টি 🌧️☂️
08/09/2026

জয়পুরহাটে মুষলধারে বৃষ্টি 🌧️☂️

শুধু যাকে পছন্দ করি তার বাড়ি পাঁচবিবিতে  🥴
08/09/2026

শুধু যাকে পছন্দ করি তার বাড়ি পাঁচবিবিতে 🥴

📍Joypurhat Government College
08/09/2026

📍Joypurhat Government College

ক্ষেতলালে প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামি, যুবকের দুই মাসের জেল...বিস্তারিত কমেন্ট বক্সে।
07/09/2026

ক্ষেতলালে প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামি, যুবকের দুই মাসের জেল...

বিস্তারিত কমেন্ট বক্সে।

বগুড়ার সান্তাহার জংশনে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হয়েছে।
07/09/2026

বগুড়ার সান্তাহার জংশনে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হয়েছে।

জয়পুরহাটের মেধাবী সন্তান ইফতেখার আহমেদ কিয়াস সৌদি আরবের University of Tabuk-এ মাস্টার্সের সুযোগের পাশাপাশি অর্জন করেছে...
07/09/2026

জয়পুরহাটের মেধাবী সন্তান ইফতেখার আহমেদ কিয়াস সৌদি আরবের University of Tabuk-এ মাস্টার্সের সুযোগের পাশাপাশি অর্জন করেছেন Saudi Government-এর Fully Funded Scholarship

কিয়াসকে অনেক অনেক অভিনন্দন...

কিয়াস ২০১৭ সালে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৫ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

মাস্টার্সে উচ্চশিক্ষার জন্য তিনি স্পেন, ইতালি ও গ্রিসের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে একাধিক অফার ও স্কলারশিপের সুযোগ অর্জন করেছেন। এছাড়াও ফ্রান্স, সাইপ্রাস, অস্ট্রিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান ও ডেনমার্কসহ বিভিন্ন দেশ থেকেও অফার ও স্কলারশিপের সুযোগ পেয়েছিলো । বিভিন্ন সুযোগের মধ্য থেকে কিয়াস Saudi Government Scholarship বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

কিয়াসের এই অর্জন শুধু তাঁর নিজের নয় এটি জয়পুরহাটের, এটি আমাদের সবার গর্ব ।

কিয়াসের জন্য অনেক শুভকামণা...

জয়পুরহাট জেনারেল হাসপাতালে বাড়ছে জনবল, সৃজন হবে ৪৮৭ টি পদ...
07/09/2026

জয়পুরহাট জেনারেল হাসপাতালে বাড়ছে জনবল, সৃজন হবে ৪৮৭ টি পদ...

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আতিকুরজয়পুরহাট প্রতিনিধি : তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরজয়পুরহাটের কাল...
07/09/2026

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আতিকুর

জয়পুরহাট প্রতিনিধি : তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ও ডেন্টিস্ট আতিকুর রহমান তালুকদার আতিক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামে..গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে উপজেলার মাত্রাই, শালগুন, সমশিরা, কাটাহার-সহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন। সেই সঙ্গে বিএনপি এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব মো.আব্দুল বারী এমপি'র বিভিন্ন উন্নয়নমুগী কাজ তুলে ধরেন।

জনসংযোগকালে চেয়ারম্যান প্রার্থ আতিক স্থানীয়দের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই এ সময় তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন, যার সমাধানে আতিক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন,আমি আপনাদের সন্তান। আমার বাবা মরহুম আতাউর রহমান তালুকদার খসরু বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে আপনাদের সুখে-দুখে, বিপদে-আপদে সব সময় ছিলেন। তিনি মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। আপনারা জানেন তিনি বিএনপির এক নিষ্ঠা নেতা ও প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী এমপি'র ভক্ত ছিলেন। তিনি পদে থাকা অবস্থা মারা যান। আমি এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে এবং নির্বাচনী সালাম জানাতে। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারব।

আতিক আরও বলেন, মাত্রাই ইউনিয়নকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।
এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি'র নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

07/09/2026

কড়িয়া চন্ডীপুর পাঁচবিবি জয়পুরহাট ।

বলতে পারেন নাটকটির নাম কি ...?

Address

Joypurhat Sadar, Joypurhat
Joypur
5900

Alerts

Be the first to know and let us send you an email when Joypurhat Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share