13/02/2022
"ঊপবৃত্তি বছরে ৪ বার"
১৬ থেকে ২৫ বয়সের ছাত্রছাত্রী দের আগমনী সমাজ সেবা প্রজেক্ট থেকে বছরে ৪ বার ঊপবৃত্তি প্রদান করা হবে। আপনি ছাত্র বা ছাত্রী হলে এখনি বিনামূল্যে রেজিষ্ট্রেশন করুন।
সম্মানিত আগ্রহী সদস্যগণ।
(প্রস্তাবিত) আগমনী সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
দেশের বেকারত্ব ও দারিদ্রতা দূরিকরণের লক্ষ্যে ব্যাতিক্রমী কিছু সেবা প্রদানের উদ্দেশ্যে আমরা একটি নতুন প্লাটফর্ম গড়ে তুলতে পেরে আজ আমরা সকলেই আনন্দিত।
বর্তমান প্রেক্ষাপটে দেশে কর্মসংস্থান বৃদ্ধি খুবি গুরুত্বপূর্ণ বিষয়। সেই সাথে ছাত্র ছাত্রীদের পড়াশোনা এগিয়ে নেয়াটায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়।
আর তাই আগমনী প্রজেক্টের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সমাজসেবা মূলক প্রকল্প গড়ে তোলার জন্য নতুন একটি সমাজসেবা প্রজেক্টের উদ্যোগ নেয়া হয়েছে।
(প্রস্তাবিত) আগমনী সমাজসেবা প্রজেক্টে যে সকল ছাত্র বা ছাত্রীরা রেজিষ্ট্রেশন করবে তাদের প্রতি মাসের ২৮ তারিখ রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমাদের একটি গ্রুপের মাধ্যমে ২ ঘন্টা সময় ট্রেনিং নিতে হবে।
আমাদের গ্রুপে সমাজের উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের ধারনা নিয়েই ট্রেনিং হবে।
একজন ছাত্র বা ছাত্রী পড়াশোনা শেষ করে যখন কর্মজীবন শুরু করবে তখন আমাদের ট্রেনিংয়ের অভিজ্ঞতা গুলো সকলেরই কাজে লাগবে।
বিভিন্ন বিষয়ে এই গ্রুপে আমরা তথ্য দিবো অনেক ভিডিও দিবো প্রত্যেকটি বিষয়ে আপনাদের মনযোগী হতে হবে। তাহলেই একজন ছাত্র ভাল অভিজ্ঞ হতে পারবে।
আপনারা সকলেই যেন এই গ্রুপের প্রতিটি বিষয়ে মনযোগী হন সেজন্য আমরা একটিভ সদস্যদের মোবাইল খরচ প্রদান করার ব্যবস্থা আমরা করে দিবো।
একজন ছাত্র বা ছাত্রী পরপর ৩ টি ট্রেনিং নিলে স্টূডেন্ট ভাতা সুবিধা পাবে।
এভাবে প্রতি স্টুডেন্ট সদস্যরা প্রতি ৩ মাস পর পর মোট ২৪ মাস পর্যন্ত স্টুডেন্ট ভাতা পাবে।
অর্থাৎ আগমনী সমাজসেবা প্রজেক্ট থেকে একজন স্টুডেন্ট বছরে ৪ বার ভাতা সুবিধা পাবে।
২৪ মাসে মোট ৮ বার ভাতা পাবে।
২৪ মাস ট্রেনিংয়ের পর প্রত্যেক স্টুডেন্ট সদস্যদের আগমনী প্রজেক্টের সিলেবাস অনুযায়ী একটি পরিক্ষা নেয়া হবে। সে পরিক্ষায় যারা পাশ করবে তাদের আগমনী প্রজেক্টের যে কোন প্রজেক্টে মাসিক বেতনে নিযুক্ত করা হবে।
তাছাড়াও পাশ যারা করবে তাদের মধ্য থেকে ২০০ জন বিদেশে পরাশোনার জন্য স্কলারশিপ সুবিধা পাবে।
এছাড়াও যারা পাশ করবে তাদের সকলকেই আর্থিক সম্মাননা প্রদান করা হবে।
স্টুডেন্ট ভাতা কত হবে?
উঃ ২৮ ফেব্রুয়ারী ২০২২ ইং হইতে আগমনী প্রজেক্টের যতগুলো ব্যবসায়ী প্রজেক্ট অনুমোদন হবে প্রত্যেক অনুমোদন প্রাপ্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাসিক লাভের অংশ ২৫% করে আমাদের সমাজ সেবার জন্য বাজেট নির্ধারন করা হবে।
বাজেটের উপর নির্ভর করেই স্টুডেন্ট ভাতা প্রদান করা হবে। তাই আগে থেকে কত ভাতা দেয়া হবে তা জানানো হয়নি। তবে আমাদের পরিচালকদের ধারণা মতে প্রতি ৩ মাস পর পর নূন্যতম ৪০০০ টাকা করে ভাতা প্রদান করা হতে পারে। প্রজেক্টের সাফল্য বেশি হলে আরো বেশি ভাতা পেতে পারেন।
স্টুডেন্ট সদস্যরা যেন মাদকাসক্তে লিপ্ত না হয়। সদস্যরা নিজের পড়াশোনা পাশাপাশি যেন আমাদের প্রজেক্টের বিষয়ে ভালো ভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারে।
এবং ভবিষ্যতে প্রত্যেক সদস্যরা যেন নিজে নিজেই উদ্দোক্তা হতে পারে সেই জন্য আগমনী সমাজসেবা প্রজেক্টটি করা হয়েছে।
আমাদের মূল ট্রেনিং শুরু হওয়ার আগে আমাদের কয়েকটি ধাপ গুছিয়ে নিতে হবে। ধাপ গুলো হলো
(১) ধাপঃ সদস্যদের মধ্যে প্রজেক্ট এডমিন সদস্য বাছাই করা হবে।
(২) ধাপঃ সকল একটিভ সদস্যদের সদস্য কার্ড এবং টি শার্ট পৌছে দেয়া।
(৩) ধাপঃ সদস্য কমিটি প্রস্তুত করা।
এই ৩ টি ধাপ গুছানোর পর থেকে আপনাদের ট্রেনিং শুরু হবে।
তাই আপনারা আপনাদের পরিচিতদের মধ্যে যারা স্টুডেন্ট আছে। তাদেরকে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করাতে পারেন।
👉👉👉 রেজিষ্ট্রেশন কি ভাবে করবেন বলে দিচ্ছি।
রেজিষ্ট্রেশনের জন্য আমাদের পেইজের লিংক দিলাম। লিংকে টাচ করলেই আমাদের পেজ খুজে পাবেন।
লিংক https://www.facebook.com/projecttrainingagomoniproject/
প্রথমত সদস্য আগ্রহী নিজের ফেইসবুক আইডি থেকে আমাদের এই পেজে লাইক দিবেন।
দ্বিতীয়ত এই পেজের মেসেজ বক্স দেয়া আছে। পেজের সেন্ড মেসেজে আগ্রহীর তথ্য লিখে মেসেজ দিতে হবে।
Member Apply লিখে বাংলায় অথবা ইংরেজি ওয়ার্ড ব্যবহার করে আপনার তথ্য দিলেই হবে।
(১) আপনার নাম
(২) আপনার পিতার নাম
(৩) আপনার জন্ম তারিখ
(৪) আপনার মোবাইল নাম্বার
(৫) আপনি যে জায়গায় এখন আছেন সেই ঠিকানা অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা লিখে দিবেন।
উদাহরণঃ
Member Apply
Name: Jahangir Alom
Father's Name: Md Sahadat Alom
Dath of birth: 30/9/2000
Mobile number: 01608331412
My Present Address:
Village: East Vhuruliya
Post Office: Joydebpur
Thana: Joydebpur
District: Gazipur
বিঃদ্রঃ সদস্য আগ্রহীর বয়স ১৬ থেকে ২৫ বছর হতে হবে।
বিঃদ্রঃ বাংলাদেশের যে কোন জেলার অধিবাসী সদস্য আবেদন করতে পারবে।
বিঃদ্রঃ একটি পরিবারে শুধু মাত্র ১ জন সদস্য রেজিষ্ট্রেশন করতে পারবে।
বিঃদ্রঃ কমেন্টে কোন মেসেজ লিখে দিবেন না। পেজের সেন্ড মেসেজ অপশনে গিয়ে আপনার মেসেজ লিখে দিবেন।
বিঃদ্রঃ পেজের মেসেজ বক্সে মেসেজ দেয়ার পর ৭২ ঘন্টার মধ্যে আপনার মেম্বারশিপ কার্ড প্রস্তুত হবে। আপনার মেম্বারশিপ কার্ড হলে আপনাকে কার্ডের পিক তুলে আপনাকে মেসেঞ্জারে দেয়া হবে।
কার্ড সঠিক হলে আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেয়া হবে।
বিঃদ্রঃ রেজিষ্ট্রেশন যখন হবে তখন আমাদের মেসেজ সেন্টার নাম্বার যথা ০১৬০৮...১৪১২ এই নাম্বার থেকে অথবা ০১৯৮৩....৮৮৫ এই নাম্বার থেকে এসএমএস পাবেন।
বিঃদ্রঃ উভয়ের মেম্বারশিপ কার্ড চার্জ মাত্র ১০ (দশ) টাকা।
বিঃদ্রঃ গাজীপুরে যারা রেজিষ্ট্রেশন করবেন তারা
আহসান মঞ্জিল, ১৮৩/২ তরুবীথি, (২য় তলা) ভুরুলিয়া, জয়দেবপুর, গাজীপুর। এই ঠিকানায় এসে নিজ মেম্বারশিপ কার্ড সংগ্রহ করতে হবে।
গাজীপুরের বাইরে যারা সদস্য হবে তাদের কে কুরিয়ার সার্ভিসে মেম্বারশিপ কার্ড পাঠানো হবে।
বিঃদ্রঃ কুরিয়ার সার্ভিসে যারা মেম্বারশিপ কার্ড নিবেন তাদের আলাদা কুরিয়ারের জন্য ৩৫ (পঁয়ত্রিশ ) খরচ করতে হবে। কিন্তু কোন মেম্বারের মাধ্যমে কার্ড নিলে কোন কুরিয়ার সার্ভিস খরচ লাগবে না।
বিঃদ্রঃ যে কোন ব্যাংকের মাধ্যমে উপবৃত্তি সংগ্রহ করতে পারবেন। তবে তার জন্য একটি ভাতা একাউন্ট ফর্ম পূরন করতে হবে। জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক কমিটি হওয়ার পর এজেন্টের মাধ্যমে ফর্ম দেয়ার ব্যবস্থা করা হবে।
ফর্ম পূরনের সময় সদস্যের ১ কপি ছবি, ও জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডির ফটোকপি লাগবে। এবং সদস্যের মেম্বারশিপ কার্ড জমা দিতে হবে। সেই সাথে একাউন্ট ডিপোজিট ২৫ (পঁচিশ) টাকা লাগবে।
তাই মেম্বারশিপ কার্ডটি রেজিষ্ট্রেশনের সাথে সাথে সদস্যদের হাতে দেয়া হয়।
বিঃদ্রঃ আপনি রেজিষ্ট্রেশন হওয়ার পর আপনার পরিচিতদের মধ্যে কাউকে রেজিষ্ট্রেশন করাতে চাইলে আপনার পরিচিতদের শুধু মোবাইল নাম্বার লিখে আমাদের দিতে পারেন। আমরা তাদের কে এসএমএস এর মাধ্যমে ইনভাইট করবো।
ধন্যবাদান্তে
জান্নাতুল আফরিন
কর্তৃপক্ষ