স্বপ্নচারী ফাউন্ডেশন

স্বপ্নচারী ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বপ্নচারী ফাউন্ডেশন, Social service, চেয়ারণনেছা ভবন ( ২য় তলা ) কালুহাটি, Jhenida.

সুশীল সমাজ গড়ার অবিরাম প্রত্যয়” এই মূলমন্ত্রকে সামনে রেখে একদল নিরবিচ্ছিন্ন তরুণ ও যুবক একই ছায়াতলে এসে কল্যাণধর্মী কার্য বাস্তবায়ন ও মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়। এরই ধারাবাহিকতায় গঠিত স্বপ্নচারী ফাউন্ডেশন

জুয়েল ভাই আপনি আমাদের গর্ব অনেক মানবিক গুনের অধিকারী। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।আমার আপনাদের সকলের প্রিয় মানুষ আমাদ...
10/04/2026

জুয়েল ভাই আপনি আমাদের গর্ব অনেক মানবিক গুনের অধিকারী। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।আমার আপনাদের সকলের প্রিয় মানুষ আমাদের ঝিনাইদহের গর্ব জুয়েল ভাইয়ের জন্য সকলকে একটি মূল্যবান ভোট দেবার বিশেষ অনুরোধ করছি। স্বেচ্ছাসেবী সংগঠন, স্বপ্নচারী ফাউন্ডেশনের সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।

আসসালামু আলাইকুম,​রমজানের আত্মশুদ্ধি আর ত্যাগের মহিমা শেষে আমাদের মাঝে বয়ে নিয়ে এল অনাবিল আনন্দের ঈদ। স্বপ্নচারী ফাউন্ডে...
21/03/2026

আসসালামু আলাইকুম,

​রমজানের আত্মশুদ্ধি আর ত্যাগের মহিমা শেষে আমাদের মাঝে বয়ে নিয়ে এল অনাবিল আনন্দের ঈদ। স্বপ্নচারী ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি মাজেদুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

​‘স্বপ্নচারী ফাউন্ডেশন’ সব সময় মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আমাদের এই পথচলায় আপনারা যারা বিভিন্নভাবে পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন—তাদের সবার প্রতি রইল গভীর কৃতজ্ঞতা। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে।

বিশেষ করে আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখেও যেন আমরা হাসির ছোঁয়া পৌঁছে দিতে পারি, এই হোক আমাদের অঙ্গীকার।
​পবিত্র ঈদের এই পুণ্যলগ্নে আপনাদের সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

​ঈদ মোবারক!

​শুভেচ্ছান্তে,

মাজেদুল হক
সাধারণ সম্পাদক,
স্বপ্নচারী ফাউন্ডেশন।
​ #স্বপ্নচারী_ফাউন্ডেশন োবারক #শুভেচ্ছা_বার্তা

31/01/2026

প্রকৃতিতে বাদুড়ের মেলা চলিতেছে।

06/01/2026

দুরন্ত

02/01/2026
02/01/2026

স্বপ্নচারী ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল ও ক্যালেন্ডার বিতরণ
স্বপ্নচারী ফাউন্ডেশনের উদ্যোগে এবং মেসার্স আমজাদ ট্রেডার্স–এর সার্বিক সহযোগিতায় নতুন বছরের শুরুতেই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে কিছু অসচ্ছল বৃদ্ধা, মসজিদের মুয়াজ্জিন ও তাঁদের পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় স্বপ্নচারী ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা হিসেবে উপহার দেওয়া হয় নতুন বছরের ক্যালেন্ডার।
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন

সবুজের বুকে লাল—সে তো চিরকালই থাকবে।এই লাল রঙ মিশে আছে ত্যাগ, রক্ত ও আত্মমর্যাদার ইতিহাসে। যাদের অসীম আত্মত্যাগের বিনিময...
16/12/2025

সবুজের বুকে লাল—সে তো চিরকালই থাকবে।
এই লাল রঙ মিশে আছে ত্যাগ, রক্ত ও আত্মমর্যাদার ইতিহাসে। যাদের অসীম আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের স্বাধীন বাংলাদেশ, সেই সব শহীদ বীর সন্তানদের প্রতি রইল গভীর বিনম্র শ্রদ্ধা।

তাদের রক্তে রঞ্জিত এই পতাকা যতদিন উড়বে, ততদিন তাদের ত্যাগ আমাদের পথ দেখাবে।
বাংলাদেশ চিরজীবী হোক। 🇧🇩

মানবিকতার কণ্ঠসৈনিক জুয়েল ভাইশ্রুতিমধুর কণ্ঠের যাদুকর জুয়েল ভাইকে নিয়ে যখন সবাই লিখছে, তখন স্বপ্নচারী ফাইন্ডেশনের পক্ষ থ...
14/12/2025

মানবিকতার কণ্ঠসৈনিক জুয়েল ভাই

শ্রুতিমধুর কণ্ঠের যাদুকর জুয়েল ভাইকে নিয়ে যখন সবাই লিখছে, তখন স্বপ্নচারী ফাইন্ডেশনের পক্ষ থেকে নীরব থাকা যায় না। সাধারণ সম্পাদক হিসেবে নয়—একজন সহযোদ্ধা ও ভাই হিসেবে এই লেখাটি।

জুয়েল ভাইয়ের সাথে আমাদের পরিচয় বহু বছরের। কথা বললে ফুরায় না—মানুষটার ভেতরে আছে এক অদ্ভুত মায়াবী টান। স্বপ্নচারী ফাইন্ডেশনের যাত্রালগ্ন থেকেই চিত্ত মিডিয়া মানবিক কাজের প্রচারে আমাদের নির্ভরযোগ্য মিডিয়া পার্টনার। এই পথচলায় জুয়েল ভাই ছিলেন অবিচল সাহস ও অনুপ্রেরণার নাম।

ব্যক্তিগত জীবনে তিনি একজন দায়িত্বশীল মানুষ—ভালোবাসায় ভরা সংসার, মানবিক জীবনসঙ্গী ও মায়াময় এক সন্তানের বাবা। তবু জীবনের কঠিন বাস্তবতা, অসুস্থতার চাপ বুকে নিয়েও যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে চলেছেন, তা সত্যিই অসাধারণ।

প্রতারণা ও প্রবঞ্চনা পেরিয়ে আজ তিনি সম্মানের জায়গায়। সৃষ্টিকর্তা প্রমাণ করেছেন—মানবিকতা কখনো হার মানে না।

স্বপ্নচারী ফাইন্ডেশনের পক্ষ থেকে গর্বের সাথে বলি—
জুয়েল ভাই আমাদের অনুপ্রেরণা, আমাদের শক্তি।

ভালোবাসা ও শ্রদ্ধা নিরন্তর।

মাজেদুল হক
সাধারণ সম্পাদক
স্বপ্নচারী ফাইন্ডেশন

বেকার যুবক যুবতী সকলকে কর্মসংস্থানের জন‌্য এই প্রশিক্ষণ গ্রহণের আহ্ববান জানানো যাচ্ছে ।
08/12/2025

বেকার যুবক যুবতী সকলকে কর্মসংস্থানের জন‌্য এই প্রশিক্ষণ গ্রহণের আহ্ববান জানানো যাচ্ছে ।

💔 আমরা কি সত্যিই মানুষ থাকছি? – স্বপ্নচারী ফাউন্ডেশন, ঝিনাইদহসম্প্রতি দেশজুড়ে ঘটে যাওয়া কয়েকটি নৃশংস ঘটনা আমাদের গভীরভাব...
04/12/2025

💔 আমরা কি সত্যিই মানুষ থাকছি? – স্বপ্নচারী ফাউন্ডেশন, ঝিনাইদহ

সম্প্রতি দেশজুড়ে ঘটে যাওয়া কয়েকটি নৃশংস ঘটনা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে।

ঝিনাইদহ পৌরসভার পবহাটি গ্রামের সিটি মোড়ে ৩ বছরের এক নিষ্পাপ শিশুকে হত্যা—এ যেন মানবতার মুখে চরম চপেটাঘাত। তার কয়েকদিন আগেই একই এলাকায় ভাতিজার হাতে চাচা খুন—দুপুরবেলা, মানুষের সামনে!
অন্যদিকে পাবনায় এক নারীর হাতে ৮টি কুকুরছানার নির্মম মৃত্যু—
মানুষ, শিশু, প্রাণী—কোনো জীবনই আজ নিরাপদ নয়।

আরও বেদনাদায়ক হলো—এই তিনটি নৃশংস ঘটনার মূলেই ছিল “মানুষ”।
তাহলে প্রশ্ন আসে—
আমরা কোথায় যাচ্ছি? আমাদের বিবেক কোথায় হারিয়ে ফেলছি?

🏘️ পাড়া-প্রতিবেশির যে সম্পর্ক আমাদের সমাজকে শক্ত করে রাখত—আজ সেখানে ভয় আর সন্দেহ

একসময় যে প্রতিবেশির বাড়িতে সন্তান রেখে নিশ্চিন্ত থাকা যেত, আজ সেখানে আতঙ্ক।
নিজ সন্তানকে চোখের আড়ালে রাখতে ভয় পাচ্ছি, প্রতিবেশির সন্তানের সাথে খেলতে দিতে পারছি না।
এই ভয়–এই আস্থাহীনতা–শিশুর মানসিক বিকাশের জন্য চরম হুমকি।

🔥 এসব অপরাধ শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না—ভেঙে দেয় সমাজের মানবিকতা

শিশুহত্যা, আত্মীয়হত্যা, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা—এসব ঘটনা আমাদের সমাজে
✓ অবিশ্বাস
✓ বিশৃঙ্খলা
✓ ভয়
✓ নৈতিক অবক্ষয়
ছড়িয়ে দিচ্ছে।

মানুষ কেন এতো হিংস্র হচ্ছে?
কেন আমরা ক্রোধ ও প্রতিহিংসার আগুনে পুড়ছি?
কেন আমাদের মানবিকতা এত দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে?

🕯️ এখনই সময়—মানুষকে মানবিকতার পথে ফিরিয়ে আনার

স্বপ্নচারী ফাউন্ডেশন, ঝিনাইদহ দৃঢ়ভাবে বিশ্বাস করে—

✔ অপরাধীর কঠোর বিচার নিশ্চিত করা
✔ শিশুদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া
✔ পরিবারে নৈতিক শিক্ষা জোরদার করা
✔ প্রতিবেশি সম্পর্কে আস্থা ফিরিয়ে আনা
✔ সমাজে সহমর্মিতা ও মূল্যবোধের চর্চা বাড়ানো
এক্ষেত্রে সবচেয়ে জরুরি।

🙏 আসুন, মানবিক হই—মানুষকে মানুষ থাকার পথ শেখাই

একটি শিশুর কান্না, একটি মায়ের আর্তনাদ, একটি অসহায় প্রাণীর মৃত্যু—
আমাদের হৃদয় নাড়া দেওয়ার জন্য এগুলোই যথেষ্ট হওয়া উচিত।

অপরাধ করার আগে যেন মানুষ একবার হলেও মনে মনে বলে—
“আমি মানুষ… আমার বিবেক আছে।”

**✒ স্বপ্নচারী ফাউন্ডেশন, ঝিনাইদহ

মানবিক সমাজ গড়ার পথে অঙ্গীকারবদ্ধ।**

,,,,মিনিবার ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন – নতুন সূর্য স্পোর্টিং ক্লাবের নিবেদিত উদ্যোগ,,,,গতকাল রাতে উৎসবমুখর পরিবে...
22/11/2025

,,,,মিনিবার ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন – নতুন সূর্য স্পোর্টিং ক্লাবের নিবেদিত উদ্যোগ,,,,

গতকাল রাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মিনিবার ফুটবল টুর্নামেন্ট, যা আয়োজন করে নতুন সূর্য স্পোর্টিং ক্লাব। পুরো মাঠজুড়ে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি, খেলোয়াড়দের উদ্দীপনা এবং খেলাধুলার প্রতি তরুণদের অসীম ভালোবাসা।
টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে এবং তারা ন্যায়সঙ্গত ও চমৎকার খেলাপ্রদর্শনের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয়।

স্বপ্নচারী ফাউন্ডেশন সব সময় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নমূলক কাজে পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় অশ্বসহলী স্পোর্টিং ক্লাবকে ১৫ পিস জার্সি উপহার প্রদান করা হয়। তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহ ও সমর্থন জোগাতেই স্বপ্নচারী ফাউন্ডেশনের এই সুন্দর উদ্যোগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
⭐ স্বপ্নচারী ফাউন্ডেশনের সভাপতি
⭐ সাধারণ সম্পাদক
⭐ সহ-সভাপতি
⭐ এবং ফাউন্ডেশনের সকল শুভাকাঙ্ক্ষী সদস্যবৃন্দ

তাদের উপস্থিতি ও উৎসাহ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

স্বপ্নচারী ফাউন্ডেশন বিশ্বাস করে—
তরুণদের খেলাধুলার সাথে যুক্ত রাখা মানেই সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়া।
স্বপ্নের পথে, উন্নয়নের পথে—স্বপ্নচারী ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে,,,

Address

চেয়ারণনেছা ভবন ( ২য় তলা ) কালুহাটি
Jhenida
৭৩০০

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নচারী ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category