15/03/2025
কৃষকের ঈদ আনন্দ উপলক্ষে, দয়াল ফাউন্ডেশনের লাঠিখেলায় মান্যবর এটর্নি জেনারেল লাঠিখেলাকে প্রোমোট করার ইচ্ছা প্রকাশ করেছেন। উনি শিল্প, সাহিত্য সংস্কৃতি মনা মানুষ। সংস্কৃতি মনা মানুষ হিসেবে বাংলার কাদামাটির খেলা, লাঠিখেলাকে প্রোমোট করার চিন্তা করেছেন। এতে লাঠিখেলার শৈল্পিকতা স্বীকৃতি পাবে। দয়াল ফাউন্ডেশন অলংকৃত হবে।
দয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে মান্যবর এটর্নি জেনারেলকে উষ্ম অভিবাদন।
দয়াল ফাউন্ডেশন লাঠিখেলাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চায়। সেটার মাহেন্দ্রক্ষণ রচিত হবে এবারের লাঠিখেলায়।
মনে রাখবেন ঈদের পরদিন।
স্থান: হাবিবপুর, শৈলকূপা, ঝিনাইদহ।
সময় সুযোগ করে আপনারা আসুন। গ্রাম বাংলার গ্রামীণ এই সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রোমোট করুন। এই ঐতিহ্য টিকিয়ে রাখার দায়, দয়াল ফাউন্ডেশনের একার না। আমাদের সবার।
ডিরেকশন: শৈলকূপা যাওয়ার পথে, যেখানেই ঢোলের বাড়ি। সেখানেই থেমে যাবেন।