12/09/2026
জানো কবিতা তোমার নাম হয়তো সবসময় মুখে
বলবো না, কিন্তু তুমি আমার নীরবতার মাঝেও সব
সময় থাকবে ,হয়তো বা তোমাকে সবসময় কাছে
পাবো না কিন্তু আমার কল্পনার পৃথিবীতে তোমার
হাত আমি কখনো ছেড়ে দেব না, হয়তো কোন কোন
রাতে তোমাকে বড্ড বেশি মনে পড়বে বুকটা ভারী হয়ে
আসবে চোখের কোণে অজান্তেই জল জমবে তবুও সেই
কষ্টের মাঝেও তোমার প্রতি আমার ভালবাসাকে আমি
অভিশাপ দেব না, কারণ তুমি শুধু আমার কাছে একজন
মানুষ নও তুমি আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর তম
একটি অভ্যাস, আমার একাকিত্বের জীবনে সবচেয়ে
সুন্দর আপন সংগী , আর আমার হৃদয়ের সেই অনুভূতি
যাকে হারিয়ে ও আমি ভুলতে পারবো না। Good morning,