25/04/2025
রাজনীতির নামে মাদকপৃষ্ঠপোষকতা: বৈষম্যবিরোধীর মুখোশ খুলে দিলো জনগণ!
মাদকের পক্ষে অবস্থান নিয়ে রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে স্থানীয়দের গণপিটুনির শিকার হন বৈষম্যবিরোধীর যশোর জেলা নির্বাহী সদস্য এসকে সুজন। এলাকাবাসীর দাবি, সুজন ছিলেনমাদক ব্যবসায়ী।৫ আগস্টের পর কিছুদিন আড়ালে থাকলেও, পুনরায় ফিরে এসে মাদকের রমরমা ব্যবসা শুরু করে। স্থানীয়রা মাদক প্রতিরোধে সংগঠিত হলে, সুজন ও সহযোগীরা এসে এলাকাবাসীকে হুমকি দিতে থাকে। তখন উত্তেজিত জনতা সুজনকে আটক করে গণপিটুনি দেয়।
ঠিক সেই সময়, 'অভিনব'ভাবে উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সুজনকে উদ্ধার করে ‘ভর্ৎসনা’ করলেও, প্রশ্ন থেকেই যায়—
কেন একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা একজন অভিযুক্ত মাদকপৃষ্ঠপোষকের 'উদ্ধারকর্তা' হিসেবে হাজির হলেন?
বৈষম্যবিরোধিতা"র নামে যারা মঞ্চে থাকেন, বাস্তবে তারা কোনো না কোনো দলের ‘প্রজেক্ট’ মাত্র! নাকি এটি আসলে মাদক-রাজনীতি-ছায়া-উদ্ধারের পর্দার আড়ালের গল্প ?