ভৈরবপূর্ব মানবকল্যান সংস্থা

ভৈরবপূর্ব মানবকল্যান সংস্থা This is a "social service" page.

ভৈরবপূর্ব মানবকল্যান সংস্থার পক্ষ থেকে সেচ্ছাসেবী ভাই NOYON কে তার  জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।আল্লাহ তার মনের স...
22/10/2023

ভৈরবপূর্ব মানবকল্যান সংস্থার পক্ষ থেকে সেচ্ছাসেবী ভাই NOYON কে তার জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।আল্লাহ তার মনের সব নেক আশা পূরন করুক।মানবতার জন্য তার অবিরাম ভালোবাসা বেচে থাকুক সবসময়। শুভ জন্মদিন ভাই।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,প্রিয় শুভানুধ্যায়ীগণ,আপনারা জেনে আনন্দিত হবেন যে, গত ৩১.০৮.২০২৩ তারিখ, রোজ বৃহস্পতি ...
03/09/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় শুভানুধ্যায়ীগণ,
আপনারা জেনে আনন্দিত হবেন যে, গত ৩১.০৮.২০২৩ তারিখ, রোজ বৃহস্পতি বার "ডি. আই. এন.জি. এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়"এ অনুষ্ঠিত হয়েছে "কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান"।
আলহামদুলিল্লাহ! অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
যে সকল স্বেচ্ছাসেবীগণ অনুষ্ঠানে দায়িত্বশীল হিসেবে কাজ করেছেন এবং সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন করেছেন সকলকে "ভৈরবপূর্ব মানবকল্যাণ সংস্থা" এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

আলহামদুলিল্লাহ্!আগামি কালকের প্রোগ্রামের বিষয়বস্তু নিয়ে সেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় হলো।স্বেচ্ছাসেবীদের সাথে দীর্ঘ ১ঘন্...
30/08/2023

আলহামদুলিল্লাহ্!
আগামি কালকের প্রোগ্রামের বিষয়বস্তু নিয়ে সেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় হলো।
স্বেচ্ছাসেবীদের সাথে দীর্ঘ ১ঘন্টা ২৫ মিনিটের মত সময় ধরে সংগঠনের কার্য পরিকল্পনা ও প্রোগ্রাম বাস্তবায়নের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়।
ইনশাআল্লাহ, আমাদের কার্যক্রমের ধারাবাহিকতায় আগামিকাল " ডি. আই. এন. জি. এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে হতে চলেছে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ ।
সকলের দোয়া ও সহযোগিতা কাম্য করছি।

এডিস মশার বিস্তার রোধে আপনার বাড়ীর ভিতর এবং চারপাশ পরিস্কার পরিছন্ন রাখুন। বিশেষ করে, যেখানে পানি জমে থাকে যেমন ফুলের টব...
28/07/2023

এডিস মশার বিস্তার রোধে আপনার বাড়ীর ভিতর এবং চারপাশ পরিস্কার পরিছন্ন রাখুন। বিশেষ করে, যেখানে পানি জমে থাকে যেমন ফুলের টব, ডাবের খোসা, গোসলের জায়গা, ফ্রিজের তলাসহ অন্যান্য জায়গা প্রতি ৩ দিনে ১ বার অবশ্যই পরিস্কার করুন।
:
শরীরের বেশিরভাগ অংশ ঢেকে রাখতে হাত পা ঢাকা থাকে এমন কাপড় পরুন।
ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে দিনে এবং রাতে, বিশ্রামে অথবা ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। গর্ভবতী মা, শিশু ও বয়স্কদের যত্ন নিন।
:
জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রচুর পরিমান পানিসহ তরল খাবার খান ও মশারির ভিতরে বিশ্রামে থাকুন।
জরুরী পরামর্শের জন্য প্রয়োজনে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নাম্বারে কল করুন।
:
জনসচেতনতা মূলক ইভেন্টের মাধ্যমে এলাকাবাসীদের সাবধান করতে পারুন।

26/07/2023

💁 রোগীর সমস্যাঃ থ্যালাসেনিয়া
🔴 রক্তের গ্রুপঃ A+
💉 রক্তের পরিমাণঃ ১ব্যাগ
🕙রক্তদানের সময়: সকাল ১০টা
📆রক্তদানের তারিখঃ ২৭.০৭.২০২৩
🏥 রক্তদানের স্থানঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
📳 যোগাযোগঃ 01942-873089(রুগির লোক)

তাদেরকে ট্যাগ করুন... যারা এই মা*দ*কে*র ফাঁ*দে পড়েছে। সিগারেট কোম্পানি মূলত টার্গেট করে কম বয়সীদের! শিশু-কিশোর-তরুণকে ...
14/07/2023

তাদেরকে ট্যাগ করুন...
যারা এই মা*দ*কে*র ফাঁ*দে পড়েছে।
সিগারেট কোম্পানি মূলত টার্গেট করে কম বয়সীদের!
শিশু-কিশোর-তরুণকে আকৃষ্ট করতে সময়ের ব্যাবধানে তারা তৈরি করে নিত্যনতুন তামাকজাতপণ্য।
কম্পানিগুলো আকর্ষণীয় উপস্থাপন ও কৌশলী বিজ্ঞাপনের ফাঁ*দ পাততেই থাকে।
বর্তমানে তারই ধারাবাহিকতায় ‘ই-সিগারেট’ নামে বাজারে এসেছে নতুন সিগারেট।
এটা সিগারেটের এক অত্যাধুনিক ফাঁ*দ।
আগামীদিনে স্বাস্থ্য-ঝুঁকির অন্যতম কারণ হবে ধুমপান বা তামাকজাত দ্রব্য সেবন।উন্নত বিশ্বের চিকিৎসা বিজ্ঞানিরা
ইতিমধ্যে ‘ই-সিগারেট' নিষিদ্ধ করেছে।
আসুন, আগামী প্রজন্মকে তামাকের ভয়ংকর ক্ষতি থেকে মুক্ত রাখতে, আমাদের দেশেও ‘ই-সিগারেট' নিষিদ্ধের জোর দাবি তুলি সরকারের কাছে।
#আমরা_সবাই_মানব_সেবী #মানবতা_প্রেমে_বিশ্বাসী #ভৈরবপূর্বমানবকল্যাণসংস্থা #যশোর #মাদক #বিষ #সিগারেটেরফাদ #সিগারেট

পবিত্র ঈদউল আযহা উপলক্ষে দারিদ্র ও অসহায় মানুষদের জন্য ❝ ভৈরবপূর্ব মানবকল্যান সংস্থা  ❞ এর উদ্যোগে ইদসামগ্রী বিতরণ কার্য...
27/06/2023

পবিত্র ঈদউল আযহা উপলক্ষে দারিদ্র ও অসহায় মানুষদের জন্য ❝ ভৈরবপূর্ব মানবকল্যান সংস্থা ❞ এর উদ্যোগে ইদসামগ্রী বিতরণ কার্যক্রম এর আয়োজন করা হয়েছিল।
:
আলহামদুলিল্লাহ,
আল্লাহর রহমতে এবং স্বেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম স্বল্প স্বরে হলেও বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।
এখন পর্যন্ত আমরা আমাদের ক্ষুদ্র চেষ্টায় ২০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিয়েছি।
:
ধন্যবাদ জানাই তাদের,
যারা আমাদের পাশে থেকে সার্বিকভাবে (বিশেষত আর্থিকভাবে) সহযোগিতা করেছেন এবং অগ্রিম ধন্যবাদ জানাই যারা অদূর ভবিষ্যতে আমাদের সহযোগিতা করবেন তাদেরকেও।
:
🛑 স্থানঃ (কার্যালয় ভবন) ধুলগ্রাম(হাফরাস্তা), সিদ্ধিপাশা, অভয়নগর, যশোর
🛑 তারিখঃ ২৭ জুন ২০২৩, মঙ্গলবারব,বিকাল ০৩ টা।
🛑 আয়োজনেঃ ❝ভৈরবপূর্ব মানবকল্যাণ সংস্থা❞
🛑
🇧🇩পবিত্র ঈদ উৎসবের বিশেষ আয়োজন।

#আমরা_সবাই_মানব_সেবী,
#মানবতা_প্রেমে_বিশ্বাসী.....

22/06/2023

সরকারী হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিক, যেখানেই রোগী নিয়ে যান না কেন, নিচের পরামর্শগুলো অনুসরনের চেষ্টা করেই দেখুন না, কি ফল পাওয়া যায় !

১। সরকারী হাসপাতালে অপরিচিত যে লোকটি উপযাজক হয়ে আপনার ঘনিষ্ট হিসাবে ডাক্তারকে পরিচয় দিবে বা আপনার জন্য এখানে সেখানে ছুটোছুটি করবে, বুঝে নেবেন সে একজন দালাল। শুরুতেই মার্ক করে রাখুন। এড়িয়ে চলুন। তাতে টাকা, সম্মান ও রোগী তিনটাই বাঁচবে।

২। জরুরী বিভাগ থেকে ভর্তির পর কাগজটি নিজ হাতে বহন করে নিজের ওয়ার্ডে যাবার অভ্যাস করুন। অথবা বহনকারী লোকটি আপনাকে বড়সড় খরচ করিয়ে শুইয়ে দিতে পারে।

৩। ইমার্জেন্সীর ইএমও বা ওয়ার্ডের ডিউটি ডাক্তাররা ( ইন্টার্ন বা ইউনিটের সিএ, রেজিস্টার, আইএমও ) উচ্চশিক্ষিত ও আপনার রোগীর চিকিৎসা দেয়ার জন্য যথেষ্ট কোয়ালিফাইড।
সেখানে গিয়ে নিজের ক্ষমতা, শিক্ষাগত যোগ্যাতা,
স্মার্টনেসের প্রমান দিতে যাবেন না। আপনি যতটুকু ভদ্রলোক হবেন, তারা তার চাইতে বেশি ভদ্র লোকের মত আপনাকে চিকিৎসা দিবে।

৪। হাসপাতালের সব সিরিয়াস রোগীর চিকিৎসা শুরু হয় ইএমও/ ইন্টার্ন/সিএ/আইএমও / রেজিস্টারের হাত দিয়েই। তারা জানে কিভাবে রোগীকে দ্রুত সময়ে প্রাণ রক্ষাকারী চিকিৎসা দিতে হয়। বড় স্যার কখন দেখবে, কেন এখনো প্রফেসর / কন্স্যালট্যান্ট/ বড় ডাক্তার আসছে না বলে অতি স্মার্টনেসের পরিচয় দিবেন না। এতে চিকিতসা প্রদানকারী চিকিতসকের প্রতি আপনার অনাস্থা প্রকাশ পাবে। সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজনীয় ইমার্জেন্সী চিকিতসা দেয়াটা তার পক্ষে বিব্রতকর হয়ে উঠলে আপনারই ক্ষতি।

৫। শুক্রবার সাধারনত হাসপাতালের কন্স্যালটেন্ট/প্রফেসর এর রাউন্ড বন্ধ থাকে। বন্ধের দিনে ইএমও/ আইএমও/ এইচএমও/ ইন্টার্নরা থাকেন। এসময় ডাক্তার নাই, ডাক্তার দেখে নাই বলে হুলস্থুল বা চেচামেচী করে কাউকে বিব্রত করবেন না বা অন্য রোগীর অসুবিধা সৃষ্টি করবেন না। ডাক্তাররাও মানুষ। মনে রাখবেন, সরকারের অন্য সব বিভাগ সপ্তাহে ২ দিন ছুটি পায়, আর হাসপাতালের ডাক্তারদের ছুটি ১ দিন।

৬। হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ঔষুধ ডাক্তাররা দিবে না। সংশ্লিষ্ট ঔষুধের জন্য নার্স বা ইনচার্জকে
ভদ্রভাষায় বলুন।

৭। রোগীর পাশ থেকে আপনার সমস্ত আত্মীয় স্বজনকে সরিয়ে ফেলুন। তারা রোগীর কোন কল্যানে আসবে না। তাদের জন্য চিকিৎসা প্রদানে দেরি হয়, এতে এমনকি রোগী মারাও যেতে পারে। রোগীর পাশে মানুষ যত কম থাকবে, তত রোগীর তাড়াতাড়ি সুস্থ্য হবার সম্ভাবনা বাড়বে।

৮। কোন ধরনের রাজনৈতিক পরিচয় দিয়ে অতিরিক্ত এটেনশন আদায়ের চেষ্টা করবেন না। যদি কোন রোগী বা তাদের আত্মীয় স্বজন হাসপাতালের ডাক্তার, নার্স বা ষ্টাফদের খুব বেশী বিরক্তির কারন হয়ে দাড়ান, অতিরিক্ত ঝামেলা এড়ানোর জন্য তখন হয়তো তারা সবাই ঐ রোগীকে এড়িয়ে চলতে পারেন। এটা খুবই স্বাভাবিক। এতে কিন্তু ক্ষতিটা আপনারই।

৯। সরকারী হাসপাতালে বেড এর জন্য অযথা অনুযোগ / অনুরোধ করে করে চিকিতসক বা নার্সদের অস্থির করে তুলবেন না। হাসপাতালে কেউ অযথা বেড দখল করে শুয়ে থাকেনা। সবাই অসুস্থ্য রোগী। সেখানে মুচি ডোম শুয়ে থাকলেও তাকে নামিয়ে আপনাকে উঠানো যাবেনা। বেড না থাকলে একজন ডাক্তারের মা নিজে অসুস্থ্য হয়ে আসলেও তাকে মেঝেতেই থাকতে হবে। সকল রোগী সমান। আর, রোগী বেড বা মেঝে যেখানেই থাকুক, সবাইকে সমান চিকিৎসাই দেওয়া হয়।

১০। ক্যানুলা খুলে গেছে, স্যালাইন অফ কেন, ঔষুধ কখন খাবে, কিভাবে খাবে, ঔষুধটা চেক করে দিন তো…. এই প্রশ্নগুলো নার্সকে ভদ্রভাষায় জিজ্ঞাসা করুন। সাধারণত এগুলো তাদের দায়িত্ব। তারা শিক্ষিত ও অভিজ্ঞতাসম্পন্ন। তাদের সম্মান করুন।এগুলো ডাক্তারের কাজ নয়।

১১। রোগী খাবে কি… বলে বারবার বিরক্ত করবেন না। যদি স্যালাইন চলে তাহলে ভেবে নিন তাকে আলাদা করে খাওয়াতে হবেনা। খাবার বন্ধ রাখা হয় রোগীর ভালোর জন্যই। কিছুক্ষন না খেলে আপনার রোগী মারা যাবেনা।

১২। চিকিৎসককে সুন্দর ও ভদ্র ভাষায় সম্বোধন করুন। একইভাবে মহিলা ও পুরুষ নার্সকে সিস্টার বা ব্রাদার বলুন। আয়া বা কর্মচারীদেরকেও সুন্দর ভাষায় সম্বোধন করবেন। এগুলো আপনাকে ছোট করবে না বরং সম্মানীয় বানাবে। ডাক্তার, নার্স ও কর্মচারীরাও আপনাকে সাহায্য ও সম্মান করবে।

১৩। সরকারী হাসপাতাল কিন্তু আপনার ট্যাক্সের টাকায় তৈরী! এই হাসপাতালকে নিজের টাকায় বানানো বাড়ির মতই পরিষ্কার ও সুন্দর রাখতে চেষ্টা করুন। আপনি যেখানে থুথু বা নোংরা ফেলবেন, অন্যেরা সবাই আপনার ফেলা জায়গাতেই আরো থুথু বা ময়লা ফেলে ভাসিয়ে দেবে। অপরাধের শুরুটা কিন্তু আপনিই করলেন!

১৪। রোগী মারা গেলে ডাক্তারকে গালিগালাজ না
করে স্ব-স্ব ধর্মের সৃষ্টিকর্তার কাছে অনুযোগ বা অভিযোগ করুন।
ডাক্তার একজন মানুষ। তিনি চেষ্টা করেছেন কিন্তু
সৃষ্টিকর্তা আপনার রোগীর সুস্থ্যতা চাননি।❤️❤️

১৫। হাসপাতালের ডাক্তারদের উপর বিশ্বাস রাখুন। আপনিই লাভবান হবেন। কারণ আপনাকে সেবা কম দিলে ডাক্তাররা লাভবান হবে না।

১৬। চেম্বারে বা বেসরকারি হাসপাতাল রোগী দেখাতে হলে সেই চিকিৎসক সম্পর্কে নিজে পূর্ণ ধারনা নিবেন-- কোন অবস্থায় গ্রামের কোয়াক ডাক্তার / ফার্মেসীর লোক/ফেসবুক/তৃতীয় কোন ব্যক্তির দ্বারা প্ররোচিত হবেন না
(©️)

07/06/2023

💁রোগীর সমস্যা: অপারেশন
🔴রক্তের গ্রুপ: A+
💉রক্তের পরিমাণঃ ১ ব্যাগ
📆রক্তদানের তারিখঃ ৫/৭ দিনের মধ্যে
⌚রক্তদানের সময়ঃযে কোন সময়
🏥রক্তদানের স্থানঃ নোয়াপাড়া
📞 যোগাযোগঃ+8801917330341

২৫ মে ২০২৩।এটি একটি সাফল্যের দিন।আমাদের একটা অন্যতম সাফল্যের দিন।আপনাদের দোয়া ও ভালোবাসার ফল স্বরুপ আমরা পর্যায়ক্রমে এক...
04/06/2023

২৫ মে ২০২৩।
এটি একটি সাফল্যের দিন।
আমাদের একটা অন্যতম সাফল্যের দিন।
আপনাদের দোয়া ও ভালোবাসার ফল স্বরুপ আমরা পর্যায়ক্রমে একের পর এক বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করছি,
দেশের নাগরিক হিসেবে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে আমরা আমাদের বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করছি,
তারই অংশবিশেষ হিসেবে 25-5-2023 তারিখে ধুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে "কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী" অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধন্যবাদ জানাই, ধূলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের প্রতি।
স্যারদের কাছ থেকে আমরা সার্বিকভাবে সকল সহযোগিতা পেয়েছি।
আলহামদুলিল্লাহ্!
আমরা সার্বিকভাবে সফলতা অর্জন করতে পেরেছি এই প্রোগ্রামে।
আগামীতেও যেন ভালো কোন কর্মকান্ড আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং সমাজের মাঝে প্রতিফলিত করতে পারি সেজন্য সকল দেশ প্রেমিক ও শুভাকাঙ্ক্ষী দের প্রতি সার্বিকভাবে সহযোগিতার আবেদন জানাই........
আমাদের সাথে যোগাযোগ করতে হলে নিচের নাম্বারে কল করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন।
⤵️
যোগাযোগঃ
টি.এম মিলন আহমেদ +8801970868726
রাকিবুল ইসলাম------ +8801874462821
মোঃ সাইদুজ্জামান---- +8801959003787

29/05/2023

💁রোগীর সমস্যা রক্তশূন্যতা
🔴রক্তের গ্রুপ: B-
💉রক্তের পরিমাণঃ 1 ব্যাগ
📆রক্তদানের তারিখঃ ২ দিনের মধ্যে
⌚রক্তদানের সময়ঃযে কোন সময়
🏥রক্তদানের স্থানঃ খুলনা
📞 যোগাযোগঃ+8801650197792

মানুষ মানুষের জন্য,,,,,,,,জীবন জীবনের জন্য                    জয় হক মানবতার
20/05/2023

মানুষ মানুষের জন্য,,,,,,,,জীবন জীবনের জন্য

জয় হক মানবতার

Address

Abhynagore
Jessore
9210

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভৈরবপূর্ব মানবকল্যান সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category