10/02/2026
✒️ এনজিও পর্ব-০২ : ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সনদ বাতিল করল এমআরএ
📝 মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) দেশের পাঁচটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সনদ বাতিল করেছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন, ২০০৬ এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বিধিমালা, ২০১০-এর বিধি-বিধান পরিপালনে ব্যর্থ হওয়ায় এসব প্রতিষ্ঠানের সনদ বাতিল করা হয়েছে।
এমআরএর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিলকৃত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গ্রাহকদের গৃহীত সঞ্চয় ও অন্যান্য পাওনা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠানের সনদ বাতিল করা হয়েছে—
১) অ্যাকশন ফর সোশাল ডেভেলপমেন্ট
ঠিকানা: ১৩/সি/৮ সি, বাবর রোড, ব্লক-সি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সনদ নম্বর: ০১১৫৩-০১৩৪৭-০০৩২৩
ইস্যুর তারিখ: ১৮/০৮/২০০৮
বাতিলের তারিখ: ১৭/১১/২০২৫
সঞ্চয়/আমানত ফেরতের শেষ তারিখ: ১৬/০৫/২০২৬
২) পল্লী সহায়তী বিকাশ সংস্থা (আরকে)
ঠিকানা: গ্রাম+ডাকঘর- বোয়ালিয়া, উপজেলা+জেলা- নওগাঁ
সনদ নম্বর: ০০৯৮৪-০১১৯৮-০০১৯৩
ইস্যুর তারিখ: ২৫/০৩/২০০৮
বাতিলের তারিখ: ৩০/১২/২০২৫
সঞ্চয়/আমানত ফেরতের শেষ তারিখ: ৩০/০৬/২০২৬
৩) “সেতু বাংলাদেশ”
ঠিকানা: গ্রাম+ডাকঘর- শিবগঞ্জ, উপজেলা- তালা, জেলা- সাতক্ষীরা
সনদ নম্বর: ০০১৮৮-০০২৫৪-০০১৯৮
ইস্যুর তারিখ: ২৫/০৩/২০০৮
বাতিলের তারিখ: ৩০/১২/২০২৫
সঞ্চয়/আমানত ফেরতের শেষ তারিখ: ৩০/০৬/২০২৬
৪) ব্রীজ
ঠিকানা: কেজি স্কুল রোড, আলমপুর বাজার, শালিখা, মাগুরা
সনদ নম্বর: ০১৮৭৭-০০৫৩১-০০৭৩২
ইস্যুর তারিখ: ১৩/০১/২০১৪
বাতিলের তারিখ: ৩০/১২/২০২৫
সঞ্চয়/আমানত ফেরতের শেষ তারিখ: ৩০/০৬/২০২৬
৫) SEHED SOCIETY
ঠিকানা: গ্রাম- ছেচাউলা, পোস্ট অফিস- জগীপুর, উপজেলা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর
সনদ নম্বর: ২১১১২-০০৪৬৮-০০৮৮০
ইস্যুর তারিখ: ০৯/১২/২০২০
বাতিলের তারিখ: ৩০/১২/২০২৫
সঞ্চয়/আমানত ফেরতের শেষ তারিখ: ৩০/০৬/২০২৬
এমআরএ আরও জানিয়েছে, উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।