জেলা গোয়েন্দা শাখা যশোর

জেলা গোয়েন্দা শাখা যশোর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জেলা গোয়েন্দা শাখা যশোর, Government Organization, 2nd Gate Police Office, Jashore.

এই ছবির লোকের পরিচয় পাওয়া অতীব জরুরী। যদি কেউ সন্ধান দিতে পারেন তবে তাকে পুরুস্কৃত করা হবে। যোগাযোগ মোবা-01711003777
24/10/2025

এই ছবির লোকের পরিচয় পাওয়া অতীব জরুরী। যদি কেউ সন্ধান দিতে পারেন তবে তাকে পুরুস্কৃত করা হবে। যোগাযোগ মোবা-01711003777

20/10/2025
21/08/2025

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে হানি ট্রাপের মাধ্যমে টাকা আদায় চক্রের ০৫(পাঁচ) সদস্য গ্রেফতার।

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) যশোরের সার্বিক তত্ত্বাবধানে ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্রগুলি উদ্ধার সহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধী চক্র গ্রেফতারের নিমিত্তে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অফিসার ইনচার্জ
পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ মঞ্জুরুল হক ভূইয়া, নেতৃত্বে ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/মোঃ মোফাজ্জেল সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চক্রের স্বীকার ক্ষতিগ্রস্থ মোঃ আনোয়ার ইকবাল(৪০), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-শাহাপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এর ভাগ্নে মোঃ নাছিম রেজা(২৩) এর এজাহারের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ দিক নির্দেশনা এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইং- ২১/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ০৮.১০ ঘটিকা হইতে রাত্র ২১.৫০ ঘটিকা পর্যন্ত যশোর জেলার কোতয়ালী থানাধীন খয়েরতলা, রেল স্টেশন সহ একাধিক এলাকায় অভিযান পরিচালনা করে হানি ট্রাপের মাধ্যমে অবৈধ আটক করতঃ টাকা আদায় চক্রের ০৫ (পাঁচ) সদস্য গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ যশোর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে দুষ্টু প্রকৃতির নারীদের দিয়ে কৌশলে ভিকটিমকে তাদের ভাড়া বাসায় ডেকে নেয় । পরবর্তীতে দূর-দুরান্ত থেকে আগত লোকদের আসামীরা অবৈধভাবে আটক রেখে ভিকটিমকে নির্যাতন সহ তার পরিবারের নিকট থেকে নগদ টাকা আদায় এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল-নগদ টাকা জোর পূর্বক কেড়ে নিতো। উক্ত বিষয়ে ভিকটিম/বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীদের ইং ২১/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।

গ্রেফতারকত আসামিদের নাম ও ঠিকানাঃ-

১। মোঃ শফিকুল ইসলাম(৩৫)
পিতা-মৃত আবু তালেব
মাতা-শাহানা তালেব
সাং-নুরপুর (দক্ষিনপাড়া)
থানা-কোতয়ালী মডেল
জেলা-যশোর।
২। মোঃ কালু(৪০)
পিতা-মোঃ জাফর
মাতা-বেগম
সাং-নুরপুর (দক্ষিনপাড়া)
থানা-কোতয়ালী মডেল
জেলা-যশোর।
৩। সুলতান @ শান্ত (২৫)
পিতা-রমজান শিকদার
মাতা-রানু বেগম
সাং-নুরপুর (দক্ষিনপাড়া)
থানা-কোতয়ালী মডেল
জেলা-যশোর।
৪। মোছাঃ শারমিন(২১)
পিতা-শাফাউদ্দিন
মাতা-জেসমিন
সাং-ইছাপুর
থানা-চৌগাছা
জেলা-যশোর।
ওয়ার্ড নং-০৪, চৌগাছা পৌরসভা,
৫। রোজিনা আক্তার রুপা(২৮)
পিতা-মৃত শহিদুল ইসলাম
মাতা-মৃত সুফিয়া বেগম
সাং-বেড় গোবিন্দপুর
থানা-চৌগাছা
জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ০১টি মোটরসাইকেল
২। ভিকটিমের ব্যবহৃত ০১(এক)টি মোবাইল
৩। আসামীদের ব্যবহৃত ০২টি মোবাইল।

11/08/2025
09/08/2025

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ৪ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডিবি যশোরের এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহীন ফরহাদ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর অভয়নগর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৯/০৮/ ২০২৫ খ্রিঃ তারিখ ১৩.৪০ ঘটিকায় বাগদাহ সাকিনস্থ জনৈক করিম বিশ্বাস, পিতাঃ- মৃত হাজের আলী বিশ্বাস এর বসতবাড়ির দক্ষিন দুয়ারী টিনের দোচালা খড় রাখা ঘরের মেঝেতে পুতে রাখা ড্রামের মধ্যে হতে ০৪(চার) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আসামী ১। মোঃ ইউসুফ বিশ্বাস (৩০)কে গ্রেফতার করে।

এসআই(নিঃ)/শেখ আবু হাসান বাদী হয়ে ধৃত আসামী সহ পলাতক আরও একজন আসামীর বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।

আসামির নাম ও ঠিকানাঃ

১। নামঃ- মোঃ ইউসুফ বিশ্বাস(৩০)
পিতাঃ- আক্কাস বিশ্বাস
পালিত পিতাঃ- করিম বিশ্বাস
মাতাঃ- পারুল বেগম
সাংঃ- বাগদাহ
থানাঃ- অভয়নগর
জেলাঃ- যশোর।

উদ্ধারঃ
১। ০৪(চার) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার অবৈধ মূল্য অনুমান ১,৮০,০০০/-(এক লক্ষ আশি হাজার) টাকা।

07/08/2025
06/08/2025
05/08/2025
05/08/2025

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী, ১৫ ও ১৬ মামলার আসামী, ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার - ০২ জন।

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞা এর নেতৃত্বে ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/মোঃ মোফাজ্জেল হোসেন ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ০৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ০৬.৪৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রেলরোড ফুডগোডাউন এর দক্ষিণ পাশে জনৈক কেসমত বিশ্বাস এর বাড়ীর সামনে হইতে আসামী ১। মোঃ মনিরুল ইসলাম(২৫) ও ২। মোঃ রাব্বি ইসলাম শুভ (৩৫) দ্বয়কে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন।

এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান বাদী হয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করেন।
ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। আসামী মোঃ মনিরুল ইসলাম(২৫) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬ টি মামলা এবং আসামী মোঃ রাব্বি ইসলাম শুভ(৩৫) এর বিরুদ্ধে ১৫ মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

উদ্ধারঃ
১। ০৩(তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, যাহার অবৈধ মূল্য অনুমান ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ মনিরুল ইসলাম(২৫)
পিতাঃ মোঃ আবুল খালেক
মাতাঃ খালেদা বেগম
সাং-ষষ্ঠিতলা বুনোপাড়া
থানাঃ কোতয়ালী
জেলাঃ যশোর।

২। মোঃ রাব্বি ইসলাম শুভ @ খুড়া শুভ (৩৫)
পিতা-মোঃ রবিউল ইসলাম @ রবি
মাতাঃ মৃত মাবিয়া বেগম
সাং-রেলরোড ফুডগোডাউন এর দক্ষিণ পাশে
থানাঃ কোতয়ালী
জেলাঃ যশোর।

Address

2nd Gate Police Office
Jashore
7400

Telephone

+8801320143414

Website

Alerts

Be the first to know and let us send you an email when জেলা গোয়েন্দা শাখা যশোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জেলা গোয়েন্দা শাখা যশোর:

Share