07/04/2026
এতদ্দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪(১) ধারা অনুযায়ী "কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স বা, ক্ষেত্রমত, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে পাবলিক প্লেসে কোনো মোটরযান চালাতে বা চালনার অনুমতি প্রদান করতে পারবেন না" এবং ১৬(১) ধারা অনুযায়ী "কোনো ব্যক্তি বা মোটরযান মালিক রেজিস্ট্রেশন সনদ ব্যতীত সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে মোটরযান চালাইতে বা চালাইবার অনুমতি প্রদান করিতে পারিবেন না।"এছাড়াও উক্ত আইনের ২৫(১) ধারা অনুযায়ী ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে কোনো মোটরযান চালনা করা যাবে না। এ ধরনের যানবাহনের বিরুদ্ধে জামালপুর জেলায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
তথাপি লক্ষ্য করা যাচ্ছে যে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর উপরোক্ত বিধানসমূহ লঙ্ঘন করে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন চালকেরা জ্বালানি তেল সংগ্রহের জন্য জামালপুর জেলার বিভিন্ন ফিলিং স্টেশনসমূহে অযাচিত যানজট সৃষ্টি করছেন। ফলশ্রুতিতে ফিলিং স্টেশনসমূহে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা বিঘ্নিত হচ্ছে।
এমতাবস্থায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন বিধান অনুসরণ পূর্বক সুশৃঙ্খলভাবে মোটরযান পরিচালনা ও জ্বালানি সংগ্রহের নির্দেশনা প্রদান করা হলো। অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।